এক্সপ্লোর

Weight Loss Tips: এই ৬টি পানীয়েই কাজ, ওজন থাকবে লাগামে

Health Tips: শুধু খাবার নয়, পানীয়ও ওজন কমানোর জন্য গুরুত্বপূর্ণ, জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

কলকাতা:  বিশ্বজুড়ে বাড়ছে স্থূলতার (obesity) সমস্যা। স্থূলতার সঙ্গেই পাল্লা দিয়ে শরীরে বাসা বাঁধে নানা রোগ। ডায়াবেটিস থেকে হৃদরোগ, কিডনির রোগ থেকে হাঁটুর সমস্যা। একাধিক সমস্যা মূলে রয়েছে অতিরিক্ত ওজন। সেই কারণেই বারবার ওজন কমানোর পরামর্শ দেন ডাক্তাররা। 

কীভাবে কমবে ওজন:
ওজন কমাতে খাওয়ার উপর নজর দিতে বলেন চিকিৎসক ও ডায়েটিশিয়ানরা। অতিরিক্ত তেল ও মশলা দেওয়া খাবার খেতে বারণ করা হয়। কিন্তু শুধু খাবার নয়, পানীয়ও ওজন কমানোর জন্য গুরুত্বপূর্ণ, জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

কেন পানীয় গুরুত্বপূর্ণ?
দিনভর জল খেতেই হয়। খাবারে লাগাম দিলেও যদি পানীয়ে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে, তাহলে গোটা চেষ্টাটাই মাটি, এমনটাই বলছেন ডাক্তাররা। অনেকেই সারাদিনে নানাধরনের ঠান্ডা পানীয় খেয়ে থাকেন। তার মাধ্যমে প্রচুর শর্করা যায় শরীরে। ফলে শরীরে চিনির আধিক্য ঘটে। চা বা কফিতে বেশি চিনি দিয়ে খেলেও একই ঘটনা ঘটে। যার ফলে সব মিলিয়ে বাড়তে থাকে ওজন। দিনভর প্রয়োজনমতো জল (water) খেতে হবে। পর্যাপ্ত জল খেলে হজম ও পাচনপ্রক্রিয়া ঠিক থাকে। তার ফলে প্রভাব পড়ে ওজন নিয়ন্ত্রণেও। পানীয় বাছাইয়ে কী কী নজর দিতে হবে?

জলে ফল
ফল আলাদা খাওয়া যায়। তবে এক গ্লাস জলে ফলের (fruit) টুকরো ভিজিয়ে রেখে খেতে পারেন। যেমন স্ট্রবেরি (strawberry)। তাতে ফলের ভিটামিন, ফলেট এবং অ্যান্টিঅক্সিড্যান্ট জলে মিশবে। ওজন কমাতে সাহায্য করবে। স্ট্রবেরির বদলে কমলার টুকরো, পাতি লেবুর টুকরোও দেওয়া যায়। 

মদ্যপানে লাগাম
অ্যালকোহলভিত্তিক পানীয়ে লাগাম দেওয়া প্রয়োজন। মদ ও মদজাতীয় পানীয় কম খেলে ভাল হয়। কারণ অ্যালকোহলজাতীয় পানীয়ের কারণে শরীরে বহু পরিমাণে ক্যালোরি যায়। যার ফলে মারাত্মক ওজন বাড়তে পারে। 
  
হার্বাল চায়ে জোর
চা অনেক দেশেই প্রচলিত পানীয়। শরীরে প্রয়োজনীয় পুষ্টিপদার্থ যায়। শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে হার্বাল চা (herbal tea)। ওজন নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক।

প্রোটিন শেকে উপকার
প্রোটিন শেক (protein shake) শরীরে ফ্যাট কমাতে সাহায্য় করে। হাই প্রোটিন ডায়েটও সেই কাজ করে। প্রোটিন শেকে ফ্যাটের পরিমাণ এমনিতেই অনেক কম থাকে। ফ্যাট অক্সিডেশনের মাত্রাও বৃদ্ধি করে। 

ফলের রস
ফলের রস করে খাওয়া যেতে পারে। তবে রসে অতিরিক্ত চিনি মেশানো যাবে না। যদিও ফলের রস করে খেলে প্রয়োজনীয় ফাইবার বাদ যাবে।

লো-ফ্যাট দুধ
দুধ প্রয়োজন। নিত্যদিনের ডায়েটে বিভিন্ন ভাবে ব্যবহার হয় দুধ। ইদানিং বিভিন্ন টোনড বা স্কিমড মিল্ক (tonned milk) পাওয়া যায়। সেই দুধে স্নেহপদার্থ ছেঁকে বের করা থাকে। প্রতিদিনের ব্যবহারে ওইরকম দুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।    

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: ভোজ্যতেলের দামে আগুন! মুখ খুললেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget