এক্সপ্লোর

Myths about infertility: সন্তানধারণ নিয়ে এই ভুল‌ ধারণাগুলি জানেন ?

Three common myths about infertility: সন্তানধারণ করতে গিয়ে অনেকেই এখন‌ সমস্যায় পড়েন। তাই এই নিয়ে অনেকেরই বেশ কিছু ভুল ধারণা বা মিথ রয়েছে।

কলকাতা: সন্তানধারণের জটিলতা (infertility) নিয়ে অনেকেই এখন কমবেশি ভোগেন।‌ চিকিৎসকদের কথায়, রোজকার জীবনযাপনে বদল আসছে দিন দিন। আর এর ফলেই সন্তানধারণের সমস্যা তৈরি হচ্ছে।‌ মহিলা ও পুরুষ উভয়েই এই সমস্যায় ভুগতে পারেন। কাজের অতিরিক্ত স্ট্রেস, পরিবেশের দূষণের মতো একাধিক কারণে গর্ভধারণে সমস্যা (infertility issues) দেখা দিতে পারে। 

অনেক সময় দেখা যায়, গর্ভবতী হতে অনেক মহিলা বিভিন্ন খাবারে ভরসা রাখেন। সেই খাবারগুলি বেশি করে খান। রোজকার ডায়েটে খাবারগুলি রাখেন। কিন্তু এগুলি ভুল ধারণা হতে পারে। চিকিৎসকের কথায়, এই ধরনের ভ্রান্ত ধারণার কারণে অনেকেই কিছু নির্দিষ্ট খাবার অতিরিক্ত খেতে থাকেন‌। এর ফলে শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে। তেমনই তিনটি মিথ (infertility myth) নিয়ে আলোচনা থাকল এই প্রতিবেদনে।

মিথ ১: আনারসের সবচেয়ে ভিতরের অংশ খেলে গর্ভবতী হওয়া যায়

আসল সত্যি: আনারসের সবচেয়ে ভিতরের অংশে থাকে ব্রোমেলিন নামের এক বিশেষ উৎসেচক। এই উৎসেচকটি রক্তের ঘনত্ব কমাতে সাহায্য করে। কিন্তু এটি খেলে গর্ভবতী হওয়া যায়, এমন কোনও প্রমাণ নেই। তবে আনারস ভিটামিন সি-এর সমৃদ্ধ উৎস।‌যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও আনারসের মধ্যে ভিটামিন বি সিক্স রয়েছে। যা শরীরের জন্য বিশেষ জরুরি উপাদান। 

মিথ ২: যমজ সন্তান পেতে হলে রাঙা আলু খেতে হবে

আসল সত্যি: মিষ্টি আলুর মধ্যে ফাইটোইস্ট্রোজেন রয়েছে। এই বিশেষ উপাদানটি মহিলাদের শরীরের জন্য বিশেষ উপকারী।‌ কারণ ফাইটোইস্ট্রোজেন উপাদানটি একাধিক ওভিউলেশনে সাহায্য করে। তবে একাধিক ডিম্বাণু নিষিক্ত হয়ে যমজ হওয়ার প্রক্রিয়া এতটা সহজ নয়। বরং আরও বেশ কিছু ফ্যাক্টরের উপর এটি নির্ভর করে। শুধু‌ মিষ্টি আলু খেলে গর্ভধারণের সম্ভাবনাও বাড়ে না। এই ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া বরং ভাল।

মিথ ৩: বেদানা খেলে গর্ভধারণ করা যায় না

আসল সত্যি: অনেকেই মনে করেন, বেদানা খেলে গর্ভধারণ করা যায় না। এমনকি প্রজননশক্তিও কমে যায়। কিন্তু আদতে তা ঠিক নয়। বেদানা শুধু মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্যও ভীষণ উপকারী।‌ চিকিৎসকদের কথায়, বেদানা‌ জরায়ুতে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। এছাড়াও ইউটেরাইন লাইনিংকে আরও পুরু করে এই ফল। এই পুরুত্ব গর্ভধারণ করতে জরুরি।‌ তবে এই নিয়ে এখনও আরও গবেষণার প্রয়োজন আছে বলে‌ জানাচ্ছেন চিকিৎসকরা। 

তথ্যসূত্র আইএএনএস লাইফ

আরও পড়ুন: Exercise for Mental health: মন ভাল রাখতে কেন ব্যায়াম করতে বলেন চিকিৎসকরা ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget