এক্সপ্লোর

Eye Disease: ভিটামিন A নয়, অন্য একটির অভাবেই বিপদ বাড়ছে চোখের

Eye Disease Due To Vitamin D Deficiency: ভিটামিন এ নয়। অন্য একটি ভিটামিনের অভাবেই চোখের বিপদ বাড়ছে।

কলকাতা: বয়স হলে চোখের সমস্যা বাড়ে। পাওয়ার আসে। ছানি পড়ে অনেকের। অনেকেই একে চালশে রোগ বলে থাকেন। অর্থাৎ চল্লিশ পেরোলেই চোখের সমস্যা শুরু। বিশেষজ্ঞদের কথায়, ভিটামিন এ চোখের জন্য বিশেষভাবে জরুরি। এটি না থাকলে চোখের নানা সমস্যা দেখা দিতে শুরু করে। এমনকি একটা সময়ের পর দৃষ্টিশক্তি কমতে থাকে। তবে শুধু ভিটামিন এ নয়। আরও একটি ভিটামিন চোখের জন্য জরুরি। আর সেটি হল ভিটামিন ডি। এর অভাবেই বেশ কিছু রোগ দেখা দিতে পারে চোখে।

ভিটামিন ডি-এর ঘাটতিতে (Vitamin D Deficiency) চোখের বিপদ (Eye issues)

ভিটামিন ডি-এর অভাবে বর্তমানে সারা বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ ভুগছেন। বিশেষজ্ঞদের কথায় যা রীতিমতো উদ্বেগের।

  • এর অভাব ঘটলে চোখে বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন হয়।
  • ড্রাই আইজ়ের সমস্যা দেখা দেয়। এই সমস্যায় বর্তমানে অনেকেই ভোগেন।
  • ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
  • অশ্রুগ্রন্থির সমস্যা দেখা দিতে পারে।
  • ইউভেইটিস হতে পারে।

কোন কোন লক্ষণ দেখে বোঝা যায় ভিটামিন ডি-এর ঘাটতি (Vitamin D Deficiency Symptoms) ?

  • খুব ক্লান্ত বোধ করা।
  • হাড়ের ব্যথায় ভোগা।
  • মনমেজাজ প্রায়ই বিগড়ে থাকা।
  • দ্রুত চুল উঠে যাওয়া।
  • গায়ে হাত পায়ে ব্যথা, বিশেষ করে পেশিতে ব্যথা।
  • ঘন ঘন অসুস্থ হয়ে পড়া, সংক্রমণে কাবু হয়ে পড়া।

কাদের ভিটামিন ডি ঘাটতি হওয়ার আশঙ্কা (Vitamin D Deficiency Risk) বেশি ?

  • সারা দিন ধরে ঘরের মধ্যে বসে বসে যারা কাজ করেন, তাদের মধ্যে এই ঘাটতি দেখা যায়।
  • বয়স ৬৫ -এর কোঠা পেরোলে এই সমস্যা হতে পারে।
  • খাবারের মধ্যে মাছ বা দুগ্ধজাত খাবার কম থাকলে ভিটামিনের অভাবে ভুগতে পারেন ব্যক্তি।
  • এছাড়াও, কিছু নির্দিষ্ট ওষুধ শরীরে ভিটামিন ডি-এর উপর প্রভাব ফেলে।
  • ওজন বাড়লেও এই সমস্যা দেখা দিতে পারে।

ভিটামিন ডি-এর ঘাটতি পূরণের উপায় (Vitamin D Deficiency Remedies)

  • ভিটামিন ডি-এর প্রাকৃতিক উৎস সূর্যের রোদ। তাই নিয়ম করে রোজ রোদে ১০ থেকে ৩০ মিনিট সময় কাটাতে হবে। কড়া রোদ গায়ে মাখলে ভালো। বসন্তকালে সকাল দশটা এগারোটার রোদ বেছে নিতে পারেন।
  • খাবারেও বদল আনতে হবে। মাছের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। বিশেষ করে তৈলাক্ত মাছ যেমন সালমন, সার্ডিন পাতে রাখুন।
  • ডিমের কুসুম, দুগ্ধজাত দ্রব্য, শাকসবজি ভিটামিন ডি-এর ভরপুর।

আরও পড়ুন - Herpes Signs: ডিমেনশিয়া ঝুঁকি বাড়ায় হারপিস, কী এই রোগ, কেন ভয়ের ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget