এক্সপ্লোর

Winter Skin Care Tips: শীতের মরসুমে রুক্ষ-শুষ্ক ভাবে দূর করে মোলায়েম ত্বক পেতে কীভাবে যত্ন করবেন?

Winter Skin Care Routine: শীতের মরসুম এখনও সেভাবে শুরু হয়নি। তার আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া শুরু করে দিন।

Winter Skin Care: শীতের মরসুমে ত্বকের সঠিক ভাবে যত্ন নেওয়া খুবই প্রয়োজন (Winter Skin Care Tips)। শুধু মহিলারা নন, পুরুষরাও শীতকালে রুক্ষ এবং শুষ্ক আবহাওয়া থেকে ত্বককে রক্ষা করতে চাইলে অতি অবশ্যই সঠিকভাবে ত্বকের যত্ন নিন। প্রতিদিন নিজের জন্য ১০ থেকে ১৫ মিনিট সময় ব্যয় করলেই হাতেনাতে ফল পাবেন আপনি। শুধু ধৈর্য ধরে নিয়ম মেনে ত্বকের যত্ন নিতে হবে। শীতের মরসুম এখনও সেভাবে শুরু হয়নি। তার আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া শুরু করে দিন। প্রতিদিন ঠিক কী কী নিয়ম মেনে চললে আপনি মোলায়েম ও উজ্জ্বল ত্বক এই শীতেও পাবেন, একনজরে দেখে নিন।

ক্রিম বা ময়শ্চারাইজার ম্যাসাজ- প্রতিদিন ভালভাবে ত্বকে ময়শ্চারাইজার বা ক্রিম লাগিয়ে ম্যাসাজ করতে হবে। শীতকালে ত্বক ময়শ্চারাইজড রাখা অত্যন্ত প্রয়োজনীয়। অতএব স্নানের পরে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ক্রিম ম্যাসাজ করুন। বাড়ির বাইরে বেরোলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এছাড়াও বাইরে থেকে বাড়িতে ফিরে আগে মুখ ভালভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর ক্রিম বা ময়শ্চারাইজার ম্যাসাজ করতে হবে। আপনার ত্বকের ধরন অনুসারে বেছে নিতে হবে ক্রিম বা ময়শ্চারাইজার। 

অয়েল ম্যাসাজ- যাঁদের ত্বক খুবই রুক্ষ এবং শুষ্ক তাঁরা স্নানের আগে বা পরে অয়েল বা তেল ম্যাসাজ করতে পারেন। এক্ষেত্রে ত্বকের ধরন অনুযায়ী তেল বেছে নিন। অলিভ অয়েল ম্যাসাজ করে আপনি বাড়িতে স্কিন পলিশিং করতে পারবেন। এছাড়াও স্নানের আগে নারকেল তেল বা সর্ষের তেল দিয়ে ম্যাসাজ করতে পারেন। 

গ্লিসারিন এবং পেট্রোলিয়াম জেল- পা ফাটার সমস্যা থাকলে গ্লিসারিন এবং পেট্রোলিয়াম জেল খুবই কাজে লাগে। ঠোঁট ফাটার সমস্যাতেও কাজে লাগে গ্লিসারিন। এমনকি শীতের মরসুমে ত্বক মোলায়েম রাখার জন্য ক্রিমের সঙ্গে গ্লিসারিন মিশিয়েও আপনি ম্যাসাজ করতে পারেন। ঠোঁট ফাটার সমস্যাতেও লাগাতে পারেন পেট্রোলিয়াম জেলি।

ঘরোয়া ফেসপ্যাক এবং ফেসস্ক্রাব- শীতকালে অনেকেই আলস্য করে ঠিকভাবে মুখ পরিষ্কার করেন না। এটা ত্বকের জন্য খুবই ক্ষতিকর। মুখের ত্বক ভালভাবে পরিষ্কার করা জরুরি। শীতের মরসুম ফেসপ্যাক বা ফেসস্ক্রাব বাড়িতেই বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে হলুদ গুঁড়ো এবং মধু ব্যবহার করতে পারেন। এছাড়াও ক্লেনজার হিসেবে ব্যবহার করতে পারে গোলাপজল। এইসব উপকরণ ত্বক মোলায়েম রাখতে সাহায্য করে। 

ত্বকের পরিচর্যার পাশাপাশি শরীর হাইড্রেটেড রাখাও প্রয়োজন। অথচ শীতকালে অনেকেরই জল কম খাওয়া হয়। তাই একদম নিয়ম করে জল খেতে হবে। তাহলেই ত্বক এবং ঠোঁট শুষ্ক থাকবে না। ঠোঁট ফাটার সমস্যাও কমবে। পা ফাটার সমস্যা থাকলে যত্ন করার আগে ভালভাবে পা পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। লিকুইড সাবান, গরম জল আর ব্রাশ দিয়ে ভাল করে ঘষে পায়ের ময়লা দূর করে নিন। তারপর ক্রিম বা ময়শ্চারাইজারের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে লাগিয়ে নিন। কয়েকদিন করলেই উপকার পাবেন। 

আরও পড়ুন- গাঁটের ব্যথা দূরে রাখতে প্রয়োজন বাছাই খাবার, তালিকায় কী কী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Measles Outbreak : ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ
ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget