এক্সপ্লোর

Why Allergy in Winter: শীত পড়তেই ঘন ঘন অ্যালার্জিতে কাবু ? ৪ কারণে এমনটা হতে পারে

Winter Allergy Reasons: শীত পড়তেই ঘন ঘন অ্যালার্জির সমস্যা ভোগায়। চারটি কারণে এই সমস্যা হতে পারে।

কলকাতা: অ্যালার্জির সমস্যায় কমবেশি অনেকেই ভোগেন। কারও কিছু নির্দিষ্ট খাবারে অ্যালার্জি থাকে। কারও আবার ফুলের রেণু থেকে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। আবার কেউ কেউ ধুলোবালির কারণে এই সমস্যায় ভোগেন। তবে প্রায়ই দেখা যায়, শীতের সময় অ্যালার্জির ঝামেলা অনেকটাই বেড়ে যাচ্ছে। শীত পড়তেই কেন এই সমস্যার বাড়বাড়ন্ত দেখা যায় ? এই ব্যাপারেই বিশদে জেনে নেওয়া যাক।

শীত পড়তেই কেন অ্যালার্জির বাড়বাড়ন্ত ?

  • বেশি সময় ঘরের ভিতর কাটানো: শীতকালে আমরা বেশি সময় ঘরের মধ্য়ে কাটাই। তাছাড়া, এই সময় দরজা জানালাও বন্ধ থাকে অনেকটা সময়। এর ফলে ঘরে বিশুদ্ধ হাওয়া প্রবেশ করতে পারে না। বদ্ধ হাওয়া অনেক সময় অ্যালার্জির সমস্যাকে বাড়িয়ে দেয়।
  • পোষ্যের থেকে অ্যালার্জি: পোষ্যও অনেক সময় অ্যালার্জির কারণ হতে পারে। শীতকালে বাড়িতে অনেকটা সময় পোষ্যের সঙ্গে কাটে। তার লোম থেকে অ্যালার্জির আশঙ্কা থেকে বেড়ে যায়।
  • পোকার কারণে অ্যালার্জি: শীত পড়তেই আমরা লেপ, কম্বল, তোষক, কার্পেট ব্যবহার করতে শুরু করি। এই জিনিসগুলিতে পোকা হওয়ার আশঙ্কা থাকে। যাকে ডাস্ট মাইট বলে। শীতকালে প্রায়ই ডাস্ট মাইট অ্যালার্জি দেখা যায়।
  • ছত্রাকজাতীয় উপাদান: ঠান্ডা আবহাওয়া বিভিন্ন ধরনের জীবাণুর জেগে ওঠার সময়। একই ভাবে এই সময় ছত্রাকও সক্রিয় হয়ে ওঠে। আমাদের অজান্তেই ঘরের মধ্যে বিভিন্ন আসবাব বা খাবারের জিনিসে ছত্রাক হতে পারে। এই ছত্রাক অ্যালার্জির কারণ হয়ে উঠতে পারে।

অ্যালার্জি আদতে কী ?

অ্যালার্জি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতারই একটি বিশেষ প্রতিক্রিয়া। সাধারণত শরীরে কোনও বিজাতীয় পদার্থ প্রবেশ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় হয়ে ওঠে। অ্যালার্জি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সক্রিয় হয়ে ওঠে। জিনিসটি আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর না হলেও রোগ প্রতিরোধ ক্ষমতা তা বুঝতে পারে না। মূলত হিস্টামিন নামের একটি উপাদানই এর জন্য দায়ী। অ্যালার্জি প্রতিরোধের জন্য নির্দিষ্ট অ্যালার্জেনের থেকে দূরে থাকতে হবে। এটাই একমাত্র প্রতিরোধের উপায়।

অ্যালার্জির লক্ষণ কী কী ?

  • অ্যালার্জির সময় কখনও নাক বন্ধ থাকে আবার কখনও নাক দিয়ে জল পড়তে থাকে।
  • এই সময় ঘন ঘন হাঁচি হয়।
  • প্রচণ্ড ক্লান্তিভাবে আসে।
  • অ্যালার্জি মারাত্মক হলে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।
  • কিছু ক্ষেত্রে অ্যালার্জি হলে কাশিও দেখা দেয়।
  • কিছু কিছু অ্যালার্জিতে ত্বকে র‌্যাশ হয়ে যায়।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Acidity Instant Relief: অ্যাসিডিটির ঠেলায় গলা, বুক জ্বলছে ? ৫ ঘরোয়া উপাদানেই চটজলদি আরাম পাবেন

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget