এক্সপ্লোর

Suvendu Adhikari : একাধিক বিধায়কের তৃণমূল-যোগ, তারপরও 'বিজেপির ৭৫ জন বিধায়কই আছেন', শুভেন্দুর মন্তব্যের মানে কী?

Suvendu Adhikari BJP : বিজেপির বিধায়ক সংখ্য়া কমে দাঁড়িয়েছে ৬৯-তে। অথচ বিধানসভায় বিজেপির ৭৫ জন বিধায়কই আছেন বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা : আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কের দল ছাড়ার পরে, বিজেপির বিধায়ক সংখ্য়া কমে দাঁড়িয়েছে ৬৯-তে। তৃণমূল দাবি করছে, লাইনে আছেন আরও ১৩ জন। অথচ বিধানসভায় বিজেপির ৭৫ জন বিধায়কই আছেন বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেপথ্যের হিসেব হবে কী? 

বিজেপির টিকিটে জেতা আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের তৃণমূলে যোগদান করেছে সম্প্রতি। এর ফলে বিধানসভায় বিজেপির সদস্য সংখ্যা ৭৭ থেকে কমে দাঁড়িয়েছে ৬৯। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলে যোগদান করেন তিনি। 

আরও পড়ুন :

এক ক্লিকে জেলা জেলার গুরুত্বপূর্ণ খবর

২০২১-এর বিধানসভা নির্বাচনে ৭৭টি আসনে জিতেছিল বিজেপি। ভোটের ফল প্রকাশের পর, বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। ফলে, বিজেপির বিধায়কের সংখ্যা কমে দাঁড়ায় ৭৫। এরপর একে একে তৃণমূলে যোগ দেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। উত্তর ২৪ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী। এবার সেই তালিকায় যুক্ত হল, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের নাম। তা সত্ত্বেও শুভেন্দুর দাবি, বিজেপির ৭৫ জন বিধায়কই আছেন । 

যদিও অনেকে বিধানসভার অন্দরে দলবদলের বিষয়টি স্বীকার করেন না। সূত্রের খবর, দলত্যাগ বিরোধী আইনে সুমন কাঞ্জিলালের বিধায়ক পদ খারিজের দাবিতে, মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষের কাছে আর্জি জানাতে পারে বিজেপি। অন্যদিকে তৃণমূলের দাবি, তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা শুভেনদু অধিকারীকে ট্যাগ করে ট্যুইটারে লিখেছেন, ক্যামাক স্ট্রিটের দরজায় অপেক্ষায় আছেন আরও ১৩ জন! বিরোধী দলনেতার মর্যাদা টিকবে তো?

সম্প্রতি খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের তৃণমূলে যোগদানের জল্পনা নিয়ে, শোরগোল পড়ে গেছিল রাজ্য রাজনীতিতে। তাতে অন্য় মাত্রা যোগ করেছিল ভাইরাল ছবি। যেখানে পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল কোঅর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে দেখা গেছিল বিজেপি বিধায়ক হিরণকে। সুমন কাঞ্জিলাল তৃণমূলে আসার পর ফের দলবদলের জল্পনা উস্কে দিয়েছে শাসক দল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি আবার , ' শুধু যোগাযোগ রেখেছেন এমনটা নয়, কেউ দিল্লিতে, কেউ কলকাতায়, কেউ ক্যামাক স্ট্রিটে, কেউ মুখ্যমন্ত্রীর জেলা সফরকালে শারীরিকভাবে বৈঠক করেছেন।  খোলাখুলি ভাবে তৃণমূলে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। ' কিন্তু এইসব জল্পনাকে পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির। 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget