এক্সপ্লোর

সুপ্রিম কোর্টের ৬ বিচারপতি ভুগছেন সোয়াইন ফ্লুতে, বন্ধ থাকতে পারে সবরীমালা মামলার শুনানি

এরপর বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন একটি সাংবিধানিক বেঞ্চও মামলা শুনতে পারেনি, কারণ বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় আজ আদালতে ছিলেন না।

নয়াদিল্লি: শীর্ষ আদালতের ৬ বিচারপতির এক সঙ্গে সোয়াইন ফ্লু হয়েছে। ফলে বেশ কয়েকটি বেঞ্চ আপাতত কাজ করছে না, যে বিচারপতিরা এজলাসে বসছেন তাঁরাও মাস্ক পরছেন। বন্ধ রয়েছে সবরীমালা সহ বেশ কয়েকটি মামলার কাজ। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজ তাঁর এজলাসে জানিয়েছেন, ৬ বিচারপতি এই মুহূর্তে এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত। এ নিয়ে প্রধান বিচারপতি এস এ বোবদের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি বলেছেন, আইনজীবী ও বার অ্যাসোসিয়েশনের সভাপতির উচিত ছোঁয়াচে এই রোগ এড়াতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। তাৎপর্যপূর্ণভাবে বিচারপতি এ এস বোপান্না, হেমন্ত গুপ্ত, ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, এল নাগেশ্বর রাও, হৃষীকেশ রাও এবং আবদুল নাজির আজ আদালতে অনুপস্থিত ছিলেন। জানা গিয়েছে, রোগ ছড়ায় বিচারপতি এম এম শান্তানাগৌদারের এজলাস থেকে। তারপর আক্রান্ত হন এ এস বোপান্না। শান্তানাগৌদার অবশ্য আজ আদালতে এসেছিলেন। বিচারপতি সঞ্জীব খান্নাকে এজলাসে দেখা যায় মুখে মাস্ক পরে। সবরীমালা মামলার সঙ্গে যুক্ত ২ বিচারপতি অসুস্থ হয়ে পড়ায় সোয়াইন ফ্লুর ব্যাপারে জানা যায়। এরপর বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন একটি সাংবিধানিক বেঞ্চও মামলা শুনতে পারেনি, কারণ বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় আজ আদালতে ছিলেন না। বরিষ্ঠ আইনজীবী অরণ্য সুন্দরম অসুস্থ বোধ করায় অরুণ মিশ্র তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। ১৬ তারিখ দিল্লিতে অন্তত ১৫২ জনের শরীরে সোয়াইন ফ্লুর জীবাণু পাওয়া গিয়েছে। তবে এখনও এতে মৃত্যুর খবর নেই। গত মাসে গোটা দেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন ৮৮০ জনেরও বেশি মানুষ। তাঁদের মধ্যে ১৪ জনের মৃত্যুর খবর এসেছে। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা সর্বাধিক, ১৭২, এরপর দিল্লিতে, ১৫২জন, কর্নাটকে ১৫১ ও তেলঙ্গানায় ১৪৮।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget