এক্সপ্লোর

বিশ্বজুড়ে করোনা টিকা পৌঁছতে চাই ৮,০০০ জাম্বো জেট, জানাল ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন

আইএটিএ-র কার্গো বিভাগের প্রধান গ্লাইন হিউজেস বলেছেন, এই সব খুঁটিনাটি তাঁদের ভালভাবে জানা। এবার যেটা করতে হবে, তা হল গোটা প্রক্রিয়ার মাত্রা বাড়াতে হবে।

নয়াদিল্লি: করোনা টিকা বিশ্বের সর্বত্র পৌঁছে দেওয়া হতে চলেছে সর্বকালের বৃহত্তম পরিবহণ চ্যালেঞ্জ। ৮,০০০ বোয়িং ৭৪৭-এর সমতুল্য জাম্বো জেট চাই। জানাল ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বা আইএটিএ। করোনার এখনও টিকা বার হয়নি কিন্তু আইএটিএ এখন থেকেই গোটা বিশ্বে ওই টিকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে। এ জন্য বিমান সংস্থা, বিমানবন্দর, আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ও ওষুধ কোম্পানিগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে তারা। তাদের বক্তব্য, যদি মানুষ পিছু একটি ডোজও টিকা লাগে, তাহলেও গোটা বিশ্বের এয়ার কার্গো ইন্ডাস্ট্রিকে আগে থেকে গোটা পরিকল্পনা করে রাখতে হবে। আর এখনই সেই সময়। জানিয়েছেন আইএটিএ-র চিফ এক্সিকিউটিভ আলেকজান্দ্রে ডে জুনিয়াক। বিশ্বে যাত্রীবাহী বিমান এখনও পুরোপুরি চলছে না, তাই বিমান সংস্থাগুলি কার্দো পরিবহণে গুরুত্ব দিচ্ছে। এই পরিস্থিতিতে টিকা পরিবহণ করা অত্যন্ত কঠিন বলে তারা মনে করছে। সব ধরনের বিমানে এই ধরনের টিকা নিয়ে যাওয়া যায় না, এ জন্য বিমানের তাপমাত্রা ২ থেকে ৮ ডিগ্রির মধ্যে রাখতে হয়। আবার কোনও কোনও টিকা রাখতে হয় হিমাঙ্কের নীচের তাপমাত্রায়। আইএটিএ-র কার্গো বিভাগের প্রধান গ্লাইন হিউজেস বলেছেন, এই সব খুঁটিনাটি তাঁদের ভালভাবে জানা। এবার যেটা করতে হবে, তা হল গোটা প্রক্রিয়ার মাত্রা বাড়াতে হবে। আবার দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশ সহ বিশ্বের নানা জায়গায় এই টিকা পাঠানো অত্যন্ত জরুরি, কারণ সে সব জায়গার টিকা উৎপাদনের ক্ষমতা নেই।  আবার কার্গো ক্যাপাসিটি কম থাকা, এলাকার বিশালতা এবং সীমান্ত সংক্রান্ত জটিলতার জেরে আফ্রিকার সর্বত্র টিকা পৌঁছে দেওয়া এই মুহূর্তে কার্যত অসম্ভব।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget