এক্সপ্লোর

Work Out Tips: শীতের সকালে শরীরচর্চায় আলস্য-অনীহা, নিজেকে চাঙ্গা রাখতে কীভাবে একসারসাইজ করলে মিলবে উপকার?

Daily Work Out: যাঁরা খেলাধুলো করতে ভালবাসেন কিংবা সাঁতার কাটতে ভাল লাগে, তাঁদের অন্য কোনও দিকে মন দেওয়ার প্রয়োজনই নেই। নিয়মিত খেলাধুলো করতেই পারলে অনেক উপকার পাবেন আপনি।

Work Out Tips: রোজ শরীরচর্চা (Regular Work Out) করার ব্যাপারে অনীহা রয়েছে অনেকেরই। বিশেষ করে শীতের মরশুমে (Winter Work Out)  শারীরিক কসরতের নাম শুনলেই আলস্য জড়িয়ে ধরে অনেককে। কিন্তু নিয়মিত শরীরচর্চা না করলে অবনতি হবে স্বাস্থ্যের। দেখা দেবে একাধিক সমস্যা। কিন্তু ঠান্ডার মধ্যে সাতসকালে উঠে শরীরচর্চা করতে কারই বা ভাল লাগে। তবে সহজ কয়েকটা কৌশল মেনে চলতে পারলে কিন্তু প্রতিদিনের শরীরচর্চার বিষয়টা আপনার কাছে আর একঘেয়ে লাগবে না। 

শরীরচর্চা করতে যাতে একঘেয়েমি না আসে, তার জন্য কী কী করা উচিত 

  • যাঁরা জিমে যেতে পছন্দ করেন না, কোনও অসুবিধা নেই। এমন নয় যে শুধু জিম করলেই আপনি সুস্থ থাকবেন। বাড়িতে ফ্রি-হ্যান্ড একসারসাইজ কিংবা যোগাসনেও সমান উপকার পাওয়া সম্ভব। চাইলে সকালে হাঁটতে যেতে পারেন। দৌড়নো, জগিং, সাইক্লিং এমনকি সাঁতার কাটা সবই অত্যন্ত ভাল একসারসাইজের তালিকায় পড়ে। তাই জিমে অনীহা থাকলেও সমস্যা নেই। 
  • যাঁরা সকাল হাঁটতে যান, দৌড়োন কিংবা জগিং করেন, স্কিপিং করেন, তাঁরা একা একা শরীরচর্চা না করে সঙ্গে একজন বন্ধুকে অন্তত নিন। যদি চার-পাঁচজন মিলে একসঙ্গে একসারসাইজ করতে পারেন তাহলে আরও ভাল। একা একা শরীরচর্চা করতে অনেকসময়েই একঘেয়ে, বিরক্তি লাগে। কয়েকজন বন্ধু মিলে একসারসাইজ করলে সেই অসুবিধা নেই। 
  • নিজের শারীরিক ক্ষমতার বাইরে গিয়ে অন্যকে দেখে প্রচুর পরিশ্রম করতে যাবেন না। যতটা আপনার পক্ষে সম্ভব, ততটুকুই করুন। প্রয়োজনে ছোট ছোট লক্ষ্য স্থির করে নিন। ২১ দিন বা তিন সপ্তাহের জন্য নিজেকেই নিজে চ্যালেঞ্জ করুন। একটা লক্ষ্যমাত্রা ঠিক করে নিন। ২১ দিন পর দেখে নিন সেটা পূরণ হল কিনা। 
  • নিয়মিত শরীরচর্চার মাধ্যমে আদৌ আপনার উন্নতি হচ্ছে কিনা, হলে কতটা হচ্ছে, সেই দিকে নজর রাখুন। আজকাল অত্যাধুনিক অনেক গ্যাজেট লঞ্চ হয়ে গিয়েছে। স্মার্টওয়াচেই থাকে একগুচ্ছ ফিচার। তাই শরীরচর্চা করার সময় হাতে পরে থাকুন স্মার্টওয়াচ। তাহলে নিজের ফিটনেস সংক্রান্ত তথ্য, স্বাস্থ্যের বিভিন্ন দিক খেয়াল রাখতে পারবেন আপনি। 
  • যাঁরা খেলাধুলো করতে ভালবাসেন কিংবা সাঁতার কাটতে ভাল লাগে, তাঁদের অন্য কোনও দিকে মন দেওয়ার প্রয়োজনই নেই। নিয়মিত খেলাধুলো করতেই পারলে অনেক উপকার পাবেন আপনি। ঝরবে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ। অন্যান্য অনেক দিক থেকে সুস্থ-সবল থাকবেন আপনি। 

আরও পড়ুন- মাইগ্রেন-সাইনাস ছাড়া আর কী কী কারণে তীব্র যন্ত্রণা হতে পারে মাথায়? জীবনযাত্রায় কোন কোন পরিবর্তন দূর করবে এই সমস্যা? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget