এক্সপ্লোর

Ayurvedic Therapy for Weight Loss: শুধু শরীরচর্চাই নয়, ওজন কমাতে উপকারী এই আয়ুর্বেদিক পদ্ধতিও

আয়ুর্বেদিক পাউডার এবং তেল মিশিয়ে একটি সংমিশ্রণ করা হয়। যাঁরা এই পদ্ধতি কাজে লাগিয়ে ফল পেয়েছেন তাঁরা বলেন যে, এই উপায়ে শুধু শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা যায় তাই নয়। শরীরের শক্তিও বৃদ্ধি পায়।

কলকাতা : আজকের দিনে মানুষের একটা সাধারণ চিন্তা হল, ইশ! ওজন বেড়ে যাচ্ছে। এই ওজন কমানো নিয়ে মানুষের অনেক চিন্তা। আর সেইজন্য নানা মানুষ নানাকিছু চেষ্টার মাধ্যমে চান নিজের ওজন কমিয়ে ঝরঝরে-তরতাজা থাকতে। আর এই বিষয়ে বেশ কার্যকরী হল আয়ুর্বেদ। এই চিকিৎসা পদ্ধতিতে নানা উপায়ে শরীরের ওজন কমানো যায় কিংবা নিয়ন্ত্রণ করা যায়। আর এই সব উপায়ের সব থেকে জনপ্রিয় এবং কার্যকরী পদ্ধতি হল 'উদার্তনম'। আয়ুর্বেদিক পাউডার এবং তেল মিশিয়ে একটি সংমিশ্রণ করা হয়। আর তারপর সেটা সারা শরীরে লাগাতে হয়। যাঁরা এই পদ্ধতি কাজে লাগিয়ে ফল পেয়েছেন তাঁরা বলেন যে, এই উপায়ে শুধু শরীরের ওজন নিয়মন্ত্রণে রাখা যায় তাই নয়। এই পদ্ধতির মাধ্যমে শরীরের শক্তিও বৃদ্ধি পায়।

ডক্টর শ্যাম ভিএল দীর্ঘদিন ধরে আয়ুর্বেদ চিকিৎসা করছেন। তিনি অত্যন্ত জনপ্রিয় একজন চিকিৎসকও বটে। তিনি উদার্তনম সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, 'আসলে আয়ুর্বেদিক উপায়ে একটি মিশ্রণ তৈরি করা হয়। যেটা অত্যন্ত উপকারি এবং কার্যকরি। সেটা শরীরে লাগিয়ে তারপর খুব যত্ন সহকারে মালিশ করতে হয়। এই পদ্ধতিকেই বলা হয় উদার্তনম। আর যদি আপনি পাউডারটা ব্যবহার না করে শুধুই তেল মালিশ করেন, তাহলে সেটাকে বলা হবে উদঘর্ষনম।' প্রশ্ন হল, কীভাবে এই পদ্ধতি মেনে চলবেন? জানা যাচ্ছে যে, প্রথমে ওই মিশ্রণটি প্রায় ৩০ মিনিট গরম করে নিতে হবে। তারপর সেটাকে ঠাণ্ডা হতে দিতে হবে। আর তারপরে সেটা তেল দিয়ে সারা শরীরে মালিশ করতে হবে। খানিকটা সময় ওটা শরীরে বসতে দেওয়ার পর গরম জলে স্নান করতে হবে। তবেই খুব ভাল ফল পাওয়া যাবে।

ডক্টর শ্যাম বলেছেন, 'উদার্তনম শরীরের মেদ ঝরিয়ে দেয় শুধু নয়। এর ফলে ত্বকের গুনগত মানও বেড়ে যায়। ত্বকের জৌলুস ফিরে পাবেন।' আর কী কী উপকার পাওয়া যায় উদার্তনম থেকে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও খুব সাহায্য করে। পাশপাশি কোলেস্টোরেলকেও বাড়তে দেয় না। আবার শরীরে বাড়তি শক্তি অনুভব করায়। অনেক বেশি তরতাজা লাগে নিজেকে। তাঁদের দাবি প্রতিদিন নিয়ম করে উদার্তনম করলে তার ফল হিসেবে ঘামের দুর্গন্ধ থেকেও মুক্তি পাবেন। আপনার শরীরের ঘামের দুর্গন্ধনাশ হবে। তাই আপনি যদি নিজের ওজন নিয়ে চিন্তিত হন আবার রোজ জিমে যেতেও আপনার অ্যালার্জি। তাহলে আপনার জন্য পারফেক্ট হতে পারে এই আয়ুর্বেদিক পদ্ধতি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget