এক্সপ্লোর

'Ae Watan Mere Watan' Review: রয়েছে অজস্র ত্রুটি! তবু ঊষা মেহতার গল্প জানা জরুরি, কেমন হল সারার 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন'?

'Ae Watan Mere Watan': এই ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন কন্নন আইয়ার। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত 'এক থি ডায়েন' পরিচালনা করেছিলেন তিনি। ঊষা মেহতার চরিত্রে সারা আলি খান কতটা মানানসই?

মুম্বই: আমাদের ইতিহাসে এমন অনেক নায়ক-নায়িকা আছেন যাঁদের সম্পর্কে আমরা খুবই কম জানি, এবং সিনেমার মাধ্যমে আমরা একাধিক মানুষ সম্পর্কে জানতে পারি। এমনই এক মানুষ হচ্ছেন ঊষা মেহতা (Usha Mehta), যাঁর কাহিনি হয়তো হাতে গোনা কিছু লোকই জানেন এবং বর্তমান প্রজন্ম হয়তো কিছুই জানেন না তাঁর সম্পর্কে। বর্তমান প্রজন্মের অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan) প্রাইম ভিডিওয় মুক্তিপ্রাপ্ত 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' (Ae Watan Mere Watan Review) ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু তিনি কি এই চরিত্রের প্রতি যথাযথ বিচার করতে পারলেন? 

ছবির কাহিনি ঠিক কী?

ছোটবেলা থেকে ঊষার একটাই স্বপ্ন, ভারতকে সে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায়। কিন্তু ৯ বছরের বালিকা, কীই বা করতে পারে? কিন্তু বড় হয়ে সে এক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে। মহাত্মা গাঁধীর সঙ্গে তার পরিচয় হয়। তিনি ব্রহ্মচর্য গ্রহণ করেন কিন্তু যখন কংগ্রেস নেতাদের গ্রেফতার করা শুরু হয়, তখন ঊষার বন্ধুরাও তার সঙ্গ ছেড়ে চলে যায়। সেই সময় বন্ধু ফাহাদ অর্থাৎ স্পর্শ শ্রীবাস্তবের সঙ্গে তিনি কংগ্রেস রেডিও শুরু করেন। এরপরেই আন্দোলনের সূত্রপাত ঘটে, এবং ইংরেজরা ঊষাকে খুঁজতে শুরু করে। এরপর ঊষার জীবনে কী হয়, তা জানতে এই ছবি দেখতে হবে।

এই ছবিটি কেমন হয়েছে?

এই ছবির গল্পটি এমনই, যা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছনো প্রয়োজন। ফিল্ম শুরুর দিকে বেশ ধীর গতিতে চলে। মূল বক্তব্যে পৌঁছতে বেশ সময় নেয় যা দর্শককে বিরক্ত করতে পারে। যখন থেকে বেতার যাত্রা শুরু হয়, তখন থেকে সিনেমাটির প্রতি আকর্ষণ বাড়তে থাকে। এই কাহিনি জানার আগ্রহ তৈরি হয়। গল্পটি অত্যন্ত আকর্ষণীয় হলেও এই ফিল্মের সঙ্গে যতটা উচিত ততটাও একাত্ম হতে পারা যায় না। গল্পের মতো আকর্ষণীয় অভিনয় নয়, ফলে মন ছুঁয়ে যেতে পারে না। মোদ্দা কথা, ঊষা মেহতার কথা জানার জন্য এই ছবি দেখা যেতে পারে।

পরিচালনা কেমন?

এই ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন কন্নন আইয়ার। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত 'এক থি ডায়েন' পরিচালনা করেছিলেন তিনি। গল্পটা ভাল হলেও কন্নন দক্ষতার সঙ্গে সেভাবে পরিবেশন করতে পারেননি যতটা আশা করা হয়েছিল। আর হয়তো খানিকটা অভিনেতা অভিনেত্রীদের জন্যও তিনি অসফল।

আরও পড়ুন: 'Yodha' Review: পাকিস্তানকে পরাস্ত করার চিরাচরিত গল্প! সিদ্ধার্থের ভাল অভিনয়ও বাঁচাতে পারল না 'যোদ্ধা'কে

অভিনয়

একাধিক সিনেমায় সারা আলি খান তাঁর অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। এই চরিত্রটি কঠিন ছিল। এই ছবিতে তিনি এমন একজন আন্দোলনকারীর চরিত্রে অভিনয় করেছেন যাঁর বিষয়ে রেফারেন্সও বিশেষ পাওয়া কঠিন। কিন্তু ছবিতে তাঁকে কেবল চেষ্টাই করতে দেখা গেল। তাঁর চেষ্টার বিশেষ ফললাভ হয়নি। এই চরিত্রে সারা বেমানান, এমনও মনে হতে পারে। নবীন প্রজন্মের অভিনেত্রী তিনি, আর এই চরিত্রে তাঁকে মেনে নেওয়া খানিক সমস্যার মনে হতে পারে দর্শকের। 'লাপতা লেডিজ'-এর পর এই ছবিতে স্পর্শ শ্রীবাস্তব ভাল কাজ করেছেন। এমনকী এমরান হাশমির ক্যামিও বিশেষ মন জয় করতে পারে না।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

View More
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
Bollywood News: আগ্রহ নেই রুপোলি পর্দায়, খেলার জগতে থাকতে চান এই তারকা-পুত্র!
আগ্রহ নেই রুপোলি পর্দায়, খেলার জগতে থাকতে চান এই তারকা-পুত্র!
Uttam Kumar Birthday: ১০০ বছর পরেও অমলিন উত্তমকুমার.. মহানায়কের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন বিজেপি সরকারের, হাজির টলিউডও
১০০ বছর পরেও অমলিন উত্তমকুমার.. মহানায়কের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন বিজেপি সরকারের, হাজির টলিউডও
Uttam Kumar Birthday: জন্মশতবর্ষে নন্দন থেকে উত্তম-স্মরণে বিশেষ পদযাত্রা, নেতৃত্বে শুভেন্দু অধিকারী, রইলেন কলাকুশলীরাও
জন্মশতবর্ষে নন্দন থেকে উত্তম-স্মরণে বিশেষ পদযাত্রা, নেতৃত্বে শুভেন্দু অধিকারী, রইলেন কলাকুশলীরাও

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Wai Wai Noodles: মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
Gold Price Today: জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
Weather Forecast: আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
Assam News : পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Embed widget