এক্সপ্লোর

UP Covid19 Curfew Update : কোভিড কার্ফুতে সব্জি বিক্রি, 'পুলিশের মারে' কিশোরের মৃত্যু উত্তরপ্রদেশে !

কোভিড কার্ফুতে এক কিশোরের মৃত্যু ঘিরে অস্বস্তি বাড়ল উত্তরপ্রদেশ পুলিশের। অভিযোগ, কার্ফু উপেক্ষা করে সব্জি বিক্রি করায় ১৭ বছরের ওই কিশোরকে বেধড়ক মারে পুলিশ। পরে যার জেরে মারা যায় ওই কিশোর। ঘটনার পরই অভিযুক্ত পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

উন্নাও : কোভিড কার্ফুতে এক কিশোরের মৃত্যু ঘিরে অস্বস্তি বাড়ল উত্তরপ্রদেশ পুলিশের। অভিযোগ, কার্ফু উপেক্ষা করে সব্জি বিক্রি করায় ১৭ বছরের ওই কিশোরকে বেধড়ক মারে পুলিশ। পরে যার জেরে মারা যায় ওই কিশোর। ঘটনার পরই অভিযুক্ত পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

মৃতের পরিবারের অভিযোগ, কোভিড কার্ফুর সময় উন্নাওয়ের ভাটপুরি এলাকায় বাড়ির সামনেই সব্জি বিক্রি করছিল ওই কিশোর। করোনায় কার্ফু আইন ভাঙার জন্য তাকে লাঠি দিয়ে মারতে থাকে পুলিশ। পরবর্তীকালে তাকে থানায় নিয়ে গিয়েও বেধড়ক মারধর করা হয়। যার জেরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে কিশোরের। পরে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে কিশোরকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।

কিশোরের মৃত্যুর খবর সামনে আসতেই লখনউ রোড অবরোধ করেন স্থানীয়রা। অবিলম্বে দোষী কনস্টেবলকে সাজার দাবিতে রাস্তা অবরোধ শুরু হয়। এমনকী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ সরকারি চাকরির দাবি তোলেন বিক্ষোভকারীরা। বেগতিক দেখে বিবৃতি দিতে বাধ্য হয় উন্নাও পুলিশ। তারা জানায়, ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আগামী দিনে সত্য জানতে ঘটনার তদন্ত হবে। এই ঘটনায় এক কনস্টেবলকে সাসপেন্ড ও হোমগার্ডকে বরখাস্ত করা হয়।

পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, এই ঘটনার পরই কনস্টেবল বিজয় চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে হোমগার্ড সত্যপ্রকাশকে। অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। রাজ্যে কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে আগামী ২৪ মে পর্যন্ত উত্তরপ্রদেশে জারি থাকবে কার্ফু। সকাল সাতটা পর্যন্ত এই কোভিড কার্ফু জারি থাকার কথা।

ইতিমধ্যেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে যোগী আদিত্যনাথের সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইলাহবাদ হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, রাজ্যে গ্রাম ও ছোট শহরে "রামের ভরসা"য় চলছে কোভিড চিকিৎসা। পরিকাঠামোর অভাবে ধুঁকছে রাজ্যবাসী। একই কথা শোনা গিয়েছে কংগেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধীর মুখেও। কদিন আগেই রাজ্যের কোভিড পরিস্থিতি শোধরাতে যোগী আদিত্যনাথকে পাঁচ পয়েন্টের পরামর্শ চিঠি দিয়েছেন তিনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget