এক্সপ্লোর

World News:বাড়ি থেকে 'পালিয়ে'...জঙ্গলের ভিতর পোষ্য সারমেয়কে বালিশ করে ঘুমিয়ে কাদা ২ বছরের খুদে

US News:কোথায় যেতে পারে ২ বছরের মেয়েটা? তন্ন তন্ন করে খোঁজ চলছিল গত বুধবার থেকে। ড্রোন থেকে পুলিশ-কুকুর দিয়ে চিরুণি তল্লাশি করছে মিশিগান স্টেট পুলিশ।যখন হদিস মিলল, তখন সে পরম নিশ্চিন্তে জঙ্গলের মধ্যে ঘুমিয়ে রয়েছে।

কলকাতা: কোথায় যেতে পারে ২ বছরের মেয়েটা (Michigan Missing Girl)? তন্ন তন্ন করে খোঁজ চলছিল গত বুধবার থেকে। ড্রোন থেকে পুলিশ-কুকুর দিয়ে চিরুণি তল্লাশি করছে মিশিগান স্টেট পুলিশ (Michigan State Police)। যখন হদিস মিলল, তখন সে পরম নিশ্চিন্তে জঙ্গলের মধ্যে ঘুমিয়ে রয়েছে। সঙ্গে অবশ্যই বাড়ির আদরের পোষ্য। তাকে মাথার বালিশ করে শান্তিতে ঘুমোচ্ছে খুদে। গল্পকথা নয়, মিশিগানের মেনোমিনি কাউন্টির ফেথহর্ন টাউনশিপের ঘটনা। 

কী ঘটেছিল?
খুদের নাম থিয়া চেজ বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। গত বুধবার, মার্কিন স্থানীয় সময় অনুযায়ী, রাত ৮টা নাগাদ হঠাতই ফেথহর্ন টাউনশিপের পুলিশের কাছে খবর যায়, ২ বছরের থিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুদের বাড়ির অবস্থা তখন সহজেই অনুমেয়। পুলিশ তন্ন তন্ন করে খোঁজ শুরু করে। ওইটুকু শিশু কোথায় যেতে পারে? তাও সন্ধের অন্ধকারে? পুলিশ-কুকুর থেকে ড্রোন, থিয়াকে খুঁজতে বাকি রাখা হয়নি কোনও কিছুই। এদিকে সন্ধে গড়িয়ে রাত নামলেও কোনও খবর নেই তার। হঠাৎ মাঝরাতে, ফেথহর্নেরই আর এক বাসিন্দার নজরে আসে, দুই পোষ্য সারমেয়কে নিয়ে জঙ্গলের মধ্যে ঘুমিয়ে রয়েছে এক একরত্তি শিশু। খবর যায় পুলিশে। মিশিগান পুলিশের আধিকারিক, লেফটেন্যান্ট মার্ক গিয়ান্নুজিও বলেন, 'বাচ্চাটি ঘুমিয়ে পড়েছিল। একটি পোষ্যকে মাথার বালিশ করে সে ঘুমোয়, আর একটি পোষ্য তার পাশেই বসেছিল। শিশুটিকে পাহারা দিচ্ছিল বলা যায়। অদ্ভুত সুন্দর ঘটনা।' ফেথহর্নের ওই ব্যক্তি পুলিশে খবর দিতেই, শিশুকে উদ্ধার করা হয়। তার মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সে একেবারে সুস্থ রয়েছে। কিন্তু অদ্ভুত বিষয় হল, যেখান থেকে থিয়াকে উদ্ধার করা হয় সেটি তার বাড়ি থেকে ৩ মাইল দূরে। সন্ধের অন্ধকারে অতটুকু বাচ্চা এত দূরে গেল কী ভাবে? পোষ্যদুটিই বা তার সঙ্গে গেল কী ভাবে?

আর যা...
মিশিগান স্টেট পুলিশ সূত্রে খবর, যে দুটি সারমেয় শিশুটির সঙ্গে ছিল, তাদের মধ্যে অপেক্ষাকৃত ছোট সারমেয়টিকে মাথার বালিশ করে ঘুমোচ্ছিল থিয়া। অন্যটি অর্থাৎ 'রটওয়েলার' পুরোপুরি 'গার্ডিয়ান'-এর ভূমিকা নিয়ে পাহারা দিয়ে গিয়েছে থিয়াকে। এখনও পর্যন্ত পুলিশের তদন্ত যা বলছে, তাতে এই ঘটনায় কোনও ষ়়ড়যন্ত্রের গন্ধ নেই। কর্তব্যে গাফিলতির কোনও অভিযোগও এখনও পর্যন্ত করার জায়গা নেই। আপাতত তাই একরত্তি থিয়া ও তার ২ চারপেয়ে বন্ধুর অভিনব গল্পেই মজে পোড়খাওয়া পুলিশ আধিকারিকরা।

 

আরও পড়ুন:টেকনো কোম্পানির দ্বিতীয় ফোল্ডেবল ফোন হাজির ভারতে, কী কী ফিচার রয়েছে এই মডেলে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget