এক্সপ্লোর

Health Tips: ঝুঁকে নাকি শরীর টানটান করে হাঁটবেন ?

Stooping While Walking: ঝুঁকে নাকি শরীর টানটান করে হাঁটবেন ? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

কলকাতা: কেউ ঝুঁকে হাঁটেন, কেউ মেরুদন্ড সোজা করে। যার যেমন অভ্যাস বা পছন্দ। কিন্তু এই অভ্যাস একান্ত মনের ইচ্ছা নাও হতে পারে। অর্থাৎ ইচ্ছে হয়েছে বলেই ঝুঁকে হাঁটছি, এমন নাও হতে পারে। আবার অনেক সময় ঝুঁকে হাঁটছেন, কিন্তু বুঝতে পারছেন না - এমন ঘটনাও ঘটতে পারে। অনেকেই ঝুঁকে হাঁটার সমস্যকে ততটা আমল দেন না। কিন্তু এই অভ্যাসের জেরে বর্তমানে কিছু না হলেও ভবিষ্যতে একাধিক সমস্যা হতে পারে। কেন মেরুদন্ড সোজা রেখে দেহ টান টান করে  হাঁটা ভাল ? কেনই বা ঝুঁকে হাঁটা খারাপ (Health Tips) ? এই নিয়েই এবিপি লাইভ বাংলাকে বিশদে জানালেন ফর্টিস হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ জয়দীপ ঘোষ।

সামনের দিকে ঝুঁকে হাঁটার কারণ

  • অনেকক্ষণ বসে বসে কোনও কাজ করা।
  • অনেকক্ষণ দাঁড়িয়ে কোনও কাজ করা।
  • দীর্ঘক্ষণ ধরে মোবাইল, ল্যাপটপে কাজ করা।
  • ধূমপান পেশিকে প্রভাবিত করে। সেকারণেও অনেকে সামনের দিকে ঝুঁকে যান।

সামনের দিকে ঝুঁকে কাজ করতে থাকলে (Why stooping posture is Bad) সামনের পেশি বেশি শক্ত হয়। পিঠের পেশি দুর্বল হয়ে যায়। এর ফলেই মানুষের মধ্যে ঝুঁকে হাঁটার প্রবণতা বেড়ে যায়। 

সামনের দিকে ঝুঁকে হাঁটার ফলে ক্ষতি

  • অনেকেই বর্তমানে কাঁধ, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথাসহ নানা অঙ্গের ব্যথায় ভোগেন। এর বড় কারণ শারীরিক ভঙ্গি (Posture)-এর সমস্যা। দীর্ঘ সময় ধরে একভাবে ওই ভঙ্গিতে থাকার কারণে এই সমস্যাগুলি দেখা দিতে থাকে। 
  • সামনের দিকে ঝুঁকে হাঁটার কারণে কারও কারও শ্বাসকষ্টও হতে পারে। যা আরেকটি নতুন সমস্যা তৈরি করে।

সামনের দিকে ঝুঁকে হাঁটা বন্ধ করার উপায়

  • চিকিৎসকের কথায়, নিয়মিত ব্যায়াম করতে হবে। তাহলে এই অভ্যাস অনেকটাই পাল্টে ফেলা সম্ভব।
  • হাঁটাহাঁটির সময় একটু সচেতন থাকতে হবে। 
  • কাজ করার সময় ঝুঁকে কাজ যতটা কম করা যায় ততটাই ভাল শরীরের জন্য।
  • মোবাইল ফোন এখন সকলের জীবনেই অপরিহার্য। ঝুঁকে হাঁটার সমস্যা দেখা দিলে স্ক্রিনটাইম কমাতে হবে। কাটিয়ে উঠতে ফোনের নেশা। 
  • ধূমপানের নেশাও একই সঙ্গে কমানো জরুরি।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Health Update: ভিটামিন ডি-এর আধিক্যই কাড়ল প্রাণ ! শরীরে কেমন প্রভাব ফেলে এর বাড়াবাড়ি ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget