এক্সপ্লোর

Spice Adulteration Checking Tips: ভারতের ১১১ মশলা নিষিদ্ধ করল FSSAI, আপনার মশলা নিরাপদ ? পরখ করুন এভাবে

Spice Adulteration Checking Tips Amid Spice Ban: সারা দেশে ১১১টি মশলাকে নিষিদ্ধ করে দিল FSSAI। আপনার মশলা কি সুরক্ষিত রয়েছে ? এভাবে বাড়িতেই পরখ করে দেখতে পারেন।

Spice Adulteration Checking Tips: ভারতীয় মশলা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল বিতর্ক। এবার  একসঙ্গে ১১১টি মশলা প্রস্তুতকারী সংস্থার লাইসেন্স বাতিল করল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া বা খাদ্য সুরক্ষা দফতর (FSSAI)। বাতিল করা সংস্থাগুলির তালিকায় রয়েছে এমডিএইচ, এভারেস্ট, ক্যাচ, বাদশাহের মতো জনপ্রিয় সংস্থাগুলি (Indian Spices Controversy)। এই সংস্থাগুলি আর মশলা তৈরি করতে পারবে না ভারতে। প্রায় ৪০০০-র বেশি নমুনা পরীক্ষা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Spices Controversy)।

ক্যানসারের বিষ থাকার কারণেই বাতিল ?

মশলা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষিত রাখতে বেশ কিছু রাসায়নিক মেশানো হয়ে থাকে। তবে বিভিন্ন দেশে এই রাসায়নিকগুলি কতটা মেশানো যাবে, তার সীমা পরিসীমা বলা আছে। অভিযুক্ত সংস্থাগুলি সেই মান অগ্রাহ্য করেই দীর্ঘ দিন ধরে মশলা প্রস্তুত করে চলছিল। ইথিলিন অক্সাইডের মতো রাসায়নিক ক্যানসার ঘটাতে সক্ষম। এর আগে সিঙ্গাপুর, হংকং ও নেপালে নিষিদ্ধ করা হয়েছিল এভারেস্ট ও এমডিএইচের কিছু মশলা। রাজস্থানেও নমুনা পরীক্ষা করে ক্যানসারের বিষ পাওয়া যায়। সেই রাজ্যেও নিষিদ্ধ হয় মশলাটি। তার পরেই কেন্দ্রের FSSAI দফতর এই সিদ্ধান্ত নিল।

মশলার ভেজাল চেনার উপায়

মশলার মধ্যে ক্ষতিকর রাসায়নিক আছে কি না তা চেনার জন্য কিছু পরীক্ষা বাড়িতেই করে দেখা সম্ভব। এগুলি করলে ভেজাল বা ক্ষতিকর অংশটি আলাদা হয়ে যায়। এর মধ্যে কিছু পরীক্ষা FSSAI নির্দেশিত।

১. নুন - প্রথমে একটি আলু কেটে নিন। এবার দুটো আলুর মধ্যেই অল্প করে নুন লাগিয়ে নিন। কিছুক্ষণ পর নুনের উপর লেবুর রস লাগান। নুনে ভেজাল না থাকলে আলুর রং পাল্টাবে না। ভেজাল থাকলে পাল্টে যাবে আলুর রং।

২. লঙ্কা গুঁড়ো - লঙ্কা গুঁড়োর মধ্যে ইটের সুড়কি, বালি ইত্যাদি মেশানো হয়ে থাকে। লঙ্কা গুঁড়ো এক চামচ নিয়ে জলের মধ্যে মিশিয়ে দিন। নিচে কোনও অধঃক্ষেপ পড়লে সেটি হাতে নিয়ে ঘষে দেখুন। অন্যরকম লাগলে তাতে ভেজাল রয়েছে।

৩. হলুদ গুঁড়ো -  হলুদ গুঁড়োর মধ্যে প্রায়ই চকের গুঁড়ো, রং,ডাই ও ক্ষতিকর রাসায়নিক মেশানো হয়ে থাকে। এটি পরখ করতে হালকা গরম জলে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিশতে দিন। জলের রং কালচে হলুদ হয়ে এলে হলুদ গুঁড়োয় ভেজাল রয়েছে।

আরও পড়ুন - Fuchka: শুধু কি তেঁতুল গোলা জল ! আর কী কী মেশানো হয় ফুচকার স্বাদু জলে

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget