এক্সপ্লোর

Hathras Accident: বাসের সঙ্গে ম্যাজিক ভ্যানের মুখোমুখি ধাক্কা, হাথরাসে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা

Hathras News: বাসের সঙ্গে ম্যাজিক ভ্যানের মুখোমুখি ধাক্কার ফলে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরাসে।

হাথরাস: বাসের সঙ্গে একটি ম্যাজিক ভ্যানের মুখোমুখি ধাক্কার ফলে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের হাথরাস (Hathras Accident)। এখনও পর্যন্ত এই দুর্ঘটনার ফলে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। হাসপাতালে গুরুত জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ১৬ জন।

আরও পড়ুন: Uttar Pradesh News: টিফিনে আমিষ খাবার নিয়ে আসার জের, নার্সারির পড়ুয়াকে বরখাস্ত করল স্কুল

এপ্রসঙ্গে শনিবার হাথরাসের পুলিশ সুপার নিপুন আগরওয়াল বলেন, "গতকাল সন্ধ্যা ৬ টা ১৫ মিনিট নাগাদ যাত্রীবোঝাই বাসের সঙ্গে একটি ছোট লরির মুখোমুখি ধাক্কা হয়। এর ফলে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। আর ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই বিষয়ে একটি মামলা দায়ের করে বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই প্রশাসনের আধিকারিকরা সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। মৃতদেহগুলির ময়নাতদন্তের পর সেগুলি তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে এখনও তাঁদের চিকিৎসা চলছে।"

 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, মৃতদের মধ্যে সাতজন মহিলা, ৪ জন পুরুষ ও ৬ জন শিশু রয়েছে।

এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনা কথা শোনার পরে শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তরিক সমবেদনা ব্যক্ত করে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ও জখমদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। 

আরও পড়ুন: Brij Bhushan Singh: 'অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়া কৃতকর্মের ফল', বিনেশ কংগ্রেসে যেতেই ফুঁসে উঠলেন ব্রিজভূষণ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জখমদের দ্রুত আরোগ্য কামনা করে জখমদের চিকিৎসার জন্য সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসনকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Manipur Rocket Attack: মণিপুরে এবার রকেট হামলা, আছড়ে পড়ল নেতাজি-বাহিনীর মিউজিয়ামের কাছে, আরও ঘোরাল হচ্ছে পরিস্থিতি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget