এক্সপ্লোর

Covid19 Update: লকডাউনে কম খেয়েছেন ৯০ শতাংশ ভারতীয় মহিলা, বলছে গবেষণা

সম্প্রতি খাবার পিছু খরচ, পুষ্টির সূচকের ওপর ভিত্তি করে একটি সমীক্ষা চালায় 'টাটা কর্নেল ইনস্টিটিউট ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড নিউট্রিশন'। যেখানে দেখা যায়, ৯০ শতাংশ মহিলা লকডাউনের সময় কম খাবার খেয়েছেন।

নয়াদিল্লি : কোভিডকালে লকডাউনের সময় ১০ জনের মধ্যে ৯ জন মহিলাই কম খেয়েছেন। যার প্রভাব পড়েছে তাদের শারীরিক পুষ্টিতে। ভারতীয় মহিলাদের নিয়ে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এই তথ্য।

সম্প্রতি খাবার পিছু খরচ, পুষ্টির সূচকের ওপর ভিত্তি করে একটি সমীক্ষা চালায় 'টাটা কর্নেল ইনস্টিটিউট ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড নিউট্রিশন'। উত্তরপ্রদেশ, বিহার ও ওড়িশার ওপর এই সমীক্ষা চালানো হয়। যেখানে দেখা যায়, ৯০ শতাংশ মহিলা লকডাউনের সময় কম খাবার খেয়েছেন। যদিও ৯৫ শতাংশ মহিলা জানান, তাঁরা কম 'পদ' খেয়েছেন।

এই সমীক্ষা থেকে উঠে এসেছে একটা নেতিবাচক তথ্য। যেখানে দেখা গিয়েছে, কম খাবার খাওয়ার জন্য মাংস, ডিম , সবজি, ফলের মতো পুষ্টিকর খাদ্য কম খেয়েছেন মহিলারা। যা তাদের শারীরিক বিকাশের মূল উপাদন। 'ইকোনমিকা পলিটিকা' নামের একটি জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র। ২০২০ ও ২০১৯ সালের মে মাসের তথ্যের ওপর ভিত্তি করে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। যাতে দেখা গেছে, ২০২০ সালের লকডাউনের সময় পরিবার পিছু খাবারের খরচ ও মহিলাদের খাবারের বৈচিত্র কমে গিয়েছে।

এ প্রসঙ্গে টাটা কর্নেল ইনস্টিটিউট(TCI)-এর রিসার্চ ইকোনমিস্ট সৌম্য গুপ্ত বলেন, ''মহামারী ছড়িয়ে পড়ার আগেও মহিলাদের ডায়েটে নানা ধরনের খাবারের অভাব ছিল। তবে কোভিড পরিস্থিতি তা আরও বাড়িয়ে তোলে।কোনও মহামারী পুষ্টির ওপর কী প্রভাব ফেলেছে তা বুঝতে পুরুষ বা মহিলার আলাদা সমীক্ষা করা উচিত। দেখা যাবে, এরফলে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই দুর্বলতার শিকার হন।''

দেশের লকডাউনের অতীত বলছে, ২০২০ সালে সংক্রমণ নিয়ন্ত্রণে ২৪ মার্চ থেকে লকডাউনের ঘোষণা করে সরকার।গবেষকরা সমীক্ষায় দেখতা পান, অনুন্নত জেলাগুলিতে লকডাউনের ফলে খাদ্য সরবরাহে সমস্যার সৃষ্টি হয়। যার ফলে খাবারের দামও ওঠানামা করতে শরু করে। যার প্রভাব কোনও না কোনওভাবে মহিলাদের ওপর পড়ে। সমীক্ষায় অনেক মহিলাই জানান, লকডাউনের সময় পুষ্টিকর ও পরিমাণমতো খাবার খেতে পারেননি তাঁরা। সেই সময় ডাল ও রাজমা রান্নার পরিমাণ অর্ধেক করে দিয়েছিলেন তাঁরা। পরবর্তীকালে পাতলা ডাল করতে শুরু করেন মহিলারা।

গবেষণা বলছে, লকডাউনের সময় মহিলাদের এই কম খাওয়ার পিছনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ থাকার বিষয়টিও অন্যতম কারণ। সেই সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ থাকায় দেশের ৭২ শতাংশ পরিবারের ওপর প্রভাব পড়ে। কেন্দ্রীয় সরকারের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে বাড়িতে রেশন দেওয়া হয়। এ ছাড়াও গর্ভবতী মহিলাদের নার্সিং ও গরম খাবার দেওয়ার ব্যবস্থা করে এই কেন্দ্রগুলি। ফলে মহিলা ও তাঁর সন্তানের পুষ্টির ক্ষেত্রে বড় ভূমিকা নেয় অঙ্গনওয়াড়ি। লকডাউনে যা রাতারাতি থমকে যায়। যার ফল ভুগতে হয় দেশের মহিলাদের।

সেরা শিরোনাম

'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
Water Crisis in Maharashtra: জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget