এক্সপ্লোর

Target Heart Rate: হার্ট রেটই ধরিয়ে দেয় ব্যায়ামের ‘বাড়াবাড়ি’ ! বুঝবেন কীভাবে

Target Heart Rate During Exercise: হার্ট রেটই বলে দিতে পারে কখন আপনি বাড়াবাড়ি রকমের ব্য়ায়াম করছেন। বোঝার উপায় খুব সহজ।

কলকাতা: ওজন কমানোর জন্য় অনেকেই ব্যায়াম বা শরীরচর্চা করেন। কেউ কেউ আবার হাঁটাহাঁটি, দৌড়ানোর দিকেও ঝোঁকেন। এছাড়া জিম তো রয়েছেই। কিন্তু অতিরিক্ত শরীরচর্চাও বিপদ ডেকে আনে। হার্টের বিপদ হতে পারে অজান্তেই। সম্প্রতি বেশ কিছু এমন ঘটনা দেখা গিয়েছে। জিম করতে গিয়ে চরম বিপদ ঘটে গিয়েছে। তাহলে উপায় ? আসলে হার্ট শরীরচর্চা কতটা নিতে পারছে, সেটাই দেখতে হবে। 

শরীরচর্চার সময় শরীরের ভিতর কী ঘটে ?

শরীরচর্চার সময় আমাদের পেশি সঞ্চালন বেড়ে যায়। এর জন্য অতিরিক্ত অক্সিজেন লাগে। আর রক্ত সেই অক্সিজেন বয়ে আনে। এবার পেশি সঞ্চালন বাড়ে বলে হার্টের পেশিও দ্রুত কাজ করে। দ্রুত রক্ত পাম্প করে সারা দেহে পৌঁছে দেয়। এতে মেটাবলিজম উন্নত হয়। ক্যালোরি ঝরতে শুরু করে। সহজ ভাষায় এই হল শরীরের ভিতরের ঘটনাগুলি। 

হার্ট কেন হঠাৎ বন্ধ হয়ে যায় ?

গণ্ডগোল হয় হার্টের পাম্পের সময়। হার্টের রক্ত পাম্প করার একটি নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। সেটি আর পাঁচটা মেশিনের মতোই অনবরত না থেমে কাজ করে চলেছে। তবে মেশিন তো। তার ক্ষমতার বেশি সে পাম্প করতে পারে না। ব্যায়াম খুব জোরদার হলে হার্ট পাম্পের হার বাড়ে। এই হার হার্টের নির্দিষ্ট ক্ষমতাকে ছাপিয়ে গেলেই বিপদ। তখন হার্টের পেশি কাজ করা বন্ধ করে দেয়। ফলে দ্রুত শরীরে অক্সিজেন লেভেল কমতে থাকে। 

কীসে কমবে বিপদ ?

হার্ট রেট নিয়ন্ত্রণ রাখলেই বিপদ এড়ানো যায়। হার্টের রেট নির্দিষ্ট ক্ষমতার বেশি বাড়তে দেওয়া যাবে না। এর বেশি বাড়লেই বিপদ আসন্ন। 

কোন বয়সে কত হার্ট রেট থাকা উচিত ?

এই বিষয়ে একটি হিসেব কষে দিয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন। আমরা দুই ধরনের শরীরচর্চা করে থাকি। একটি মাঝারি পরিশ্রমের। হাঁটাহাঁটি, ব্রিস্ক ওয়াক, জগিং এই ধরনের ব্যায়াম। অন্যটি ভীষণ পরিশ্রমের। জিমে যাওয়া, ভারোত্তলন ইত্যাদি।

  • মাঝারি পরিশ্রমের ব্যায়ামে হার্ট রেট সাধারণ হারের থেকে ৭০ শতাংশ বেশি বাড়তে পারে।
  • ভীষণ পরিশ্রমের ব্যায়ামে হার্ট রেট সাধারণ হারের থেকে ৮৫ শতাংশ বেশি বাড়তে পারে।
  • ৮৫ শতাংশের বেশি হলেই হার্টের বিপদ।

ধরা যাক, একজনের বয়স ৫০ বছর। তার সর্বোচ্চ হার্ট রেট ২২০-৫০ অর্থাৎ ১৭০ হবে। (যা বয়স তা ২২০ থেকে বিয়োগ করতে হবে।)

  • এবার মাঝারি পরিশ্রমের ব্যায়ামে ৫০ বছর বয়সীর হার্ট রেট হবে ১৭০×০.৫  = ৮৫
  • ভারী পরিশ্রমের ব্যায়ামে ওই ব্যক্তির হার্ট রেট হবে ১৭০×০.৮৫  = ১৪৪.৫
  • অর্থাৎ ব্যায়ামের সময় ওই ব্যক্তির হার্ট রেট কোনওভাবেই ১৪৫ পেরিয়ে যাওয়া ঠিক নয়। তাহলে হার্টের বিপদ দেখা দেবে না।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Mental Health: হাঁটাহাঁটি ছেড়ে নাচ করবেন ? তাতেই কি মন ভাল থাকে বেশি ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget