এক্সপ্লোর

Imran Khan Arrest:ইমরানের গ্রেফতারির প্রতিবাদে উত্তাল দেশে হত ১৫, সামরিক আইন জারির প্রস্তুতি পাকিস্তানে?

15 Dead In Pakistan:ইমরান খানের গ্রেফতারির পরেই অশান্ত পাকিস্তান। এখনও পর্যন্ত  অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইসলামাবাদ, করাচি, লাহৌরে ইমরান-সমর্থকদের হামলা, অন্তত ৬০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে শোনা যাচ্ছে।

ইসলামাবাদ: ইমরান খানের (Imran Khan Arrest) গ্রেফতারির পরেই অশান্ত পাকিস্তান (Pakistan Violence)। এখনও পর্যন্ত  অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইসলামাবাদ, করাচি, লাহৌরে ইমরান-সমর্থকদের হামলা, অন্তত ৬০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে শোনা যাচ্ছে। এদিকে পঞ্জাব প্রদেশে মিঁয়াআলি বায়ুসেনা ঘাটিতেও (Airforce Base) হামলা চলেছে। ঘটনাস্থলের কাছেই আইএসআইয়ের প্রধান দফতর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান জুড়ে বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা (Internet Service Suspended)। বেলাগাম পরিস্থিতি। কার্যকর হতে পারে সামরিক আইন, (Martial Law) খবর সূত্রে। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।

কী ছবি?
পিটিআই প্রধানের গ্রেফতারির পর থেকে অশান্তির আগুনে জ্বলতে শুরু করে পাকিস্তান। ইসলামাবাদ তো বটেই, লাহৌর, মুলতান, ফয়সালাবাদ-সহ সে দেশের নানা প্রান্ত মঙ্গলবার ইমরান খান-সমর্থকদের প্রতিবাদ-বিক্ষোভে টালমাটাল। লাহৌর ক্যান্টনমেন্ট এলাকায় এক সেনা অফিসারের বাড়িতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস ছোড়ে পাকিস্তান পুলিশ। ইসলামাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ সে দেশের দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করতে হয়। 

যা ঘটল...
এদিন বিকেলে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। অভিযোগ, তাঁর উপর অত্যাচার করা হচ্ছে। তাঁর মাথায় ও পায়ে চোট লেগেছে বলেও খবর রটে। পরে জানা যায়, জখম ইমরান খানের চিকিৎসার জন্য ৭ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক এভাবে ইমরানের গ্রেফতারি নিয়ে আইজি-কে ভর্ৎসনা করেন। প্রসঙ্গত, মঙ্গলবার জমি কেলেঙ্কারির মামলায় তাঁকে গ্রেফতার করেছে পাক রেঞ্জার্স।প্রধানমন্ত্রিত্বের পদ থেকে সরে যাওয়ার পর থেকেই, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে পুলিশ। এরই মধ্যে আল কাদির ট্রাস্টের জমি হস্তগত করার অভিযোগে, সম্প্রতি ইমরানের বিরুদ্ধে FIR দায়ের হয়েছিল। সেই মামলার জামিন নিতে মঙ্গলবার সকালে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন তিনি। আদালত চত্বরেই তাঁকে গ্রেফতার করে রেঞ্জার্স বাহিনী। কার্যত টানতে টানতে গাড়িতে তোলা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রীকে। এর পরেই ইসলামাবাদ হাইকোর্টে তাণ্ডব শুরু হয়। ইমরানের উকিলদের সঙ্গে পাক রেঞ্জার্সের সংঘর্ষ হয়। হাইকোর্ট চত্বরের বাইরে প্রাক্তন পার প্রধানমন্ত্রীর সমর্থকদের সঙ্গেও তুমুল সংঘর্ষ হয় পাক রেঞ্জার্সের। এর মধ্যেই খবর মেলে, ইমরান খানের স্ত্রী বিবি বুশরাকেও গ্রেফতারি করা হতে পারে। সব মিলিয়ে তুলকালাম। শুধু দেশ নয়, ইমরানের দল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের লন্ডন শাখার তরফে জানানো হয়, দ্রুত সেখানে পাকিস্তান হাই কমিশনের সামনেও প্রতিবাদ দেখানো হবে।

আরও পড়ুন:পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Typhoon Dolphin : আছড়ে পড়ল রাক্ষুসে টাইফুন, চলল ধ্বংসলীলা, বিদ্যুৎহীন ১৪ হাজার বাড়ি, হাই অ্যালার্ট জারি
আছড়ে পড়ল রাক্ষুসে টাইফুন, চলল ধ্বংসলীলা, বিদ্যুৎহীন ১৪ হাজার বাড়ি, হাই অ্যালার্ট জারি
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা

ভিডিও

Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget