এক্সপ্লোর

Sugar Scrub Benefits: শীতের মরশুমে ত্বকের জন্য 'সুগার স্ক্রাব'- এর ব্যবহারই সবচেয়ে ভাল কেন?

Winter Skin Care: বডি স্ক্রাবার হিসেবেও সুগার স্ক্রাব ব্যবহার করতে পারেন। সুগার স্ক্রাবের উপরি পাওনা হল এই স্ক্রাব ব্যবহার করলে ত্বক খসখসে, রুক্ষ-শুষ্ক হয় না।

Sugar Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন সেল ঝরিয়ে জেল্লা ফেরাতে অনেকেই স্ক্রাব ব্যবহার করেন। কেউ বাজার চলতি প্রোডাক্ট কিনে নেন। কেউ বা তৈরি করে নেন বাড়িতেই। স্ক্রাব ব্যবহার করলে ত্বকের কালচে দাগছোপও দূর। একথা সত্যিই যে ত্বকের উজ্জ্বলতা ফেরাতে স্ক্রাবের জুড়ি মেলা ভার। তবে সমস্ত ধরনের স্ক্রাবের মধ্যে সুগার স্ক্রাব সবচেয়ে ভাল এবং উপকারী। দোকান থেকে আপনি সুগার স্ক্রাব কিনতে পারবেন। তবে বাড়িতেও খুব সহজে এই বিশেষ ধরনের স্ক্রাব তৈরি করে নেওয়া যাক। একটু বড় দানার চিনি, শিয়া বাটার আর যেকোনও ন্যাচারাল অয়েল (যা ত্বকের পক্ষে ভাল) একসঙ্গে মিশিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সুগার স্ক্রাব। 

শরীরের কোন কোন অংশে ব্যবহারের জন্য সুগার স্ক্রাব সবচেয়ে ভাল উপকরণ, জেনে নেওয়া যাক 

  • ঠোঁটের কালচে দাগ দূর করতে, ঠোঁটের ফাটা কমাতে, ঠোঁট নরম-মোলায়েম-গোলাপি রাখতে চাইলে সুগার স্ক্রাব ব্যবহার করতে পারেন। জল কম খাওয়া হলে, আবহাওয়া রুক্ষ-শুষ্ক হলে ঠোঁট ফাটার সমস্যা বেশি দেখা যায়। এই জন্যই শীতকালে বেশি ঠোঁট ফাটে। অনেকের আবার সারাবছরই ঠোঁট ফেটে যায়। এই সমস্যার সমাধান রয়েছে সুগার স্ক্রাবের মধ্যে। সপ্তাহে তিনদিন স্নানের আগে মিনিট ১৫ ঠোঁটে লাগিয়ে রাখুন সুগার স্ক্রাব। তারপর শুকিয়ে গেলে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে ঠোঁট। অল্প কয়েকদিন ব্যবহার করলেই ফল পাবেন আপনি। 
  • অনেকের শরীরেই কনুই এবং হাঁটুতে কালো দাগ দেখা যায়। এই দাগ দূর করতেও দারুণ ভাবে কাজ করে সুগার স্ক্রাব। এক্ষেত্রে বাড়িতে বানানো সুগার স্ক্রাব ব্যবহার করতে পারলে ভাল। কনুই এবং হাঁটুর কালো দাগ তোলার জন্য বড় দানার চিনির সঙ্গে অবশ্যই শিয়া বাটার মেশাতে হবে। তাহলে কালচে দাগছোপ দূর হওয়ার পাশাপাশি আপনার ত্বক হবে একদম নরম মোলায়েম। 
  • বডি স্ক্রাবার হিসেবেও সুগার স্ক্রাব ব্যবহার করতে পারেন। অন্যান্য সব স্ক্রাবের মতোই সুগার স্ক্রাব দিয়েও ত্বকের মরা কোষ ঝরিয়ে ইজ্জ্বলতা ফেরানো সম্ভব। তবে সুগার স্ক্রাবের উপরি পাওনা হল এই স্ক্রাব ব্যবহার করলে ত্বক খসখসে, রুক্ষ-শুষ্ক হয় না। বরং ত্বকের আর্দ্রতা, মোলায়েম-পেলব একটা ভাব বজায় থাকে। তাই অন্তত শীতের মরশুমে স্ক্রাবিং করতে হলে সুগার স্ক্রাব ব্যবহার করতে পারেন। 

আরও পড়ুন- শীত আসার আগেই হাঁচি-কাশি শুরু হয় বাচ্চাদের, বাড়ির ছোট্ট সদস্যকে সুস্থ রাখবেন কীভাবে? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget