এক্সপ্লোর

What is Airport Divorce: সম্পর্ক থেকে সাময়িক বিরতি, কেন বাড়ছে ‘এয়ারপোর্ট ডিভোর্স’?

Airport Divorce: Gen Z-দের হাত ধরে নিত্যনতুন শব্দ ও শব্দবন্ধ এখন অভিধানেও জায়গা করে নিচ্ছে। সেই তালিকায় নয়া সংযোজন ‘এয়ারপোর্ট ডিভোর্স’।

নয়াদিল্লি: সময়ের সঙ্গে বদলেছে সম্পর্কের সংজ্ঞা। তেমনই, সম্পর্ক নিয়ে ধারণাও বদলেছে। আগে যেখানে সারাক্ষণ বেঁধে বেঁধে থাকার কথা শোনা যেত, আজকাল মানুষজনকে বলতে শোনা যায়, ‘জিতনে দূর, উতনে পাস’। তাই দীর্ঘ সময় সম্পর্ক চালিয়ে নিয়ে যেতে, সাময়িক বিরতির জনপ্রিয়তা বাড়ছে। আর তার নতুন উপায়ও হাজির হয়েছে, যার পোশাকি নাম ‘এয়ারপোর্ট ডিভোর্স’। (Airport Divorce)

Gen Z-দের হাত ধরে নিত্যনতুন শব্দ ও শব্দবন্ধ এখন অভিধানেও জায়গা করে নিচ্ছে। সেই তালিকায় নয়া সংযোজন ‘এয়ারপোর্ট ডিভোর্স’। নেহাত বুলি নয়, বাস্তব জীবনে  ‘এয়ারপোর্ট ডিভোর্সে’র রাস্তা ধরছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে নিজেদের অভিজ্ঞতাও খোলাখুলি তুলে ধরছেন। কিন্তু এই  ‘এয়ারপোর্ট ডিভোর্স’ আসলে কী? (What is Airport Divorce)

ব্রিটেনের ভ্রমণপিপাসু লেখক Huw Oliver প্রথম ‘এয়ারপোর্ট ডিভোর্স’ শব্দবন্ধটির উল্লেখ করেন নিজের লেখায়। ডিভোর্স বা বিবাহবিচ্ছেদের উল্লেখ থাকলেও, ‘এয়ারপোর্ট ডিভোর্স’ মানে সত্যিকারের ছাড়াছাড়ি নয়। বরং বেড়াতে যাওয়া যাতে বিভীষিকার পরিণত হয়, একে অন্যের আচরণে যাতে তিতিবিরক্ত না হয়ে ওঠেন, তাই সাময়িক আলাদা হওয়ার সিদ্ধান্তকেই ‘এয়ারপোর্ট ডিভোর্স’ বলা হচ্ছে।

দূরে কোথাও বেড়াতে গেলে সাধারণত বিমানযাত্রাই বেছে নেওয়া হয়। কিন্তু জিনিসপত্র গোছানো থেকে টিকিট বুকিং, হোটেল বুকিং, ঝামেলার শেষ থাকে না। তার পর আবার বিমানবন্দরে পৌঁছে চেক ইন, বোর্ডিং পাস সংগ্রহের ঝক্কি থাকে। এমন পরিস্থিতিতে পান থেকে চুন খুসলেই মেজাজ বিগড়ে যেতে পারে। এতে সবার আগে পরস্পরের উপরই রাগ গিয়ে পড়ে স্বামী-স্ত্রীর। ফলে একসঙ্গে বিমানযাত্রাও যেমন অসহ্য় হয়ে ওঠে, তেমনই গন্তব্যে পৌঁছেও পরস্পরের উপস্থিতি তিক্ত লাগে।

আর তাই ‘এয়ারপোর্ট ডিভোর্স’ বেছে নিচ্ছেন বহু যুগল। এক্ষেত্রে হাসিমুখে পরস্পরের থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তাঁরা। অর্থাৎ চেক ইন, সিকিওরিটি পর্ব পেরিয়েই ইচ্ছাকৃত ভাবে আলাদা হয়ে যাচ্ছেন। কেউ বাড়তি সময়ে স্কিন কেয়ার করে নিচ্ছেন, কেউ পছন্দের খাবার জোগাড়ে বেরিয়ে পড়ছেন, কেউ আবার আলাদা একটু জিরিয়ে নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অনেকেই। তাঁদের মতে, কিছুটা সময় একা থাকার ফলে মন শান্ত থাকছে, সব ভুলে বেড়াতে যাওয়ার আনন্দ হচ্ছে। একটা সময় পর প্রিয়জনের অভাবও বোধ হচ্ছে। ফলে বিমান ছাড়ার আগে ফের একত্রিত হচ্ছেন যখন, সব তিক্ততা কেটে গিয়ে আনন্দেই যাত্রা করতে পারছেন। ‘এয়ারপোর্ট ডিভোর্সে’র দিকে ঝুঁকছেন অনেকেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget