এক্সপ্লোর

Delhi Traffic System:যানজট কমাতে ২০২৪-র মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-নির্ভর ট্র্যাফিক ব্যবস্থা চালু দিল্লিতে

AI Based Traffic System:যানজট কমিয়ে যাতায়াতে গতি আনতে আগামী বছর শেষ হওয়ার আগেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-নির্ভর ট্র্যাফিক ব্যবস্থা চালু হয়ে যাবে রাজধানীতে।

নয়াদিল্লি: যানজট কমিয়ে যাতায়াতে গতি আনতে আগামী বছর শেষ হওয়ার আগেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-নির্ভর ট্র্যাফিক ব্যবস্থা চালু হয়ে যাবে রাজধানীতে। ASSOCHAM-র সপ্তম সড়ক নিরাপত্তা সংক্রান্ত কনফারেন্সে দিল্লির স্পেশ্যাল কমিশনার অফ পুলিশ (ট্র্যাফিক) সুরিন্দর সিংহ যাদব জানান, Intelligent Traffic Management System টি পুরোপুরি চালু হতে আরও দেড় বছর সময় লাগবে। এর জন্য ১৪০০ কোটি টাকা খরচ হচ্ছে, আরও জানান তিনি। 

আর কী জানা গেল?
সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া একটি বিশেষ কমিটির সদস্য সুরিন্দর সিংহ যাদব। তিনি জানালেন, রাজধানীতে যান চলাচল মসৃণ করতে প্রযুক্তিনির্ভর নতুন সিস্টেম তৈরির ব্যাপারে চেষ্টা চালাচ্ছেন তাঁরা। সুরিন্দরের কথায়, 'আপৎকালীন করিডোর এবং আপৎকালীন পরিষেবার ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে কী ভাবে যান চলাচল আরও মসৃণ করা যায়, সেই নিয়েই পরীক্ষা-নিরীক্ষা চলছে আমাদের। আমাদের ট্র্যাফিক কন্ট্রোল রুম এবং অ্যাম্বুল্যান্স চলাচলের মধ্য়ে কী ভাবে সমন্বয় আনা যায়, সেটাও দেখছি আমরা।'

ITMS কী?
Intelligent Traffic Management System আসলে এমন একটি প্রযুক্তি যা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে ট্র্যাফিকের রিয়েল টাইম খোঁজখবর পেতে পারে। প্রশাসনের আশা, এর ফলে রাজধানী শহরের যান চলাচল ব্যবস্থা আমূল বদলে যেতে পারে। সবচেয়ে বড় কথা, এই প্রযুক্তি চালু হয়ে গেলে গোটা প্রক্রিয়ায় মানুষের ভূমিকা অনেকটাই কমে আসবে। দিল্লি পুলিশের এই কর্তার আশা, যে ভাবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি বাড়ছে তাতে পথ নিরাপত্তার দিকে বাড়তি জোর দিচ্ছে প্রশাসন। সুরিন্দর সিংহ যাদব বললেন, 'দিল্লিতে প্রায় আড়াই হাজার সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতি মাসে গড়ে রেড লাইট এবং ওভারস্পিডিং জাতীয় প্রায় সাড়ে তিন লক্ষ ট্র্যাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটে।' তাঁর মতে, গাড়ির মালিকদেরও আরও বেশি করে সতর্ক হতে হবে। এই প্রসঙ্গেই দিল্লি পুলিশের ওই কর্তার দাবি, কোনও রাস্তায় গাড়ির কতটা চাপ থাকে, গড়ে কতটা জোরে সেখান দিয়ে গাড়ি চলাচল করে, কত জন পথচারী সেই রাস্তা দিয়ে যাতায়াত করেন ইত্যাদি বিষয়ে সমীক্ষা করা হচ্ছে। ওই সমীক্ষায় geographic information systems-ও থাকবে যা কিনা কোনও নির্দিষ্ট এলাকায় কতটা ট্র্যাফিক চলাচল হবে, তার পূর্বাভাস দেবে। যে ভাবে সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে, তাতে যান চলাচলের বিষয়টি নিয়ে সবিশেষ চিন্তায় প্রশাসন। সেখান থেকেই এই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স নির্ভর ট্র্যাফিক নিয়ন্ত্রণের ভাবনা।

আরও পড়ুন:ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?

    

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget