এক্সপ্লোর

'Srikanth' Review: 'শ্রীকান্ত' রাজকুমার রাও মন জয় করবে এই বায়োপিকে, কোথায় খামতি?

'Srikanth': শ্রীকান্তের জীবনটাকে এককথায় যাপন করেছেন রাজ কুমার রাও (Rajkummar Rao)। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই, কিন্তু এই ছবিতে তাঁর দক্ষতা যে কতদূর বিস্তৃত তা বুঝিয়ে দিয়েছেন।

নয়াদিল্লি: 'শ্রীকান্ত' ('Srikanth' Review) ছবির ট্রেলার যখন মুক্তি পেয়েছিল তখন থেকেই প্রশংসায় ভাসছে। প্রত্যেকেই এই ছবির ট্রেলার অত্যন্ত পছন্দ করেছিলেন। সকলেই আশা করেছিলেন যে ছবিও দুর্দান্ত হবে। ঠিক এমনটাই হয়েছে। সফল ছবি '12th ফেল'-এর (12th Fail) পর আরও এক বায়োপিক যা দেখে মন ভাল হয়, যা দেখে মনে জোয়ার উঠবে, যা আপনাকে অনুপ্রেরণা দেবে। ফিল্মের কী কী অত্যন্ত ভাল লেগেছে তা জানতে পড়তে হবে রিভিউ এবং তারপর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে 'শ্রীকান্ত' প্রেক্ষাগৃহে গিয়ে দেখা যাবে কি না।

ছবির গল্প

এই ছবি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনমে বাসিন্দা শ্রীকান্ত বোলার গল্প যিনি চোখে দেখতে পান না। দৃষ্টিশক্তি না থাকলে আকাশছোঁয়া স্বপ্ন দেখা থেকে তাঁকে কেউ আটকাতে পারেনি। তাঁর স্বপ্ন যে তিনি দেশের প্রথম দৃষ্টিহীন রাষ্ট্রপতি হবেন। স্কুলে শ্রীকান্তের জীবনে আসেন তাঁর শিক্ষিকা জ্যোতিকা, যিনি তাঁর কাছে যশোদা মায়ের মতো। তিনিই শ্রীকান্তকে এই কঠিন জীবনে এগিয়ে চলতে, সমস্ত সমস্যার সঙ্গে লড়াই করা শেখান। সে এগোতেও থাকে, কিন্তু কাল হয় তাঁর অহঙ্কার। তাকে বের করে দেওয়া হয় স্কুল থেকে। এরপর কী হয়, তাকে কি স্কুলে ফিরিয়ে নেওয়া হয়, কেন সে দেশের শিক্ষাব্যবস্থার সঙ্গে লড়াই করে, এই সবকিছুর জন্য 'শ্রীকান্ত' দেখতে আপনাকে প্রেক্ষাগৃহে যেতে হবে। 

কেমন হয়েছে সিনেমা?

এটি এমন একটি ছবি যা আপনাকে অনুপ্রাণিত করবে, শ্রীকান্ত আপনার অন্দরে এক উদ্দীপনার সঞ্চার করে যে চেষ্টা ও ইচ্ছে থাকলে যা খুশি করা যায়। ফিল্মের প্রথমার্ধ অত্যন্ত ভাল, কোথাও সুতো আলগা হয় না, কখনও বিরক্তি লাগবে না, কিন্তু হ্যাঁ যখন রোম্যান্টিক গান শুরু হয় তখন আপনি বিরতি নিতেই পারেন, এমন একাধিক দৃশ্য আছে যখন চোখে জল আসবে। শ্রীকান্তের সঙ্গে তাঁর সফরে অনায়াসেই রওনা হয়ে যান দর্শক, কিন্তু দ্বিতীয় ভাগে সিনেমা খানিকটা দিকভ্রষ্ট হয়ে পড়ে। কিছুক্ষণের জন্য বুঝতে নাও পারতে পারেন যে কী হচ্ছে, কিন্তু তারপরেই দুর্দান্ত ক্লাইম্যাক্স পাবেন যা আপনাকে হাততালি দিয়ে উঠতে একপ্রকার বাধ্য করবে। সব মিলিয়ে এই ছবি বেশ ভাল এবং দেখা উচিত।

অভিনয়

শ্রীকান্তের জীবনটাকে এককথায় যাপন করেছেন রাজ কুমার রাও (Rajkummar Rao)। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই, কিন্তু এই ছবিতে তাঁর দক্ষতা যে কতদূর বিস্তৃত তা বুঝিয়ে দিয়েছেন। তাঁর অভিনয় দেখে মনে হতে পারে যে এই বছর শ্রেয়া অভিনেতার পুরস্কারের বড় দাবিদার হতে চলেছেন তিনি। আলায়া এফের কাজ তাঁর স্থানে ভালই। চরিত্র যদিও খুব বড় নয়। ওঁকে পর্দায় আরও খানিকটা সময় দিলে ভাল হত। জ্যোতিকা দুর্দান্ত কাজ করেছেন। শরদ কেলকরের কাজ প্রত্যেকবারের মতোই দারুণ।

আরও পড়ুন: 'Maidaan' Review: প্রেক্ষাগৃহই যেন স্টেডিয়াম, অজয় দেবগণের 'ময়দান' কতটা সফল হল?

পরিচালনা

ছবির পরিচালক তুষার হিরানন্দানি। ছবিতে তাঁর দখল স্পষ্ট নজরে পড়ে। এর আগে তিনি 'সান্ড কি আঁখ' ও 'স্ক্যাপ ২০০৩' পরিচালনা করেছেন। তাঁর চিত্রনাট্য লেখার বিষয়ে অনুভূতি প্রবল এবং তা তাঁর পরিচালনায় স্পষ্ট। কিন্তু ছবির দ্বিতীয় ভাগের গল্প তাঁর পরিচালনাকেও প্রভাবিত করেছে। জগদীপ সিদ্ধু ও সুমিত পুরোহিত যদি দ্বিতীয় ভাগের গল্প আরও খানিকটা ভাল করতেন তাহলে হয়তো এই বছরের সেরা সিনেমা হিসেবে সাড়া ফেলত 'শ্রীকান্ত'।

সবমিলিয়ে, ছোটখাটো খামতি থাকা সত্ত্বেও এই ছবি দেখার মতো এবং দেখা উচিত। যদি আপনি '12th ফেল' পছন্দ করে থাকেন, তাহলে এই ছবিও ভাল লাগবে আপনার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

View More
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Srijla Guha: পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা
পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা
Rajpal Yadav: 'ঔদ্ধত্য দেখানোর জায়গা এটা নয়, আপনার আসল জায়গা জেল', আদালতের ভর্ৎসনার মুখে রাজপাল যাদব
'ঔদ্ধত্য দেখানোর জায়গা এটা নয়, আপনার আসল জায়গা জেল', আদালতের ভর্ৎসনার মুখে রাজপাল যাদব
Shekhar Suman: ‘দেশে শান্তি নেই’ বলেও পিছু হটলেন সঞ্জয় দত্ত, শেখর সুমনের অনুষ্ঠানে অভিনেতার মন্তব্যে বিতর্ক, রোষানলে পড়েই কি সাফাই?
‘দেশে শান্তি নেই’ বলেও পিছু হটলেন সঞ্জয় দত্ত, শেখর সুমনের অনুষ্ঠানে অভিনেতার মন্তব্যে বিতর্ক, রোষানলে পড়েই কি সাফাই?
Big Boss Bangla: 'বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার...' এ কি বললেন সায়ক?
'বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার...' এ কি বললেন সায়ক?

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget