এক্সপ্লোর

Sunglass Wearing Tips: সানগ্লাস পরলে কি চোখের ক্ষতি হয় ?

Sunglass Best Way To Wear: সানগ্লাস পরার সময় অনেকেই কিছু ভুল করে থাকেন। এতে চোখের উপকারের বদলে ক্ষতি বেশি হয়।

কলকাতা: রোদ পড়েছে বাইরে। বেরোনোর আগে তাই অনেকেই সানগ্লাস পরে নেন। কমবেশ এখন অনেকেরই সানগ্লাস পরার অভ্যাস রয়েছে। কিন্তু এই অভ্যাস কি আদৌ চোখের জন্য ভাল ? সাধারণত রোদের প্রকোপ থেকে চোখকে বাঁচাতেই সানগ্লাস পরা হয়ে থাকে। তবে কখনও কখনও শুধুই ফ্যাশনিস্তা হতে অনেকে সানগ্লাস পরেন। সানগ্লাসের যেমন ভাল দিক রয়েছে, তেমনই এর খারাপ দিকও রয়েছে। 

সানগ্লাস পরবেন কেন ? 

  • সূর্যের রশ্মির অতিবেগুনি অংশ আমাদের চোখের জন্য ক্ষতিকর। এটি ইংরেজিতে আল্ট্রাভায়োলেট বা ইউভি রশ্মি বলা হয়। সানগ্লাসের কাচ মূলত সেই রশ্মিকেই ঠেকিয়ে রাখে। সেভাবেই তৈরি করা হয় এই বিশেষ কাচ।
  • চোখে রোদ লাগলে চোখ জ্বালা, জল পড়ার মতো নানা সমস্যা হতে থাকে। এই সমস্যাগুলি এড়াতে চোখে সানগ্লাস পরাই ভাল। 
  • চোখের চারপাশের দাগ নিয়ে অনেকেই চিন্তায় থাকে। এতে ত্বকের জেল্লা নষ্ট হয়। সানগ্লাস শুধু চোখের যত্ন নেয় না। চোখের নিচে থাকা কোমল ত্বকেরও যত্ন নেয়।
  • চোখের দুই জটিল রোগ ফটোকেরাটাইটিস ও ফটোকনজাংটিভাইটিস রোদ লেগে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সানগ্লাস পরা থাকলে সেই আশঙ্কা দূর হয়। বেশিরভাগ সময় নিজে থেকেই চোখের এই দুটি রোগ সেরে যায়।

সানগ্লাস পরলে ক্ষতির আশঙ্কাও কম নয় !

  • সানগ্লাস ঠিকমতো না পরলে এর থেকে চোখের ক্ষতি হতে পারে। যে কোনও চশমার নোজব্রিজ অর্থাৎ নাকের উপর থাকা অংশটি একটি গুরুত্বপূর্ণ অংশ। সেটি ঠিক জায়গায় না থাকলে চোখে ইউভি রশ্মি ঢুকতে পারে।
  • নোজব্রিজ ঠিক জায়গায় না থাকলে পাশাপাশি নাকের উপর ও দুই পাশে অযথা চাপ পড়ে। যার ফলে ওই অংশের ক্ষতি হয়।
  • অনেক সময় সানগ্লাসের চশমা ইউভি রশ্মি আটকাতে পারে এমন কাঁচ দিয়ে তৈরি হয় না। সে সানগ্লাস পরে আদতে চোখের কোনও উপকার হয় না। বরং অপকার হওয়ার আশঙ্কা থাকে।

সানগ্লাস কেনার সময় কোন কোন দিক খেয়াল রাখবেন ? 

  • একটু বেশি বড় কাঁচের সানগ্লাস কিনতে পারেন। এতে চোখের অনেকটা অংশ কভারেজ পায়। ফলে সহজে রোদ ঢোকে না।
  • বেশি দামি সানগ্লাস ইউভি রশ্মি আটকাতে পারে, এমনটা কখনই নয়। তাই বেশি দামি সানগ্লাস না কিনলে চলবে না, এমন কথা নেই।
  • অ্যান্টিরিফ্লেকটিভ কোটিং রয়েছে, এমন সানগ্লাস না কেনাই ভাল। এই কাচ ইউভি রশ্মি আটকাতে পারে না। ফলে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
  • ডার্ক লেন্সের সানগ্লাস মানেই যে ভাল হবে তা নয়। বরং এই ধরনের লেন্সে ইউভি রে প্রোটেকশন না থাকলে চোখের ক্ষতিই বেশি হয়। তাই এই ধরনের লেন্স ছাড়াও সানগ্লাস কিনতে পারেন।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Dinner Time : রাতের খাবার কটায় খেলে আর কথাই নেই ! সন্ধে রাত না আর একটু বেশি

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget