এক্সপ্লোর

Work From Home Tips: ওয়ার্ক ফ্রম হোমেও দুরন্ত কাজ! মানতে হবে বাছাই কিছু টিপস

WFH Hacks: বাড়ি থেকে কাজ করার সময় বেশ কিছু দিকে নজর রাখতে হবে। সেগুলি কী কী?

কলকাতা: আগে হাতেগোনা কিছু জায়গায় এর কথা শোনা যেত। কিন্তু কোভিড যেন সারা বিশ্বের ঘরে ঘরে এর পরিচিতি এনে দিয়েছে। কথা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে। গত কয়েক বছরে বারবার ধাক্কা দিয়েছে কোভিড ঢেউ। প্রথমে তার ধাক্কায় প্রায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল কাজের দুনিয়া। তারপর ধীরে ধীরে এসেছে ওয়ার্ক ফ্রম হোম- পদ্ধতি। যেখানে যেখানে সম্ভব সেখানে শুরু হয়েছে এই পদ্ধতি।

অফিস গিয়ে নয়, বাড়িতে থেকেই একইভাবে অফিসের কাজ করে যাওয়ার অভ্যাস। কোভিডের সময়ে এর অভ্যাসও হয়েছে। ধীরে ধীরে কোভিডের কোপ কমেছে। ইদানিং চিন এবং কিছু দেশে কোভিড সংক্রমণের কথা ফের শোনা গেলেও, এখনও আগের মতো পরিস্থিতি নয়। এই পরিস্থিতিতে অনেক সংস্থা ওয়ার্ক ফ্রম হোম-তুলে নিলেও, রেখে দেওয়া সংস্থার সংখ্যাও কম নয়। শুধুমাত্র কোভিড ঠেকাতেই নয়, আরও নানা সুবিধা রয়েছে এর।

বহু সংখ্যক কর্মী বাড়ি বসে একই কাজ করলে, সংস্থার অফিস চালানোর খরচ অনেকটাই কমে। বেঁচে যায় যাতায়াতের অনেকটা সময়। পাশাপাশি, যাঁদের বাড়িতে শিশু রয়েছে, তাঁদের ক্ষেত্রে সেদিকটা সামলে কাজ করতে কিছুটা হলেও সুবিধা হয়। রয়েছে আরও সুবিধার দিক। কিন্তু অফিসের যা পরিবেশ, তার সঙ্গে তো বাড়ির পরিবেশে ফারাক থাকবেই। এদিকে কাজও একেবারে ঠিক হতে হবে, কারণ তার সঙ্গে জড়িয়ে রয়েছে কেরিয়ার। ফলে কিছু কিছু দিকে খেয়াল রাখতেই হবে।

নির্দিষ্ট রুটিন:
বাড়ি বসে কাজ হলেও, ছুটির দিনের সঙ্গে কাজের দিনের রুটিন একেবারে আলাদা রাখতে হবে। কখন ধুম থেকে ওঠা হবে, কখন খাওয়া সারতে হবে, তার রুটিন তৈরি করে সেটাই মেনে চলতে হবে। বাড়ির কোনও দায়িত্ব থাকলে তার জন্যও কিছুটা জায়গা ওই রুটিনে রাখতে হবে। রুটিন থাকলে ব্যক্তিগত ও পেশাগত জীবনে একটা ফারাক বজায় রাখতে সুবিধা হবে।

কাজের নির্দিষ্ট জায়গা;
যতই বাড়ি বসে কাজ হোক, কখনও বিছানায়, কখনও সোফায় বসে কাজ না করাই ভাল। নির্দিষ্ট ঘরে বা ঘরের নির্দিষ্ট কোণায় কাজের জায়গা রাখতে হবে। সেটা যেন কাজ করার জন্য ভাল হয়। আওয়াজ যেন কম আসে। ঠিকমতো আলো যেন থাকে। বসার জায়গার দিকেও নজর দিতে হবে। অফিসে যেমন ডেক্স থাকে, তেমনই ডেস্ক তৈরি করতে পারেন।       

প্রতিদিনের কাজের হিসেব:
যেহেতু বাড়ি বসে কাজ, তাই অনেককিছুই আলাদা হবে। বাড়ির নানা কাজের দায়িত্ব থাকতে পারে। অন্যদিকে অফিসের কাজের চাপও রয়েছে। এগুলি সামলাতে প্রতিদিনের কাজের একটি শিডিউল তৈরি করা প্রয়োজন। অফিসের মাঝেই কখন একটু বিরতি নেবেন তা আগে থেকে তৈরি করে নিতে হবে যতটা সম্ভব। অন্যসময় কাজ ছেড়ে উঠবেন না। তাহলে মনসংযোগ বজায় রাখতে সুবিধা হবে না।

মনসংযোগে নজর:
বাড়িতে কাজ করলে নানা বিঘ্ন ঘটতেই পারে। পাশের রাস্তায় গাড়ির আওয়াজ। অন্য ঘরে টিভির আওয়াজ। বা অন্য কারও ফোনে কথা বলার আওয়াজ থাকবেই। সন্তান থাকলে বা পোষ্য থাকলেও মনসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। সেক্ষেত্রে আলাদা ঘরে দরজা বন্ধ করে কাজ করতে পারেন। বাকি সদস্যদের বলতে পারেন, কোন কোন সময়ে আপনাকে ডাকা যাবে না। নয়তো এই কাজে সাহায্য করবে ভালমানের কোনও নয়েজ ক্যান্সেলেশন হেডফোন।   

চেয়ারে নজর:
ওয়ার্ক ফ্রম হোমে চেয়ারের দিকে নজর রাখা প্রয়োজন। সম্ভব হলে একটা চেয়ার কিনে নিতে পারেন। অনেকসময় সেই টাকা হাতে থাকে না, বাড়িতেও চেয়ার রাখার জায়গা থাকে না। সেক্ষেত্রে যতটা সম্ভব ঠিকমতো বসার অভ্যাস করুন। যাতে posture ঠিক থাকে। প্রয়োজনে কিছুক্ষণ অন্তর অন্তর উঠে সামান্য কয়েক মিনিট ফ্রি হ্যান্ড করে নিতে পারেন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: এই পাঁচ খাবারে তৈরি রোগ প্রতিরোধ ক্ষমতা, দূরে থাকবে ভোগান্তি

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Datura Sold As Food: খাবার বলে ধুতরা ফল বিক্রি করছে Amazon, Swiggy Instamart, BigBasket? মুখে দেওয়া বিপজ্জনক, এবার কড়া পদক্ষেপ
খাবার বলে ধুতরা ফল বিক্রি করছে Amazon, Swiggy Instamart, BigBasket? মুখে দেওয়া বিপজ্জনক, এবার কড়া পদক্ষেপ
Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Chaos in Jadavpur University : 'রাত ১.৩০ এত সংখ্যক বহিরাগত নকশাল কীভাব ক্যাম্পাসে?' : ABVP
TMC News : সন্দেশখালিতে তৃণমূল নেত্রী মিঠু সর্দারকে লক্ষ্য করে ডিম
Supreme Court: কলকাতা ও হাওড়ায় পুরভোটের আগে SIR ট্রাইবুনালে ঝুলে থাকা আবেদনের নিষ্পত্তির আর্জি
BJP News:
JU Chaos News: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে, চাওয়া হয়েছে হামলার ফুটেজ', জানাল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget