এক্সপ্লোর

Russia-Ukraine War: রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের হাতে বন্দি, গুজরাতের তরুণের ভিডিও ছাড়ল কিভ, দিল্লি বলছে…

Indian Man Captured in Ukraine: ওই তরুণ গুজরাতের মোরবির বাসিন্দা।

কিভ: রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য এক ভারতীয়কে বন্দি করল ইউক্রেন। দেশের সংবাদমাধ্যমে ২২ বছর বয়সি ওই তরুণের ছবিও প্রকাশ করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই ভারত সরকার নড়েচড়ে বসেছে। ভারতীয় দূতাবাস বিষয়টি নিয়ে ইউক্রেন সরকারের সঙ্গে কথা বলছে, ওই তরুণের পরিচয় যাচাই করা হচ্ছে বলে খবর। (Russia-Ukraine War)

উক্রেনীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই তরুণের নাম মাজোতি সাহিল মহম্মদ হুসেন। তিনি গুজরাতের মোরবির বাসিন্দা। বিদেশ মন্ত্রকের তরফে সংবাদমাধ্যমে বলা হয়, “ওই রিপোর্টের সত্যতা যাচাই করছি আমরা। এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানায়নি ইউক্রেন।” (Indian Man Captured in Ukraine

কিন্তু ইউক্রেনের বহুলপঠিত সংবাদমাধ্যম The Kyiv Independent জানিয়েছে, আসলে রাশিয়ায় পড়তে গিয়েছিলেন হুসেন। রুশ সেনা তাঁকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামতে বাধ্য করে। ইউক্রেনের ৬৩তম মার্সিনাইজড ব্রিগেড একটি ভিডিও বার্তাও রেকর্ড করিয়েছে হুসেনকে দিয়ে। ভিডিও বার্তায় হুসেন জানান, মাদক সংক্রান্ত মামলায় রাশিয়ায় সাত বছরের জন্য জেলে ঢোকানো হয় প্রথমে। জেলের মধ্যে তাঁকে দিয়ে চুক্তি স্বাক্ষর করায় রুশ সেনা। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করলে শাস্তি পেতে হবে না বলে জানানো হয়। উপায়ান্তর না দেখে সেই প্রস্তাব গ্রহণ করেন তিনি।

ভিডিও বার্তায় হুসেনকে বলতে শোনা যায়, “জেলে থাকতে চাইছিলাম না আমি। রুশ সেনার বিশেষ সামরিক অভিযানের অংশ হতে সই করি তাই। ওখান থেকে বেরোতে চাইছিলাম আমি।” হুসেন জানিয়েছেন, তাঁকে ১৬ দিন ধরে প্রশিক্ষণ দেয় রাশিয়া। এর পর গত ১ অক্টোবর প্রথম বার যুদ্ধ করতে পাঠানো হয়। তিন দিন ধরে লড়াই চালিয়ে যান হুসেন। কিন্তু রুশ সেনার কমান্ডারের সঙ্গে ঝামেলা হয় তাঁর। এর পর ইউক্রেনী সেনার সামনে আত্মসমর্পণ করেন তিনি। তাঁর বক্তব্য, “২-৩ কিলোমিটার দূরে ইউক্রেনের একটি ট্রেঞ্চ ছিল। ওখানে পৌঁছেই রাইফেল ফেলে দিই। লড়াই করতে ইচ্ছুক নই, সাহায্য় চাই বলে জানাই।”

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ভারতীয়দের অন্তর্ভুক্তির খবর এই প্রথম সামনে এল না। এর আগেও এমন একাধিক রিপোর্ট সামনে এসেছে। চলতি বছরের জানুয়ারি মাসে ভারতীয় বিদেশমন্ত্রক জানায়, রাশিয়ায় ভাল জীবনের স্বপ্ন দেখিয়ে যে ১২৬ জনকে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের মধ্যে ১২ ভারতীয় ছিলেন। যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছেন তাঁরা। আরও ১৬ জনের কোনও খোঁজ নেই বলেও জানা যায়। বিষয়টি নিয়ে মস্কোর সঙ্গে কথাও হয় বলে জানা যায়। যদিও বেসরকারি ভাবে সংখ্যাটা অনেক বেশি বলেও রিপোর্ট সামনে এসেছে। আর সেই তালিকায় নয়া সংযোজন হুসেন। তার বক্তব্য, “আমি রাশিয়ায় ফিরে যেতে চাই না। তার চেয়ে ইউক্রেনের জেলে থাকব।”

রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধে ভারতের অবস্থান নিরপেক্ষ। যুদ্ধ থামাতে শান্তিপূর্ণ আলোচনার পক্ষে সওয়াল করে আসছে ভারত। কিন্তু আমেরিকা এবং পশ্চিমি দেশগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানোর দলে শামিল হয়নি দিল্লি। বরং রাশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালু রয়েছে। এর জন্য আমেরিকার রোষে পড়তে হয়েছে ভারতকে। ডোনাল্ড ট্রাম্পের সরকার ভারতের উপর দুই দফায় ৫০ শতাংশ বাণিজ্য শুল্ক চাপিয়েছে। আমেরিকার দাবি, রাশিয়ার থেকে সস্তায় তেল কিনে সেই তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি করে প্রচুর মুনাফা করছে ভারতের কিছু সংস্থা। তাই ভারতের উপর চড়া শুল্ক চাপানো হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget