এক্সপ্লোর

Refrigerator Maintenance Tips: তীব্র গরমে ফ্রিজ খারাপ হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন? মেনে চলুন সহজ কিছু নিয়ম, দূর হবে দুশ্চিন্তা

Fridge Maintenance Tips: ফ্রিজ ভালভাবে কাজ করতে পারবে যদি আপনি সঠিকভাবে ফ্রিজ পরিষ্কার করে রাখেন। সপ্তাহে একবার ফ্রিজ পরিষ্কার করতে পারলে খুবই ভাল। নাহলে অন্তত দু'সপ্তাহে একবার ফ্রিজ পরিষ্কার করুন।

Refrigerator Maintenance Tips: তীব্র গরমে অসহনীয় পরিস্থিতি। দেখা নেই বৃষ্টির। রোদের তেজ কমলেও স্বস্তি নেই। কারণ তীব্র গরমের দোসর অতিরিক্ত আর্দ্রতা। হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। এর মধ্যে চলছে লোডশেডিংয়ের অত্যাচার। শুধু তাই নয়, গরম এতই পড়েছে যে অনেকের বাড়িতেই খারাপ হয়ে যাচ্ছে ইলেকট্রনিক্স জিনিসপত্র। এই তালিকায় একদম শীর্ষে রয়েছে এয়ার কন্ডিশনার (Air Conditioner) এবং রেফ্রিজারেটর (Refrigerator) অর্থাৎ ফ্রিজ (Fridge Maintenance Tips)। একবার যদি এই গরমে ফ্রিজ খারাপ হয়ে যায় তাহলে আর রক্ষা নেই। ফ্রিজে থাকা জিনিসপত্র তো নষ্ট হবেই। তার সঙ্গে নানা সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। গরমের মরশুমে আপনার বাড়ির রেফ্রিজারেটর যেন ঠিকভাবে কাজ করতে পারে তার জন্য রইল সহজ কিছু টিপস। শুধু গরমকালে নয়, সারা বছরই আপনি মেনে চলতে পারেন এই নিয়মগুলি। তাহলে আপনার বাড়ির ফ্রিজ সহজে খারাপ হবে এবং টিকবেও অনেকদিন। 

চলুন দেখে নেওয়া যাক ফ্রিজ ভাল রাখার সহজ কিছু টিপস 

ফ্রিজ ভালভাবে পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি বিষয় 

আমরা ফ্রিজে নানা ধরনের খাবার এবং অন্যান্য অনেক জিনিসই রাখি। অনেকে ওষুধ রাখেন বাড়ির ফ্রিজে। যে জিনিসই ফ্রিজে রাখুন না কেন তা ভাল থাকবে এবং ফ্রিজ ভালভাবে কাজ করতে পারবে যদি আপনি সঠিকভাবে ফ্রিজ পরিষ্কার করে রাখেন। সপ্তাহে একবার ফ্রিজ পরিষ্কার করতে পারলে খুবই ভাল। নাহলে অন্তত দু'সপ্তাহে একবার ফ্রিজ পরিষ্কার করতেই হবে। যাঁরা ফ্রিজে কাঁচা সবজি রাখেন তাঁরা শাকসবজি থেকে বেরনো অতিরিক্ত খোসা ভালভাবে পরিষ্কারের দিকে নজর দিন। যাঁদের ফ্রিজে মাছ, মাংস থাকে, তাঁরা নিয়ম করে ফ্রিজের বরফ পরিবর্তন করুন। অনেকের ফ্রিজের পিছনে বা নীচে থাকা ট্রে- এর মধ্যে জল জমে। ফ্রিজ থেকেই বেরোয় এই নোংরা জল। এটা নিয়মিত পরিষ্কার করতে হবে। ফ্রিজের ভিতরের তাকগুলি আলাদা করে খুলে ধুয়ে পরিষ্কার করতে হবে। সাবানজল দিয়ে ফ্রিজ পরিষ্কার করুন। তারপর পরিষ্কার শুকনো কাপড় দিয়ে অবশ্যই মুছে নিতে হবে। 

জেনে নিন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় 

  • ফ্রিজের দরজা কখনই খুব জোরে বন্ধ করবেন না। আর ঠিকভাবে ফ্রিজ এবং ফ্রিজারের দরজা বন্ধ হয়েছে কিনা দেখে নিন।
  • ফ্রিজে কোনও খাবার নষ্ট হতে দেবেন না। এর জেরে ফ্রিজে দুর্গন্ধ হতে পারে। এমনিতে ফ্রিজের গন্ধ দূর করতে লেবুর টুকরো রাখতে পারেন। 
  • ফ্রিজের তাপমাত্রা বারংবার কমানো কিংবা বাড়ানো করবেন না। এতে ফ্রিজের কম্প্রেশার খারাপ হয়ে যেতে পারে। 
  • ফ্রিজের মধ্যে জমে থাকা বরফ নির্দিষ্ট সময়ান্তরে পরিষ্কার করা জরুরি। 
  • ফ্রিজের ভিতরের পাশাপাশি বাইরের অংশও পরিষ্কার রাখা জরুরি। 
  • ফ্রিজের উপরে অনেক বাড়িতে প্রচুর জিনিস রাখা হয়। এই অভ্যাস অবিলম্বে দূর করা প্রয়োজন। 
  • ভেজা হাতে ফ্রিজ ব্যবহার না করাই ভাল। কারেন্টের শক খেতে পারেন। তাই সতর্ক থাকা দরকার। 

আরও পড়ুন- কাঁঠালের বীজ ফেলে না দিয়ে মুখরোচক পদ ? এই ক্ষতিকর দিকগুলি জেনে রাখা ভাল 

সেরা শিরোনাম

Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Heath News : টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget