এক্সপ্লোর

Rinky Chakma Death: একবার সেরে উঠলেও ফের ক্যানসার হয় মিস ইন্ডিয়া রিঙ্কির, কেন ?

Rinky Chakma Recurring Cancer Cause: একবার সেরে উঠেছিলেন ক্যানসারের কবল থেকে।‌ কিন্তু ফের তাতেই আক্রান্ত হন রিঙ্কি। কারণ জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক।

কলকাতা: অকালে প্রয়াত হলেন মিস ইন্ডিয়া ত্রিপুরা ২০১৭ রিঙ্কি চাকমা (Rinky Chakma) । ক্যানসারই ছিনিয়ে নিল প্রাণ। মাত্র আঠাশ বছর বয়সেই প্রয়াত হলেন তিনি। গত দুই বছর ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন রিঙ্কি চাকমা ( Miss India Tripura Rinky Chakma) । এই নিয়ে আগে কখনও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেননি তিনি। গত ২৭ জানুয়ারি তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সঙ্গে একটি ছবি দেন। ছবিতে দেখা যায়, তাঁর মাথার পিছনের অনেকটা অংশ ফুলে গিয়েছে। যা আদতে ব্রেন ক্যানসারের চিহ্ন। কিন্তু ক্যানসার সেরে গেলেও কেন ফিরে এল ? কেনই বা ফুসফুস ও মস্তিষ্কে তা ছড়িয়ে পড়ল ? এই নিয়ে বেশ কিছু সম্ভাবনার কথা এবিপি লাইভকে জানালেন ফর্টিস হাসপাতালের ব্রেস্ট ও এন্ডোক্রিন সার্জেন চিকিৎসক ধৃতিমান মৈত্র। 

মেটাস্ট্যাসিসই কারণ ! 

নিজের পোস্টেই মেটাস্ট্যাসিসের কথা উল্লেখ করেছিলেন রিঙ্কি। চিকিৎসক ধৃতিমান মৈত্রের কথায়, কিছু ক্ষেত্রে ক্যানসার কোশ জন্মানোর সময় নির্দিষ্ট অঙ্গ থেকে অন্য অঙ্গে চলে যায়। লসিকা বা রক্তের মাধ্যমে সেটি অন্য অঙ্গে চলে যায় সেটি। ক্যানসার পরীক্ষা করালে তা ধরা পড়ে না। ফলে রোগটি ধরা যায় না। ব্রেস্ট ক্যানসারে (breast cancer) এই ধরনের ঘটনা ঘটে থাকে। এর পর নির্দিষ্ট অঙ্গের ক্যানসারের যথারীতি চিকিৎসা হয়। রোগীও সেরে ওঠেন। কিন্তু এক্ষেত্রে বাঁচানো গেল না রিঙ্কি চাকমাকে।

থাকতে পারে জিনগত কারণ

জিন মিউটেশনের কারণেও ক্যানসার হতে পারে। ব্রেস্ট ক্যানসারেরই কিছু বিশেষ ধরনে দেখা যায়‌, ক্যানসারের জিন থেকে যায় শরীরে। ফলে একবার সারলেও রোগ আবার ফিরে আসে। 

ব্রেস্ট থেকে ব্রেন ও ফুসফুসের ক্যানসার

ব্রেস্ট ক্যানসার সেরে গেলেও শরীরেই ঘাপটি মেরে বসেছিল ক্যানসর কোশ। সার্জারি করে রিঙ্কির টিউমার বাদ দেওয়া হয়। কিন্তু লাভ হয়নি। পরের পর্যায়ে ফুসফুস ও মস্তিষ্ক ক্যানসারে আক্রান্ত হয়।  তার জন্য কেমোথেরাপি নিতে শুরু করেন রিঙ্কি। তাতে বাঁচার আশা ছিল মাত্র ৩০ শতাংশ। গত ২২ ফেব্রুয়ারি সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মিস ইন্ডিয়া ত্রিপুরাকে। সেখানেই প্রয়াত হন আঠাশের রিঙ্কি চাকমা।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন -Rinky Chakma Died: আঠাশেই প্রয়াত মিস ইন্ডিয়া ত্রিপুরা রিঙ্কি চাকমা, কেড়ে নিল ক্যানসার

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget