এক্সপ্লোর

Dengue : নভেম্বর পর্যন্ত ভোগাবে ডেঙ্গি প্রকোপ ? বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক স্বাস্থ্য সচিবের

Swastha Bhavan:স্বাস্থ্যভবনের ওয়েবসাইটে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ও তথ্য আপলোড করতে হবে।ডেঙ্গি,ম্যালেরিয়ার উপসর্গ নিয়ে যে রোগীই হাসপাতালে আসবেন,তাঁর বাধ্যতামূলক এলাইজা পদ্ধতিতে NS-1 টেস্ট করাতে হবে।

ঝিলম করঞ্জাই, কলকাতা : ডেঙ্গির হাত থেকে সম্ভবত এখনই রেহাই নেই। স্বাস্থ্য কর্তাদের আশঙ্কা, সম্ভবত নভেম্বর পর্যন্ত থাকবে ডেঙ্গির (Dengue) প্রকোপ। আজ রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির কর্তাদের নিয়ে স্বাস্থ্যভবন থেকে ভার্চুয়াল বৈঠক (Virtual Meeting) হয় । সেখানে ডেঙ্গি-চিকিত্‍সায় একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার (West Bengal Government)। 

উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি

রাজ্যে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি। আর এরইমধ্যে আরও উদ্বেগজনক তথ্য! স্বাস্থ্য কর্তাদের আশঙ্কা, এখনই ডেঙ্গির এর হাত থেকে রেহাই মিলবে না। সম্ভবত নভেম্বর পর্যন্ত চলবে ডেঙ্গির প্রকোপ। অর্থাৎ পুজোর পরও অব্যাহত থাকবে ডেঙ্গি-উদ্বেগ। শুধুমাত্র শুক্রবার একদিনেই ৫৬৬ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর (Health Department) সূত্রে খবর। রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১২ হাজার ছাড়িয়েছে।   

ডেঙ্গি প্রকোপ থেকে রেহাই কোন পথে ?

এই পরিস্থিতিতে প্রায় প্রতিদিনই বৈঠক করছেন স্বাস্থ্য কর্তারা। শনিবারও স্বাস্থ্যভবনে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষেদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠকে যে সব নির্দেশ বেসরকারি হাসপাতালগুলিকে অনুসরণ করতে বলা হয়েছে, তাতে স্পষ্ট, ডেঙ্গি প্রতিরোধে বাড়তি গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্যভবন। 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বেসরকারি হাসপাতালগুলিকে বলা হয়েছে, ডেঙ্গি-ম্যালেরিয়া আক্রান্ত কেউ হাসপাতালে ভর্তি হলেই তা বাধ্যতামূলকভাবে জানাতে হবে স্বাস্থ্যভবনকে। স্বাস্থ্যভবনের ওয়েবসাইটে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ও তথ্য আপলোড করতে হবে। ডেঙ্গি, ম্যালেরিয়ার উপসর্গ নিয়ে যে রোগীই হাসপাতালে আসবেন, তাঁর বাধ্যতামূলক এলাইজা পদ্ধতিতে NS-1 টেস্ট করাতে হবে। ডেঙ্গি আক্রান্তের চিকিত্‍সা করতে হবে স্বাস্থ্য দফতরের প্রোটোকল মেনে।

মাত্রাতিরিক্ত বিল নয়, সতর্কবার্তা

একইভাবে করোনা সংক্রমণ যখন রাজ্যে ঊর্ধ্বমুখী ছিল, সে সময় আক্রান্তেদের তথ্য সংগ্রহের জন্য একই পদক্ষেপ করেছিল স্বাস্থ্যভবন। সেই সময়েও নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল চিকিত্‍সা প্রোটোকল। সূত্রের খবর, স্বাস্থ্য দফতর বেসরকারি হাসপাতালগুলিকে জানিয়ে দিয়েছে, ডেঙ্গি-ম্যালেরিয়া পরীক্ষার জন্য ন্যায্য টাকা নিতে হবে, নাহলে সরকার হস্তক্ষেপ করবে। কেউ হাসপাতালে ভর্তি হলে মাত্রারিক্ত বিল নেওয়া যাবে না। বেসরকারি হাসপাতালগুলিকে (Private Hospital) ডেঙ্গি আক্রান্তদের জন্য বেড সংখ্যা বাড়াতে হবে। প্রোটোকল মেনে চিকিত্‍সা হচ্ছে কি না, তা দেখতে বেসরকারি হাসপাতালগুলিতে পরিদর্শন করবে ডেঙ্গি অবজারভেশন টিম।  

আরও পড়ুন- পুজোর মুখে অসুর বৃষ্টি, দেবীপক্ষ শুরুর আগে দুর্যোগের ঘনঘটা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget