এক্সপ্লোর

World News:স্টোরে ঢুকে হঠাৎ গুলি, বন্দুকবাজের হামলায় ফ্লরিডায় নিহত ৩

Florida Shooting:ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। এবার হামলা ফ্লরিডার জ্যাকসনভিল-এ। প্রাথমিক ভাবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, সম্ভবত বর্ণবিদ্বেষ থেকেই হামলা চালিয়ে তিন জনকে খুন করে ওই বন্দুকবাজ।

ওয়াশিংটন: ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা (Florida Shooting) । এবার হামলা ফ্লরিডার জ্যাকসনভিল-এ। প্রাথমিক ভাবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, সম্ভবত বর্ণবিদ্বেষ (Hate Crime) থেকেই হামলা চালিয়ে তিন জনকে খুন করে ওই বন্দুকবাজ। শেষমেশ নিজের দিকে বন্দুক তাক করে। নিহত তিন জনই কৃষ্ণাঙ্গ বলে দাবি স্থানীয় প্রশাসনের। তবে আততায়ীর নাম-পরিচয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে প্রশাসন। তবে এটুকু জানা গিয়েছে, শ্বেতাঙ্গ ওই হামলাকারীর বয়স কুড়ির কোঠার মধ্যে। 

কী ঘটেছে?
শনিবার জ্যাকসনভিল-এর ডলার জেনারেল ডিসকাউন্ট স্টোর নামে একটি স্টোরের মধ্যে ঘটনাটি ঘটে। আততায়ীর কাছে একটি হ্যান্ডগান এবং AR-স্টাইল রাইফেল ছিল। পরনে ছিল ট্যাকটিকাল ভেস্ট। জ্যাকসনভিল কাউন্টির শেরিফের বক্তব্য, 'একটি নির্দিষ্ট গোষ্ঠী, অর্থাৎ কৃষ্ণাঙ্গদেরই হামলা করা হয়েছে। ওই ব্যক্তি ঠিক এঁদেরই খুনের কথা বলেছিল। সেটা স্পষ্ট।' নিহতদের মধ্যে দু'জন পুরুষ এবং একজন মহিলা। সাংবাদিক সম্মেলনে শেরিফ আরও বলেন, 'অভিযুক্তের পরিবার হামলার সামান্য আগেই তাঁর এই ভয়ঙ্কর বিদ্বেষমূলক ভাবনাচিন্তা সম্পর্কিত ইস্তাহারের কথা জানতে পারে।' আপাতত এই হামলাকে'বিদ্বেষমূলক অপরাধ' হিসেবে ধরে নিয়ে তদন্ত করবে এফবিআই, এমনই দাবি সূত্রে। বস্টন, শিকাগো এবং ওকলাহোমার পর জ্যাকসনভিলের এই বন্দুকচালনার ঘটনা ফের প্রশ্ন তুলছে মার্কিন মুলুকের অস্ত্র-আইন নিয়ে। দেদার এবং অনিয়ন্ত্রিত আগ্নেয়াস্ত্রের ব্যবহার কি বার বার রক্তাক্ত করছে আমেরিকাকে? 

শনিবারের জ্য়াকসনভিল...
স্রেফ ২০২৩ সালের জ্যাকসনভিলের ঘটনা পর্যন্ত, ছোট-বড় মিলিয়ে ৪৭০টি এমন হামলা হয়েছে। প্রশাসনের দাবি, জ্যাকসনভিলের ঘটনায় হামলাকারী ফ্লরিডায় ক্লে কাউন্টি, বাবা-মার সঙ্গেই থাকত।হামলার কিছু আগে সে বাবাকে তার কম্পিউটার খুঁজে দেখতে জানিয়েছিল। তখনই ওই ভয়ঙ্কর ইস্তাহারের কথা জানতে পারে হামলাকারীর বাবা। কিন্তু তিনি স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানোর আগেই যা ঘটার ঘটে গিয়েছে। সেখানকার স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ গুলিবৃষ্টি শুরু করে সে। জ্যাকসনভিলের মেয়রের দাবি, স্টোরের ভিতর নিজেকে ব্যারিকেড করে ফেলেছিল হামলাকারী। তবে স্টোরের ভিতর নাকি বাইরে ওই তিন জনকে খুন করা হয়, সেটা স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে উঠে এসেছে, হামলাকারী সম্ভবত আক্রান্তদের চিনত না। তার মা-বাবার সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে প্রশাসন। ইতিমধ্যে এও জানা গিয়েছে, যে ২০১৭ সালে একবার আততায়ীর মানসিক স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল। কিন্তু জ্যাকসনভিলের হামলার পর সব কিছু উল্টেপাল্টে গিয়েছে। 

আরও পড়ুন:মোবাইল-ইন্টারনেট আসক্তি ? চিকিৎসায় নতুন ক্লিনিক ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেসে

  

 

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
I.N.D.I.A Bloc: রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ
রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget