এক্সপ্লোর

Fuchka: শুধু কি তেঁতুল গোলা জল ! আর কী কী মেশানো হয় ফুচকার স্বাদু জলে

Fuchka Health Concern: তেতুঁল গোলা জল ছাড়াও ফুচকার স্বাদু জলে আরও মশলা মেশানো হয়। এছাড়াও, অন্যান্য উপাদানের নাম চমকে দেওয়ার মতোই।

Fuchka Health Concern: ফুচকা মানেই তার সঙ্গে থাকবে সুস্বাদু তেঁতুল গোলা জল। অন্যদিকে অনেক ফুচকাওয়ালা আবার পুদিনার জলও পরিবেশন করেন ফুচকার সঙ্গে। কিন্তু এই জল খেয়ে অনেকের পেটের গোলযোগও হয়। যে কারণে ফুচকা খাওয়ার সময় কেউ কেউ এই জল এড়িয়ে চলেন। শুধু শুকনো ফুচকাটি পরিবেশন করতে বলেন। তবে এই জলে আদতে কী মেশানো হয় ? শুধুই কি পুদিনাপাতা বা তেঁতুল ? নাকি থাকে আরও ক্ষতিকর কিছু ?

তেঁতুল বা পুদিনা জলের আসল উপাদান

তেঁতুল বা পুদিনা জলের সঙ্গে বেশ কিছু মশলাও মেশানো হয় জলে। তেঁতুলের ক্বাথ দিয়ে বা শুধু পুদিনাপাতা দিয়ে এক ড্রাম জলের রং খয়েরি বা সবুজ করে তোলা মুশকিল। ফুচকাওয়ালারা দাবি করে থাকেন, তারা এগুলি মিশিয়েই তৈরি করেন ফুচকা। কিন্তু এর মধ্যে রংও মেশানো হয়ে থাকে। আর সেই রংগুলিই শরীরের জন্য ক্ষতিকর। ক্যানসারও ঘটাতে পারে এই ধরনের রংগুলি।

কী কী রং মেশানো হয় ?

তেঁতুল বা পুদিনা দুটোরই ফ্লেভার কালার বাজারে উপলব্ধ। এই রংই মেশানো হয়ে থাকে ফুচকার জলের মধ্যে। পুদিনাপাতার রং আনতে যেমন পিপারমিন্ট ফ্লেভার কালার মেশানো হয়ে থাকে। একই ভাবে তেঁতুল জলের ক্ষেত্রেও মেশানো হয়ে থাকে কিছু ক্ষতিকর মশলা। 

রং মেশানোর প্রমাণ কী ?

সম্প্রতি কর্ণাটকের খাদ্য সুরক্ষা দফতর স্থানীয় বাজারে হানা দেয়। সেখান থেকে পানিপুরি সংগ্রহ করে তার নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। তখনই পানিপুরির মধ্যে একাধিক রাসায়নিকের খোঁজ পেয়েছেন খাদ্য সুরক্ষা দফতরের গবেষকরা। দেখা গিয়েছে, এর মধ্যে ব্রিলিয়ান্ট ব্লু, টারট্রাজান ও সানসেট ইয়েলোর মতো রং মেশানো হয়‌। এই রংগুলি পেটের যে শুধু ক্ষতি করে তা নয়‌। পাশাপাশি ক্যানসার ঘটাতে পারে। অর্থাৎ কারসিনোজেনিক এলিমেন্ট রয়েছে এর মধ্যে। পানিপুরি ও ফুচকা প্রায় একইভাবে তৈরি করা হয়। পরিবেশনের কায়দাও এক। তাই  রং মেশানোর সম্ভাবনা প্রবল।

অপরিষ্কার হাতে ফুচকা পরিবেশন

অপরিষ্কার হাতে ফুচকা পরিবেশনের দৃশ্য খুব পরিচিত বাংলায়। বাংলা তথা ভারতের অন্যান্য রাজ্যেও এমন ছবি দেখা যায়। পাশাপাশি ফুচকা পরিবেশনের সময় স্বাস্থ্যকর নিয়ম মানা হয় না। যার ফলে রোগ ছড়ানোর সম্ভাবনা বাড়ে। সম্প্রতি এই কারণেই তৎপর খাদ্য সুরক্ষা দফতর।

আরও পড়ুন - Meta AI Memes: Meta AI নিয়ে মিমের বন্যা সোশ্যালে, নয়া প্রযুক্তি নিয়ে খোশমেজাজে নেটিজেনরা

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget