এক্সপ্লোর

Russia cancer vaccine: এই ভ্যাকসিন ক্যান্সার আটকায় না, ধ্বংস করে, প্রত্যেকের জন্য আলাদা হবে টিকা : ডা. দীপ্তেন্দ্র সরকার

এই ভ্যাকসিন কাদের জন্য, কীভাবে কাজ করে, ক্যান্সারের মারণ-থাবা আটকাতে কতটা সক্ষম? রাশিয়ার আবিষ্কৃত এই ভ্যাকসিন কি সারা বিশ্বের মানুষের কাছে অত্যন্ত সুখবর ? 

কলকাতা : ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন সাফল্য অর্জন করেছে রাশিয়া। ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করে ফেলেছে বলে দাবি করেছে ফেডারেল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি।  FMBD প্রধান ভেরোনিকা স্কভোসোভার দাবি, রাশিয়ান ক্যানসার ভ্যাকসিন এখন ব্যবহারের জন্য প্রস্তুত। এই ভ্যাকসিনটি তার সুরক্ষা এবং কার্যকারিতা প্রমাণ করে সমস্ত প্রাক-ক্লিনিক্যাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। তিনি আরও বলেন পরীক্ষায় দেখা গিয়েছে, বারবার ডোজ দেওয়ার পরেও এটি সম্পূর্ণ নিরাপদ। এখন প্রশ্ন, এই ভ্যাকসিন কাদের জন্য, কীভাবে কাজ করে, ক্যান্সারের মারণ-থাবা আটকাতে কতটা সক্ষম? রাশিয়ার আবিষ্কৃত এই ভ্যাকসিন কি সারা বিশ্বের মানুষের কাছে অত্যন্ত সুখবর ? 

এই বিষয়ে বিস্তারিত জানতে এবিপি লাইভ বাংলা কথা বলেছিল বিশিষ্ট শল্য চিকিৎসক ও ক্যান্সার বিশেষজ্ঞ গবেষক দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে। তিনি এই বিষয়টি জানালেন বিস্তারিত ভাবে। চিকিৎসকের মতে,  ভ্যাকসিন বলতে আমরা সাধারণত বুঝি, যে টীকা নিলে আর সেই রোগটি হবে না । তাকে বলা হয় প্রিভেন্টিভ ভ্যাকসিন । যেমন টিটেনাস আটকাতে ভ্যাকসিন নেওয়া হয় । এতে করে টিটেনাস হওয়ার আশঙ্কা থাকে না।  এটি প্রিভেনটিভ ভ্যাকসিন। এছাড়াও রয়েছে টিটেনাস ইমিউনোগ্লোবিন । এই ভ্যাকসিনটি কিন্তু প্রিভেন্টিভ ভ্যাকসিন নয় । কারো টিটেনাস এক্সপোজার হলে এই ভ্যাকসিন নিলে তা সেরে যায় । রাশিয়া ক্যান্সারের যে ভ্যাকসিন আবিষ্কার করেছে, তা মূলত এই দ্বিতীয় প্রকারের।  অর্থাৎ কারো যদি ক্যান্সার হয় তখন এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে তাতে ক্যান্সার রোগী সংক্রমণের হাত থেকে সুরাহা পেতে পারেন তার টিউমারটি শুকিয়ে যেতে পারে অর্থাৎ রোগ ,তার নিরাময়ের পথ দেখাবে এই ভ্যাকসিন।  এটি কোনোমতেই ক্যান্সার আটকানোর ভ্যাকসিন নয় অর্থাৎ প্রিভেন্টিভ ভ্যাকসিন নয়।

ডঃ দীপ্তেন্দ্র সরকার এবিপি লাইভ বাংলাকে বুঝিয়ে বললেন কিভাবে কাজ করে এই ভ্যাকসিন। ডাক্তারবাবু জানালেন,  এক্ষেত্রে যার ক্যান্সার হয়েছে তার শরীর থেকে ক্যান্সারের কোষ কিছুটা বের করে নেওয়া হবে। তারপর তা ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হবে। সেখানে সেই কোষ থেকে অ্যান্টিজেন বের করে নেওয়া হবে। সেই আন্টিজেনের বিরুদ্ধে যে অ্যান্টিবডি কাজ করে সেটাও তৈরি করা হবে। যে জেনেটিক ইনফরমেশনটি ল্যাবরেটরিতে তৈরি করা হবে, সেটি একটি ন্যানো পার্টকলের মধ্যে ঢুকিয়ে mRNA টা শরীরে প্রয়োগ করা হয়। এবার  সেই আন্টি বডি ওই নির্দিষ্ট ক্যান্সার আক্রান্তের শরীরে প্রয়োগ করা হবে। তখন সেই অ্যান্টিবডি, সেই ক্যান্সারের কোষে ঢুকে অ্যান্টিজেনগুলির বিরুদ্ধে সক্রিয় হবে এবং ক্যান্সারে কোষ ধ্বংস করতে থাকবে। এটা এমন কোনও ভ্যাকসিন নয়, যা তৈরি করে রাখা হলো এবং প্রত্যেক ক্যান্সার আক্রান্তের উপর তা প্রয়োগ করা হবে। এক্ষেত্রে প্রত্যেক ক্যান্সার রোগীর জন্য আলাদা আলাদা অ্যান্টিবডি তৈরি করতে হবে , তার ক্যান্সার কোষের অ্যান্টিজেন এর চরিত্র অনুসারে
। অর্থাৎ এটি প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা টেলর-মেড আন্টি বডি। 

চিকিৎসক জানালেন, গত এক দশক ধরে ক্যান্সার চিকিৎসায় ইমিউনোথেরাপির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সরকারের মতে বহু বছর ধরে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকরা মূলত চেষ্টা করেছেন শরীর থেকে ক্যান্সার কোষগুলিকে সরিয়ে ফেলতে। কিন্তু দেখা গিয়েছে, একই ক্যান্সারের কোষ আলাদা আলাদা ইমিউনিনো-এনভায়রনমেন্টে একেক রকম ভাবে কাজ করে। যেমন, একজম মানুষ   আমাদের দেশে থাকলে একরকম থাকবেন, আবার সেই মানুষটি হয়তো উগান্ডায় গেলে আরেকরকম ভাবে থাকবেন, আবার লন্ডনে গেলে তিনি আর একরকম ভাবে থাকবেন। অর্থাৎ একজন মানুষ কিভাবে বাঁচবেন,  সেটি অনেকটাই নির্ভর করে মাইক্রো এনভায়রনমেন্টের উপর। তেমনই  ক্যান্সারের ক্ষেত্রেও দেখা গেছে মাইক্রো এনভায়রনমেন্ট বিষয়টি বেশ জরুরী । একই ক্যান্সার কোষ বিভিন্ন রকম ইমিউনো এনভায়রনমেন্টে একেকরকম ভাবে বিস্তার লাভ করে। এক্ষেত্রে এই ইমিউনো এনভায়রনমেন্টটা বদলে দেওয়া গেলে তা দ্রুত ধ্বংস হতে পারে। 

রাশিয়ার দাবি, এই ভ্যাকসিন প্রয়োগে কিছু ক্ষেত্রে ক্যান্সারের ধরনের ওপর নির্ভর করে টিউমারের আকার ৬০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়েছে বা সেগুলোর বৃদ্ধি অনেক কমে গেছে। গবেষকরা আরও দেখেছেন যে, এই ভ্যাকসিন যাঁরা গ্রহণ করেছেন তাঁদের বেঁচে থাকার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রাথমিকভাবে এই ভ্যাকসিনটি কোলন ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হবে বলে সেদেশের বিজ্ঞানীদের দাবি। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget