এক্সপ্লোর

Hair Fall: অত্যধিক চুল পড়ছে? আপনার শরীরে এই অসুখগুলো বাসা বাঁধেনি তো?

চুল পড়ার লক্ষণ অনেক সময়ই অন্য কোনও রোগে আক্রান্ত হওয়ার ইঙ্গিত দেয়। তাই চুল পড়ার সমস্যাকে একেবারেই হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা : আজকের দিন চুল পড়ার (Hair Fall) সমস্যা বহু সংখ্যক মানুষের মধ্যে দেখা যায়। লাইফস্টাইল পরিবর্তনের কারণে কিংবা আবহাওয়ার পরিবর্তনের কারণে অত্যধিক চুল ঝরে। কিন্তু এই চুল পড়ার সমস্যা যদি মারাত্মক আকার নেয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে কোনও অন্য রোগ বাসা বেঁধেছে। যার ফলেই অত্যধিক পরিমাণে চুল ঝরছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পাশাপাশি চুলের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজন। চুল পড়ার লক্ষণ অনেক সময়ই অন্য কোনও রোগে আক্রান্ত হওয়ার ইঙ্গিত দেয়। তাই চুল পড়ার সমস্যাকে একেবারেই হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোন কোন অসুখ শরীরে বাসা বেঁধে থাকলে অত্যধিক হারে চুল পড়তে শুরু করে, সে সম্পর্কেও জানাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন - অতিরিক্ত কফি খাচ্ছেন? জানেন কী হতে পারে?

কোন অসুখের কারণে অতিরিক্ত চুল পড়ে?

১. বর্তমান যুগে অনেক সংখ্যক মহিলার মধ্যেই পলিসিস্টিক ওভারি সিনড্রোমের সমস্যা দেখা দিচ্ছে। হরমোনের সাম্যতা বজায় না থাকার কারণেই মূলত এই সমস্যা দেখা দেয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পলিসিস্টিক ওভারি সিনড্রোমের সমস্যা দেখা দিয়ে মহিলাদের মধ্যে অনিয়মিত মেনস্ট্রুয়ালের সমস্যা দেখা দেয়। এছাড়াও অত্যধিক চুল পড়া, চুল রুক্ষ শুষ্ক নিষ্প্রাণ হয়ে যাওয়া এবং চুল পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যাগুলোও দেখা দেয়। তাছাড়া এই অসুখে ওজন বেড়ে যাওয়ার সমস্যাও দেখা দেয়।

২. বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, যদি অত্যধিক চুল পড়ার সমস্যা দেখা দেয়, তাহলে একবার থাইরয়েড টেস্ট করিয়ে নেওয়া দরকার। কারণ, শরীরে যদি থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে চুল রুক্ষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চুল পড়তেও শুরু করে। এর পাশাপাশি স্মৃতিশক্তিতেও প্রভাব ফেলে থাইরয়েড।

আরও পড়ুন - Beauty Tips: কীভাবে আই লাইনার ব্যবহার করলে চোখ আরও আকর্ষণীয় হয়ে উঠবে?

৩. শ্যাম্পু করার সময় কি চুল পড়ার সমস্যা লক্ষ্য করছেন? তাহলে আপনার শরীরে বাসা বেঁধেছে অ্যানিমিয়া। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। মহিলাদের মধ্যে অ্যানিমিয়ার সমস্যা যেমন আজকার প্রায়ই দেখা যায়, তেমনই অ্যানিমিয়ার কারণে চুল পড়ার সমস্যাও দেখা দেয়।

৪. অত্যধিক হারে চুল পড়ার আরও একটা কারণ স্ট্রেস বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই স্ট্রেস থেকে বাঁচতে এবং স্ট্রেসের কারণে চুল পড়া প্রতিরোধ করতে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। মানসিক স্বাস্থ্য উন্নত করতে যোগাভ্যাস কিংবা মেডিটেশনও করতে পারেন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget