এক্সপ্লোর

Indian Illegal Immigrants: আরও ৪৮৭ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে আমেরিকা, এবারও কি হাতে-পায়ে বেড়ি? নেই সদুত্তর

Donald Trump: সম্প্রতি ১০৪ ভারতীয় অভিবাসীকে নিয়ে পঞ্জাবে আমেরিকার সেনার বিমান নামা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে।

নয়াদিল্লি: প্রথম দফায় ১০৪ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। আরও ৪৮৭ জনকে ফেরত পাঠাতে চলেছে ডোনাল্ড ট্রাম্প সরকার। উপযুক্ত কাগজপত্র ছাড়া তাঁরা আমেরিকায় বাস করছিলেন, বেআইনি ভাবে সেদেশে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ। শীঘ্রই ভারতে তাঁদের ফেরত পাঠানো হচ্ছে বলে শুক্রবার সাংবাদিক বৈঠক করে আগেভাগে জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী। (Indian Illegal Immigrants)

সম্প্রতি ১০৪ ভারতীয় অভিবাসীকে নিয়ে পঞ্জাবে আমেরিকার সেনার বিমান নামা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। এমনকি ভারতীয়দের হাতে হাতকড়া, পায়ে শিকল পরানো নিয়েও চলছে কাটাছেঁড়া। বিরোধীদের প্রশ্নের মুখে পড়ে সংসদে বিবৃতিও দিতে হয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। সেই আবহেই আরও ভারতীয়কে আমেরিকা ফেরত পাঠাচ্ছে বলে আগেভাগেই জানাল কেন্দ্র। (Donald Trump)

শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদেশসচিব বলেন, "চূড়ান্ত প্রত্যর্পণের (আমেরিকা থেকে) নির্দেশ এসে গিয়েছে। আমাদের বলা হয়েছে, আরও ৪৮৭ জন, যাঁরা ভারতীয় বলেই মনে করা হচ্ছে, তাঁদের ফেরত পাঠানোর চূড়ান্ত নির্দেশ এসে গিয়েছে।" এখনও পর্যন্ত যা খবর, তাতে প্রায় ১৮০০০ ভারতীয়কে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার। ধাপে ধাপে সকলকে ভারতে পাঠানো হবে বলে জানা গিয়েছে।

হাতে হাতকড়া এবং পায়ে বেড়ি পরিয়ে কেন ভারতীয়দের অপরাধীর মতো ফেরত পাঠানো হচ্ছে, তা নিয়ে প্রশ্নে বিদ্ধ কেন্দ্র। এ প্রসঙ্গে বিদেশসচিব বলেন, "আমেরিকার বিচারব্যবস্থা, আইনি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভারতীয় অভিবাসীদের নিয়ে কিছু তথ্য় রয়েছে আমাদের কাছে। সেগুলি নিয়ে কাজ চলছে।" আমেরিকার সেনার বিমান কেন ভারতের মাটি ছুঁল, সেই প্রশ্নে বলেন, "এবারে যেভাবে বিমানে চাপিয়ে বহিষ্কার (ভারতীয় অভিবাসীদের) করা হয়েছে, তা আগের তুলনায় কিছুটা আলাদা। আমেরিকা এটিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে অভিযান বলে বর্ণনা করেছিল।"

আর এখানেই বিতর্ক থেকে যাচ্ছে। কারণ সংসদে জয়শঙ্কর জানান, এই প্রথম আমেরিকা থেকে ভারতীয়দের ফেরত পাঠানো হল না। কিন্তু স্মরণকালে কখনও আমেরিকার সেনার বিমান ভারতের মাটিতে নামেনি। ভারতীয় অভিবাসীদের হাতে হাতকড়া, পায়ে বেড়ি পরিয়ে ফেরত পাঠানোর নজিরও নেই। কলম্বিয়ার মতো ছোট দেশ যেখানে আমেরিকার সেনার বিমানকে নিজেদের মাটি ছুঁতে দেয়নি, নাগরিকদের হাতে হাতকড়া, পায়ে বেড়ি পরাতে দেয়নি, সেখানে পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারত কী করে তা হতে দিল, প্রশ্ন তুলছেন বিরোধীরা।

প্রশ্ন উঠছে নরেন্দ্র মোদি সরকারের কূটনীতি নিয়েও। ট্রাম্পের শপথগ্রহণে মোদির জায়গা হয়নি। আগামী সপ্তাহে ওয়াশিংটনে দু'জনের বৈঠক থাকলেও, তার আগে ভারতীয়দের সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, তাতে ভারতের প্রতি ট্রাম্পের আচরণ আদৌ বন্ধুত্বপূর্ণ কি না, তিনি আদৌ ভারতের শুভাকাঙ্খী কি না, প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এক্ষেত্রে ভারতের কূটনীতির অবস্থানই বা কী, তা নিয়েও শুরু হয়েছে কাঁটাছেঁড়া। এবার যে ৪৮৭ জনকে ফেরত পাঠাতে চলেছে, তাঁদের সঙ্গেও একই আচরণ করা হবে কি না, তাঁদেরও হাতে-পায়ে বেড়ি পরানো হবে কি না, তা নিয়েও উদ্বেগ ছড়িয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget