এক্সপ্লোর

Raksha Bandhan 2021: কেন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় বোনেরা?

রাখি বন্ধন শুধু কোনও অনুষ্ঠানই নয়, বহু যুগ ধরে ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে তাদের হাতে রাখি পরিয়ে দেয় বোনেরা।

কলকাতা : রাখি পূর্ণিমা। রাখি উৎসব কিংবা রাখি বন্ধন। ভাই-বোনের ভালোবাসাকে উৎসর্গ করা এই দিনটাকে যে নামেই ডাকুন না কেন, তার মাহাত্ম্য একই থাকে। রাখি বন্ধন শুধু কোনও অনুষ্ঠানই নয়, বহু যুগ ধরে ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে তাদের হাতে রাখি পরিয়ে দেয় বোনেরা। পরিবর্তে বোনের সম্মান এবং সুরক্ষার দায়িত্বও নেয় ভাইয়েরা। কবে থেকে আর কেন পালন করা হয় রাখি বন্ধন উৎসব? কী মাহাত্ম্য এই বিশেষ দিনের?

পূরাণ অনুযায়ী জানা যায়, মহাভারতে যুদ্ধের সময় একবার ভগবান শ্রীকৃষ্ণের আঘাত লাগে। সেই সময়ে দ্রৌপদী তাঁর শাড়ির অংশ ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন। এবং এরপর শ্রীকৃষ্ণ সুস্থও হয়ে যান। পরবর্তীতে দ্রৌপদীর সমস্ত সুরক্ষা এবং সম্মান রক্ষার ভার নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই দুর্যোধন যখন দুঃশাসনকে দ্রৌপদীর বস্ত্রহরণের আদেশ দেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মানরক্ষার দায়িত্ব নেন এবং অদৃশ্য থেকে নিজে স্বয়ং বস্ত্ররূপে দ্রৌপদীকে আবৃত করতে থাকেন। যা হরণ করা সম্ভব হয়নি দুঃশাসনের পক্ষে। 

রীতি অনুযায়ী শ্রাবণ মাসের পূর্ণিমায় প্রতি বছর দেশ জুড়ে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এদিন বোনেরা ভাইয়ের মঙ্গল কামনা করে তাদের হাতে রাখি বেঁধে দেয়। যদিও প্রতিবছর একই দিনে রাখি উৎসব পালন করা হয় না। শ্রাবণ মাসের পূর্ণিমায় চাঁদের অবস্থান দেখেই এর দিন নির্ধারণ করা হয়। চলতি বছর ২২ অগাস্ট রবিবার পালিত হবে রাখি বন্ধন। পঞ্জিকা অনুযায়ী ২২ অগাস্ট, রাখি পূর্ণিমার দিন সকাল ৬টা ১৫ মিনিট থেকে ১০টা ৩৪ মিনিট পর্যন্ত রাখি পরানোর উপযুক্ত সময়। যদিও ধনিষ্ঠা নক্ষত্রে সংযোগ সন্ধ্যা প্রায় ৭টা ৪০ মিনিট পর্যন্ত থাকবে। এই সময়ে রাখি পরানো খুবই শুভ বলে মনে করা হয়। এদিন ভাইয়েরা বোনের সারাজীবন সুরক্ষার দায়িত্ব নেওয়ার পাশাপাশি তাদের হাতে উপহারও তুলে দেয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget