এক্সপ্লোর

Sleep Disorder Problem Solution : বৃথা যাবতীয় চেষ্টা ? ঘুমের দেখা নাই ? সুস্থ থাকতে বদল দরকার কোন কোন অভ্যাসে ?

World Sleep Day : নিজেকেই নিজে বাঁধতে হবে ঘুম-অনুশাসনে। ঘুমের অভাব কিন্তু ডেকে আনতে পারে একাধিক শারীরিক-মানসিক সমস্যা।

কলকাতা : ক্লান্ত ? খুবই ? কিছুতেই কাঙ্খিত ঘুমটা আর হচ্ছে না ? শুয়ে পড়েও এপাশ-ওপাশেই কেটে যাচ্ছে সময়? চেষ্টা-চরিত্রের পরও যদি আপনার ঘুমের দেখা নাই হয়, তাহলে কয়েকটা নিয়ম একটু মেনে চলা দরকার। বলা ভাল, বদলের দরকার।

মেনে চলুন ১০-৩-২-১-০ নিয়ম

পর্যাপ্ত ঘুম না হলে সারাদিন শুধুই গা ম্যাজম্যাজ বা মেজাজ বিগড়ে থাকাই নয়, তা হতে পারে প্রাণঘাতীও। ঘুমের অভাব ডেকে আনতে পারে একাধিক ব্যাধি। শারীরিক হোক বা মানসিক, ঘুমের ব্যাঘাত হয়ে উঠতে পারে মারাত্মক। ঘুমের চেষ্টা করেও যদিও ঠিকমতো সেটা না হয়, সেক্ষেত্রে মেনে চলুন ১০-৩-২-১-০ নিয়ম। ফিটনেস কোচ ক্রেম ব্যালেনটাইন যে টোটকা দিয়েছেন। যা আসলে জীবনশৈলী বা লাইফস্টাইলের ধরণে বদল।

কী কী বদল মেনে চলতে হবে ?

সংখ্যাগুলি আসলে ঘণ্টার হিসেব। ১০ অর্থাৎ প্রথম নিয়মটি হচ্ছে ঘুমতো যাওয়ার ১০ ঘণ্টা আগে শেষ ক্যাফিন (Caffine Intake) খেয়ে ফেলা। অর্থাৎ রাত-বিরেতে কফিতে চুমুক, ঘুমের স্বার্থে নৈব নৈব চ। ৩ সংখ্যাটি মিলের ক্ষেত্রে। অর্থাৎ ঘুমোতে যাওয়ার ৩ ঘণ্টা আগে সেরে ফেলতে হবে বড় খাওয়া। মদ্যপানের ক্ষেত্রেও এই একই সময় ব্যবধান প্রযোজ্য। ২ ঘণ্টা আগে থামাতে হবে কাজ। রাতের ঘুমোতে যাওয়ার অন্তত দু-ঘণ্টা আগে গুটিয়ে ফেলতে হবে কাজ। ১ ঘণ্টা স্ক্রিন টাইমের নির্দেশক। শুতে গিয়ে মোবাইল (Mobile), ল্যাপটপ (Laptop) ঘাঁটা আসলে বারোটা বাজাচ্ছে ঘুমের। তাই ঘুমোনোর অন্তত এক ঘণ্টা আগে থেকে ছেঁটে ফেলতে হবে স্ক্রিন-টাইম (Screen Time)। আর শেষ শূন্যটা বেশ মজাদার। যেখানে বলা হচ্ছে, অ্যালার্ম বাজলে তা থামিয়ে ফের ঘুমোতে ফেরা নয়, পড়তে হবে উঠে। নিজেকেই নিজে বাঁধতে হবে ঘুম-অনুশাসনে।

শুরুর দিকে কঠিন মনে হলেও একবার শুরু করে এগোতে পারলে কিন্তু জীবনশৈলীর উন্নতির সঙ্গে ঘুমও হবে ঠিকমতো। আর রোজের অন্তত ঘণ্টা-সাতেক ঘুম শরীর-মনের জন্য একান্ত প্রয়োজন।

আরও পড়ুন- সুখ কেনা যায় টাকায়, কী বলছে গবেষণা?

ডিসক্লেমার (Disclaimer) : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget