এক্সপ্লোর

Science Update: কীভাবে জন্মেছিল প্রথম প্রাণ ? নেপথ্যের যৌগটির খোঁজ মিলল এবার

Research On Origin On Life: কীভাবে প্রথম প্রাণ জন্মেছিল পৃথিবীর বুকে ? নেপথ্যে থাকা যৌগটির খোঁজ পাওয়া গেল এবার।

কলকাতা: প্রাণের উদ্ভব হল কী করে ? এই নিয়ে বিজ্ঞানীদের বেশ কিছু অনুমান রয়েছে, তবে সঠিকভাবে কোনও প্রমাণিত তথ্য় নেই। পৃথিবী সৃষ্টির বহু কোটি বছর পর প্রাণ আবিষ্কার হয়। তার পিছনে ছিল কিছু নির্দিষ্ট রাসায়নিক প্রক্রিয়া। যা না থাকলে নিউক্লিয়াস, কোশ তৈরিই হত না। কিন্তু এগুলি তৈরি হলেও তাতে প্রাণ সঞ্চার হল কী করে ? সম্প্রতি এই নিয়েই আলোর দিশা দিল একটি গবেষণা। সায়েন্স জার্নালে প্রকাশিত ওই গবেষণায় একটি নতুন যৌগের সন্ধান পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে এটিই প্রাণের অন্যতম চাবিকাঠি ছিল।

মেটাবলিজম প্রাণের অন্যতম লক্ষণ

বিজ্ঞানীদের মেটাবলিজম এমন একটি প্রক্রিয়া যা আমাদের শরীরকে সচল রাখে। খাবারকে শক্তিতে পরিনত করা এর কাজ। সেই শক্তি দিয়ে আমরা চলাফেরা করি। অন্য়ান্য দৈহিক কাজও সেই শক্তির দ্বারাই সম্পন্ন হয়। তাই একটি পদার্থকে সজীব বলতে গেলে তার মেটাবলিজম রয়েছে কি না দেখা জরুরি। বিশেষজ্ঞদের একাংশের মতে, মেটাবলিজমই প্রাণের লক্ষণ। কিন্তু এই মেটাবলিজমের জন্ম কীভাবে ? এর উত্তর খুঁজেছে সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণা। 

প্রাণ রহস্যের পিছনে একটি যৌগ

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অর্গ্যানিক কেমিস্ট্রির অধ্যাপক ম্যাথিউ পোনার সংবাদমাধ্য়ম ওয়াশিংটন পোস্টকে বলেন, প্রাণের উদ্ভব কী করে, এই নিয়ে দীর্ঘ দিন ধরেই মানুষের কৌতুহল রয়েছে। কিন্তু সেই কৌতুহলের নিবৃত্তি হয়নি আজও। ইউসিএল-এর অধ্যাপক ম্যাথিউয়ের কথায়, সম্প্রতি সেই প্রশ্নের উত্তর কিছুটা হলেও পাওয়া গিয়েছে। মেটাবলিজম চালু রাখে এমন একটি জটিল যৌগের খোঁজ পাওয়া গিয়েছে। এটিই প্রাণ সঞ্চার করার পিছনে দায়ী বলে মনে করা হচ্ছে।

সব প্রাণীর ক্ষেত্রেই এক ফর্মুলা ?

এই বিষয়েও সন্দেহের নিরসন করছেন অধ্যাপক। তাঁর কথায়, সারা বিশ্বের প্রাণীর মধ্যে কোটি কোটি বৈচিত্র্য রয়েছে। তবে এত কিছুর পরেও কোশ গঠনের কিছু জিনিস সবার ক্ষেত্রেই এক। এগুলিকে প্রাইমারি মেটাবলাইট বলা হচ্ছে। এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড ইত্যাদি। অ্যামাইনো অ্যাসিড প্রোটিন নির্মাণে সাহায্য করে। অন্য়দিকে নিউক্লিওটাইড ডিএনএ ও আরএনএ গঠনে সাহায্য করে। নয়া গবেষণায় এমনই এক প্রাইমারি মেটাবলাইটের খোঁজ পাওয়ার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা। নাম কোএনজাইম এ। এটি সব প্রাণীর ক্ষেত্রেই এক। দীর্ঘ গবেষণার পর সাফল্যও মিলেছে। যা থেকে প্রাণ রহস্যের কিছুটা সমাধান হল বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন - Leap Year: লিপ ইয়ার গুনতে কেন ৪, ১০০-এর কারিকুরি করেন জুলিয়াস সিজার ?

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget