এক্সপ্লোর

Money Can Buy Happiness: সুখ কেনা যায় টাকায়, কী বলছে গবেষণা?

Lifestyle:অর্থ মানেই সব সময় অনর্থ? নতুন গবেষণা বলছে, মোটেই নয়। 'প্রসিডিংস অফ ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস'-এ প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী বেশি রোজগার মানে আনন্দের মাত্রাও বেশি।

কলকাতা: অর্থ (Money) মানেই সব সময় অনর্থ? নতুন গবেষণা বলছে, মোটেই নয়। 'প্রসিডিংস অফ ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস'-এ (Proceedings Of National Academy Of Sciences) প্রকাশিত গবেষণাপত্র (Research Paper) অনুযায়ী বেশি রোজগার (Income Increases Happiness) মানে আনন্দের মাত্রাও বেশি। প্রিন্সটন ইউনিভার্সিটির বিশিষ্ট গবেষক ড্যানিয়েল কানম্যান এবং পেনসিলভ্যানিয়া ইউনিভার্সিটির ম্যাথু কিলিংসওয়ার্থের ওই গবেষণায় এমনই ধরা পড়েছে। তার পরই হইচই। অর্থের সঙ্গে আনন্দের যোগ তা হলে সত্যিই রয়েছে? 

কী বলছে গবেষণা?
১৮ থেকে ৬৫ বছর বয়সি  ৩৩ হাজার ৩৯১ জনের উপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন দুই গবেষক। সমীক্ষায় যাঁরা অংশ নিয়েছিলেন তাঁদের প্রত্যেকেই কর্মরত। প্রত্যেকেরই বার্ষিক পারিবারিক আয় ন্যূনতম ১০ হাজার মার্কিন ডলার। গবেষণায় দেখা যায়, সবচেয়ে কম আনন্দে রয়েছেন তাঁরা, যাঁদের বার্ষিক পারিবারিক আয় ১০ হাজার ডলার। বিশদে বললে এঁদের আনন্দ রোজগারের মাত্রার সঙ্গে নির্দিষ্ট ভাবে সম্পর্কিত। কী রকম? দেখা যাচ্ছে, রোজগারের একটি স্তর পর্যন্তই আনন্দের সঙ্গে অর্থের সম্পর্ক রয়েছে এঁদের মধ্যে। যখনই বার্ষিক পারিবারিক আয় ১০ হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে, তার পর থেকে রোজগার বাড়লেও তাঁদের আনন্দের মাত্রা আর বাড়েনি। এর পর রয়েছেন দ্বিতীয় আর এক শ্রেণি। এঁদের ক্ষেত্রে রোজগার যত বেড়েছে, আনন্দের মাত্রাও ঠিক সে ভাবেই বেড়েছে। তৃতীয় শ্রেণির ক্ষেত্রে ছবিটা আরও আলাদা। সেখানের আনন্দের অনুভূতি বাড়তে শুরু করেছে বার্ষিক পারিবারিক আয় ১০ হাজার মার্কিন ডলার ছাপিয়ে যাওয়ার পর। গবেষক কিলিংসওয়ার্থের কথায়, 'তিন শ্রেণির কথা বিবেচনা করে একত্রে বললে বলতে হয়, বেশি রোজগারের সঙ্গে আনন্দের বাড়বৃদ্ধির সুনির্দিষ্ট সম্পর্ক রয়েছে।' 

ব্যতিক্রম?
তবে গবেষক কিলিংসওয়ার্থ জানাচ্ছেন, এই সম্পর্ক এত সহজ বা সরল নয়। কিছু ক্ষেত্রে আর্থিক স্বাচ্ছন্দ্যের পাশাপাশি তীব্র মনোকষ্টও থাকতে পারে। সেক্ষেত্রে আরও রোজগার সেই মনোকষ্ট বা খারাপ থাকার অনুভূতি কমাতে পারে না। কিন্তু  তাঁরা ব্যতিক্রমই, মনে করেন গবেষক কিলিংসওয়ার্থ।  বাকিদের ক্ষেত্রে বেশি রোজগার বাড়তি আনন্দের সঙ্গে সম্পর্কিত, বলছেন দুই গবেষক।  এই সমীক্ষার বাস্তব দুনিয়ায় গুরুত্বপূর্ণ উপযোগিতা রয়েছে বলেও মনে করিয়েছেন তাঁরা। যেমন যাঁদের ক্ষেত্রে আনন্দের সঙ্গে রোজগারের সম্পর্ক রয়েছে তাঁরা করের হার নিয়ে বেশি ভাবনাচিন্তা করবেন। বা তাঁদের অধস্তন কর্মচারী থাকলেও কী ভাবে তাঁদের ঠিকঠাক পারিশ্রমিক দেওয়া যায়, সেটিও মাথায় রাখবেন এঁরা। কিন্তু একটি বিষয় দুই গবেষকই মনে করিয়েছেন। অর্থ মোটেও আনন্দের একমাত্র নির্ণায়ক মানদণ্ড নয়। কাজেই সেই ভাবে এই গবেষণার ব্যাখ্যা করা ভুল।

আরও পড়ুন:রাজ্যে স্কুলে নিয়োগে ৩৫০ কোটির দুর্নীতি? শান্তনুকে কোর্টে পেশ করে বিস্ফোরক দাবি ইডির

 

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda
Sujan Chakraborty : 'মোদি-অমিত শাহর প্রাণভোমরা জ্ঞানেশ কুমারের মধ্যে', বললেন বাম নেতা সুজন চক্রবর্তী
Amit Shah : 'শিখ বিরোধী হিংসার ক্ষতে নুনের ছিটে দিতেই আজ দিল্লিতে প্রতিবাদ', রাহুলকে আক্রমণ শাহের
Neha Bora News: 'BJP-RSS এর জায়গা ডাস্টবিনে হবে', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার | ABP Ananda
Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget