এক্সপ্লোর

Star Fruit: ফাইবার থেকে ভিটামিন, এই ফলে লুকিয়ে নানা গুণ

Health Tips:কামরাঙা ভিটামিন সি-এর একটি ভাল উৎস। মধুমেহ রুখতেও উপকারী কামরাঙা।

কলকাতা: স্টার ফল বা কামরাঙা - একটি টকজাতীয় ফল। পাঁচ-বিন্দু তারার আকারের মতো এই ফল বাংলায় ভালরকমই পরিচিত। চাটনি-আচারে ব্য়বহার হয় এই ফল। কামরাঙা সাধারণত হলুদ বা সবুজ রঙের হয়। এটি সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটি ছোট আকারের, অন্য একটি বড় আকারের। এই কামরাঙার নানাবিধ উপকারিতাও রয়েছে। সেগুলি কী কী?

ভিটামিন সি-এর উৎস:
কামরাঙা ভিটামিন সি-এর একটি ভাল উৎস। সহজেই প্রয়োজনীয় ভিটামিন সি-এর জোগান দিতে পারে। শরীরের বিষাক্ত পদার্থ দূর করা যেতে পারে। প্রদাহ-বিরোধী কাজ করা যায়। ত্বকের জন্য়ও ভাল। ফ্লু এবং সাধারণ সর্দি-কাশির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে কামরাঙার পুষ্টিগুণ। হাড়, পেশি এবং কোলাজেন তৈরির জন্য শরীরে ভিটামিন সি প্রয়োজন। এটি আয়রন শোষণ করতেও সাহায্য করে। ভিটামিন সি এর ঘাটতির কারণে স্কার্ভি, খারাপ ত্বক বা ক্লান্তি হতে পারে।

খনিজে ভরপুর:
কামরাঙা সোডিয়াম এবং পটাসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থে ভরপুর। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এই খনিজগুলির স্বাস্থ্যকর মাত্রা রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এই ফলে রয়েছে ক্যালশিয়ামও, যা হৃদযন্ত্রের জন্য খুবই ভাল। শরীরে ক্যালসিয়ামের প্রয়োজনীয় পরিমাণ স্ট্রোক এবং কার্ডিয়াক অ্যারেস্টের মতো ঝুঁকি কমাতে পারে বলে ধারণা করা হয়।

মধুমেহ থাকলেও লাগবে কাজে:
১০০ গ্রাম কামরাঙার মধ্যে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকে। ফলের ফাইবার গ্লুকোজ-নিঃসরণ কমায়। যা রক্তে শর্করার মাত্রা লাগামে রাখতে সাহায্য করে। উচ্চ ফাইবারযুক্ত খাবার খাওয়া ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে। যাদের ডায়াবেটিস রয়েছে তাঁদের জন্য ফাইবার-যুক্ত খাবার জরুরি। যেহেতু কামরঙা সহজলভ্য এবং খাওয়াও সহজ, তাই এটি ডায়াবেটিকদের জন্য ভাল হতে পারে।

হজমশক্তির বৃদ্ধি:
ফাইবার সমৃদ্ধ হওয়ার হজমশক্তি বাড়াতে সাহায্য করে। পাচনযন্ত্রের সুষ্ঠু কাজ নিশ্চিত করে। কোষ্ঠকাঠিন্য থাকলে কামরাঙা উপকারী। অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতেও সাহায্য় করে কামরাঙা। এই ফল ভিটামিন বি-এর একটি সমৃদ্ধ উৎস যা কোষের স্বাভাবিক কাজ এবং বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলিক অ্যাসিডেরও উৎস এই ফল।

ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য় ভাল:
কামরাঙায় ভিটামিন বি, সি-সহ অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উপস্থিতি রয়েছে। ফলে এই ফলের পুষ্টিগুণ ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভাল। চুল ও ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। 

সতর্কতা প্রয়োজন:
কামরাঙা অবশ্য কিছু ক্ষেত্রে খাওয়া ঠিক নয়। প্রধানত এর উচ্চ অক্সালেটের কারণে। কিডনির সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের কামরাঙা এড়ানো উচিত। কোনওরকম জটিল রোগ থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া হঠাৎ করে নতুন কোনও কিছু খাওয়া উচিত নয়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: কীভাবে খাবারের তালিকায় যোগ করবেন আমন্ড বাদাম?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget