এক্সপ্লোর

Saraswati Puja 2022: সরস্বতী পুজোয় কেন হলুদ রঙের পোশাক পরা হয়?

আসন্ন সরস্বতী পুজোয় আপনিও হয়তো প্রিয়জনদের সঙ্গে হলুদ পোশাকে সেজে উঠবেন। কিন্তু জানেন কি কেন সরস্বতী পুজোয় হলুদ রঙের পোশাক পরা হয় বা কেন হলুদ রঙের এত ব্যবহার করা হয়?

কলকাতা: আর মাত্র কয়েকটা দিন পরই আসবে সরস্বতী পুজো। শীতকাল আসলেই বাংলার মানুষ যে উৎসবগুলোর জন্য অপেক্ষা করে তার মধ্যে অন্যতম সরস্বতী পুজো (Saraswati Puja 2022)। শিক্ষার্থীরা বাগদেবীর আরাধনায় মেতে ওঠে। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়িতে-বাড়িতে, পাড়ার ক্লাব থেকে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোর আয়োজন হয়। এই দিন যেদিকেই তাকানো যায়, হলুদ রঙের বাহার চোখে পড়ে। ছোট থেকে বড় বেশিরভাগ মানুষই এদিন হলুদ রঙের পোশাক পরেন। নানা জায়গা হলুদ রঙের জিনিস ব্যবহার করে সাজানো হয়। আসন্ন সরস্বতী পুজোয় আপনিও হয়তো প্রিয়জনদের সঙ্গে হলুদ পোশাকে সেজে উঠবেন। কিন্তু জানেন কি কেন সরস্বতী পুজোয় হলুদ রঙের পোশাক পরা হয় বা কেন হলুদ রঙের এত ব্যবহার করা হয়?

আরও পড়ুন - Saraswati Puja 2022 Date: আগামী বছর কবে পড়েছে সরস্বতী পুজো? কতক্ষণই বা থাকবে তিথি?

সরস্বতী পুজো আসছে মানেই বোঝা যায় শীতের শেষ আর বসন্তের শুরু হতে চলেছে। শ্বেতশুভ্র সাজে বীণা হাতে আমাদের কাছে আসেন মা সরস্বতী। বাগদেবীর আরাধনা হয় সমস্ত জায়গায়। পড়ুয়ারা এই দিনে মায়ের আরাধনায় শিক্ষার প্রার্থনা করেন। সরস্বতী পুজোর এই বিশেষ দিনে হলুদ রঙের পোশাক পরার অন্যতম কারণ হিসেবে জানা যায়, হলুদ রঙ মানুষে মনে ইতিবাচক প্রভাব তৈরি করে। নেতিবাচক সমস্ত শক্তির অবসান ঘটিয়ে ইতিবাচকভাবে যেকোনো কিছুর শুরুর জন্য হলুদ রঙের ব্যবহার করা হয়। এছাড়াও, প্রকৃতিতে যখন হলুদ রঙে সেজে ওঠে, তখন তা আরও সুন্দর হয়ে ওঠে। এই সমস্ত কারণেই এই দিনে স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে পড়ুয়ারা এমনকি বড়রাও হলুদ রঙের পোশাক পরেন। 

প্রসঙ্গত, পঞ্জিকা মতে জানা যাচ্ছে, ২০২২-এ সরস্বতী পুজোর দিন পড়ছে আগামী ৫ ফেব্রুয়ারিতে। জানা গিয়েছে, ৫ ফেব্রুয়ারি ২০২২ রাত ৩.৪৭ মিনিটে শুরু হচ্ছে পুজোর শুভক্ষণ। আর তা থাকবে ৬ ফেব্রুয়ারি ২০২২ রাত ৩.৪৬ পর্যন্ত। সরস্বতী পুজো বহু জায়গায় বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু শাস্ত্র অনুযায়ী বসন্ত কালের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে এই পুজো হয়। এদিন বেশিরভাগ পূণ্যার্থীকে হলুদ রঙের পোশাকে সেজে উঠতে দেখা যায়। এছাড়াও এই শুভ দিনে বিভিন্ন শুভ কাজও হয়। এদিন নানা জায়গায় বাচ্চাদের হাতেখড়িরও আয়োজন করা হয়। মা সরস্বতীর আশির্বাদ নিয়ে যাতে পড়াশোনা শুরু করতে পারে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget