এক্সপ্লোর

Immunity Foods: এই পাঁচ খাবারে তৈরি রোগ প্রতিরোধ ক্ষমতা, দূরে থাকবে ভোগান্তি

Superfoods Diet: সুস্থ থাকার জন্য প্রয়োজন সবটাই। সবকিছুই ভারসাম্য রেখে খেলে সহজেই মিলবে প্রয়োজনীয় পুষ্টি।

কলকাতা: সুস্থ থাকতে গেলে যে যে বিষয়গুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্য়ে রয়েছে ঠিকমতো ডায়েট। পুষ্টির দিকে খেয়াল রাখলে শরীর যেমন সুস্থ থাকে, তেমনই রোগ প্রতিরোধ ক্ষমতাও ঠিক থাকে। মরসুম বদলের সময় সহজেই ঠান্ডা লাগা বা আরও নানা রকম সমস্যা দেখা যায়। তা সহজেই এড়ানো সম্ভব যদি ডায়েটে নজর দেওয়া হয়। 

মরসুমি ফল থেকে আনাজ। মাছ থেকে উদ্ভিজ্জ প্রোটিন। সুস্থ থাকার জন্য প্রয়োজন সবটাই। সবকিছুই ভারসাম্য রেখে খেলে সহজেই মিলবে প্রয়োজনীয় পুষ্টি। 

অতিরিক্ত চিনি, চিনিজাতীয় খাবার, উচ্চ ক্যালোরিযুক্ত খাবার। বিশেষ করে ফাস্টফুড বা প্রসেসড ফুড শরীরের নানা ক্ষতি করে। সেক্ষেত্রে অনেকসময়ই প্রয়োজননীয় পোষকপদার্থ থাকে না খাবারে। পাঁচটি এমন খাবার রয়েছে যা থেকে সহজেই প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সম্ভব।

শাকজাতীয় আনাজ:
হৃদযন্ত্র থেকে মস্তিষ্ক, সবকিছুর জন্য প্রয়োজনীয় শাকজাতীয় খাবার। পালং শাক, পুঁইশাকের মতো যা যা শাক রয়েছে সবকটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের আনাজে ভিটামিন সি এবং ভিটামিন কে রয়েছে। এছাড়াও বিটা ক্যারোটিন এবং ফলেট থাকে শাক-আনাজে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সম্ভব হলে নিয়মিত পাতে রাখা উচিত, শাক-জাতীয় যে কোনও খাদ্য। 

দই:
দই বা ইয়োগার্ট-জাতীয় খাবারকে প্রোবায়োটিক ফুড বলা হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। এতে যে ব্যাকটেরিয়া থাকে তা মানবদেহের জন্য প্রয়োজন। পুষ্টিপদার্থ শরীর যাতে শোষণ করতে পারে তার কাজ করে এটি। পাশাপাশি, পাচনতন্ত্রে এই ব্যাকটেরিয়ায় সংখ্যা পর্যাপ্ত থাকলে তবেই আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজ করবে।     

টকজাতীয় ফল:
যে কোনও টকজাতীয় ফলই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভাল। পাতিলেবু, কমলার মতো যে কোনও  লেবুতেই ভরপুর ভিটামিন সি রয়েছে। একই কাজ দেবে আমলকিও। পাশাপাশি আঙুরও ভিটামিন সি -এর উৎস। প্রয়োজনে প্রতিদিন একটি করে পাতিলেবু খেলেও উপকার মিলবে। বেরিজাতীয় ফলেও মিলবে উপকার।

প্রয়োজনীয় প্রোটিন:
এতক্ষণ যা যা খাওয়ার কথা বলা হয়েছে। তা মূলত ভিটামিন এবং অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর। রোগ প্রতিরোধ শক্তি ঠিক রাখতে এবং সুস্থ থাকতে প্রয়োজন প্রোটিনও। তার জন্য আমিষ ও নিরামিষ নানা ধরনের খাবার রয়েছে। আমিষাশীরা সামুদ্রিক মাছ, ছোট মাছ, মাংস, ডিম সবকিছুর উপরেই ভরসা করতে পারেন। নিরামিষাশীদের প্রোটিনের উৎসের জন্য় অন্যতম ব়়ড় ভরসা হল পনির, সয়াবিন। এছাড়াও বিভিন্ন ডাল, রাজমা, বিনস প্রোটিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস।

গ্রিন টি:
নজর থাকুক পানীয়তেও। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভরসা করা যায় গ্রিন টিতে। ভরপুর অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে এতে। যা রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতির পাশাপাশি, ত্বকেরও খেয়াল রাখে। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: এই চার 'বদভ্যাসে' জীবনে নেমে আসে দারিদ্র, বাধা পায় উন্নতি !

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Measles Outbreak : ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ
ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget