এক্সপ্লোর

Health Tips: পায়ে দুর্গন্ধের সমস্যা? রইল দূর করার ঘরোয়া উপায়

অফিস- কাছারি কিংবা যেকোনও জায়গায় পায়ের দুর্গন্ধের (Smelly Feet) সমস্যা অপ্রস্তুতে ফেলতে পারে। তাই এই সমস্যা ঘরোয়া পদ্ধতিতেই যাতে সারিয়ে ফেলা যায়, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: গরমকালে যেমন ঘামের সমস্যা দেখা দেয়, তেমনই তার সঙ্গে আরও নানা সমস্যা দেখা দেয়। অত্যধিক ঘামের কারণে পায়ে দুর্গন্ধের সমস্যা দেখা দেয়। পায়ের পাতায় ঘাম জমে তাতে জীবাণুর আক্রমণ হয়। আর তার ফলেই মোজা এবং পায়ে দুর্গন্ধের (Smelly Feet) সমস্যা দেখা দেয়। এমনটাই মত বিশেষজ্ঞদের। কিন্তু অফিস- কাছারি কিংবা যেকোনও জায়গায় পায়ের দুর্গন্ধের সমস্যা অপ্রস্তুতে ফেলতে পারে। তাই এই সমস্যা ঘরোয়া পদ্ধতিতেই যাতে সারিয়ে ফেলা যায়, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

গরমে পায়ের দুর্গন্ধ দূর করার ঘরোনা উপায়-

১. গরমকালে ঘাম জমে পায়ে দুর্গন্ধের সমস্যা দেখা দেয়। এই সমস্যা দূর করতে বিশেষজ্ঞরা জীবাণু ধ্বংস করা সাবান পায়ে ব্যবহার করা দরকার। পায়ের পাতা এবং নিচের অংশ ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপর আগে ভালো করে শুকিয়ে নেওয়া জরুরি। বিশেষ করে আঙুলের মাঝের অংশগুলি। পা ভালো করে শুকিয়ে তবে শুকনো মোজা পরতে হবে।

২. প্রতিদিন মোজা ভালো করে কেচে তবেই পরতে হবে। তার আগে পায়ে জীবাণু প্রতিরোধকারী সুগন্ধী ব্যবহার করুন।

৩. পায়ের পাতায় পাউডার ব্যবহার করুন। এতে ঘাম প্রতিরোধ করা যাবে। অত্যধিক ঘাম জমে থাকলে তা থেকে দুর্গন্ধ হতে পারে।

আরও পড়ুন - Health Tips: গরমে ঘামের দুর্গন্ধ দূর করার ঘরোয়া টোটকা

৪. চার কাপ জলে অর্ধেক কাপ ভিনিগার মিশিয়ে তাতে পা ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। মিনিট পনেরো পর পা ভালো করে মুছে তাতে পাউডার ব্যবহার করুন। 

৫. স্নানের জলে ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করলে গরমে ঘামের দুর্গন্ধের সমস্যা দূর হয়।

৬. যদি গরমকালে পায়ে প্রচণ্ড ঘাম জমার সমস্যা দেখা দেয়, তাহলে পা খোলা জুতো ব্যবহার করুন।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সমস্ত পদ্ধতিগুলো মেনে চলার পাশাপাশি নজর রাখতে হবে খাবারের তালিকাতেও। প্রতিদিন খাবারের তালিকায় এমন কিছু রাখতে হবে, যা শরীরে ঘামের কারণ না হয়। অত্যধিক মশলা দেওয়া খাবার খাওয়া চলবে না। তার পরিবর্তে টাটকা ফল ও সব্জি রাখতে হবে তালিকায়। মরসুমি ফল খেতে হবে প্রতিদিন। এতে শরীর দূষণ মুক্ত থাকে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget