এক্সপ্লোর

হাথরসের পর বলরামপুর, গণধর্ষণের পর কোমর ভেঙে খুন করা হল ২২ বছরের ছাত্রীকে

এছাড়াও রাজস্থানের আলওয়ারে ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মধ্যপ্রদেশে গতকাল রাতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বলরামপুর: উত্তর প্রদেশে ফের গণধর্ষণ। ফের ধর্ষিতার মৃত্যু। হাথরসের পর এবার বলরামপুরে ২২ বছরের এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণীর। এছাড়া বুলন্দশহর ও আজমগড়েও দুটি ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বলরামপুরের কোতোয়ালি গ্যাংসড়ি এলাকায় ঘটেছে এই ঘটনা। মৃতার মায়ের অভিযোগ, ধর্ষকরা তাঁর মেয়ের কোমর আর পা ভেঙে দেয়, তিনি দাঁড়াতে পারছিলেন না। তিনি জানিয়েছেন, তাঁর মেয়ে মঙ্গলবার বেলা ১০টা নাগাদ কলেজে অ্যাডমিশন নিতে যান, তখন কয়েকজন তুলে নিয়ে যায় তাঁকে, তারপর ঘটে গণধর্ষণ। সন্ধে পর্যন্ত মেয়ে না ফেরায় বাড়ির লোক তাঁকে ফোন করতে থাকেন কিন্তু ফোন বন্ধ ছিল। শেষমেষ এক রিকশাওয়ালা ও এক নাবালক সন্ধে সাতটা নাগাদ বেহুঁশ মেয়েকে বাড়ি পৌঁছে দেয়। তাঁর অবস্থা তখন এত খারাপ ছিল, তিনি কথা বলতে পারছিলেন না। তাঁর হাতে গ্লুকোজের ড্রিপ লাগানো ছিল। বাড়ির লোক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাঁকে লখনউ নিয়ে যেতে বলেন। তাঁরা তুলসীপুর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন মেয়েকে, পথেই তাঁর মৃত্যু হয়। একইভাবে বুলন্দশহরের কাকোরে এলাকায় গতরাতে এক কিশোরী প্রতিবেশীর কাছে ধর্ষিত হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছে তারা। এরই মধ্যে আজমগড়ের জিয়ানপুর এলাকায় প্রতিবেশীর হাতে ধর্ষিত হয়েছে আর এক কিশোরী। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও রাজস্থানের আলওয়ারে ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  মধ্যপ্রদেশে গতকাল রাতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সেরা শিরোনাম

India Pakistan: পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে

ভিডিও

Chaos in Jadavpur University |
Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget