এক্সপ্লোর

Belly Fat: 'বেলি ফ্যাট' কমাতে মুশকিল আসান করবে এই ৪ সবজি, আপনি খাচ্ছেন তো?

Weight Loss Tips: ব্রকোলি একটি অত্যন্ত স্বাস্থ্যকর খাবার। একাধিক পুষ্টি উপকরণ রয়েছে ব্রকোলির মধ্যে। ওজন কমায় সবুজ রঙের এই ফুলকপি। পেটের মেদ দ্রুত কমাতেও সাহায্য করে।

Belly Fat: ওজন কমাতে (Weight Loss) প্রচুর কসরত করতে হয় প্রায় সকলকেই। আর সবচেয়ে কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ হল পেটের মেদ ঝরানো (Belly Fat)। তলপেটের মেদ ঝরানোর জন্য শরীরচর্চা অত্যন্ত জরুরি একটি বিষয়। যোগাসন করুন কিংবা জিম, অতি অবশ্যই প্রশিক্ষকের সঠিক পরামর্শ মেনে চলা জরুরি। এর পাশাপাশি বেশ কিছু সবজি রয়েছে যা নিয়মিত খেলে আপনার ওজন বলা ভাল বেলি ফ্যাট বা পেটের মেদ ঝরবে দ্রুত। 

কোন কোন সবজি খেলে দ্রুত আপনার পেটের মেদ ঝরবে, দেখে নিন সেই তালিকা 

পালংশাক- পালংশাক খেলে সহজে আপনার পেটে জমে থাকা মেদ কমবে। এই শাক মেটাবলিজম রেট বাড়ায়। ফলে নিয়ন্ত্রণে থাকে ওজন। পালংশাকে রয়েছে ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম। এই দুই উপকরণ পেটের মেদ ঝরাতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন ই আমাদের ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য খুবই ভাল একটি উপকরণ। তাই আমাদের চুল এবং ত্বক ভাল রাখতেও কাজে লাগে পালংশাক। তবে এই শাক রান্না করার আগে ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া জরুরি। নাহলে পেটের সমস্যা দেখা দিতে পারে। 

ব্রকোলি- ব্রকোলি একটি অত্যন্ত স্বাস্থ্যকর খাবার। একাধিক পুষ্টি উপকরণ রয়েছে ব্রকোলির মধ্যে। ওজন কমায় সবুজ রঙের এই ফুলকপি। ভিটামিন কে রয়েছে ব্রকোলির মধ্যে। মেটাবলিজম রেট বাড়িয়ে ওজন কমাতে এই সবজি সাহায্য করে। এছাড়াও ব্রকোলির মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে। তাই পাতে এই সবজি রাখা জরুরি। 

কুমড়ো- বেশিরভাগ লোকই কুমড়ো খেতে মোটেই পছন্দ করে না। অথচ এই সবজি খেলে খুব কম সময়ে পেটের মেদ কমবে। কুমড়োয় ক্যালোরি কম। ফাইবারের পরিমাণ বেশি। এছাড়াও রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন কে। এই সব উপকরণই স্বাস্থ্যের পক্ষে ভাল। ফাইবার বেশি থাকার কারণে কুমড়ো খেলে হজমশক্তি ভাল হবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। 

গাজর- গাজর খেলে ওজন কমে একথা অনেকেই জানেন। গাজর খেলে পেটে জমে থাকা চর্বি বা মেদও সহজে কমবে। গাজরের মধ্যে ক্যালোরির পরিমাণ কম। যদি কাঁচা গাজর খেতে পারেন তাহলে পেটের মেদ ঝরবে খুব কম সময়ে। তবে বেশি পরিমাণে কাঁচা গাজর খেলে সমস্যা হতে পারে পেটে। আপনি পেটে ব্যথা অনুভব করতে পারেন। খাবার হজম করার শক্তিতে সমস্যা দেখা দিতে পারে। অতএব একটু সতর্ক থাকা ভাল। 

আরও পড়ুন- পালংশাক কেন খাবেন? কারাই বা এড়িয়ে চলবেন এই শাক? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget