এক্সপ্লোর

Pakistan Iran News : খামেনেই মৃত্যুতে বিক্ষোভে জ্বলছে পাকিস্তান ! ভয়ঙ্কর অরাজকতা, পরপর মৃত্যু

আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে এমন বিক্ষোভ দেখাতে থাকে যে, পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বেশ কয়েকটি সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান-পন্থী বিক্ষোভে কমপক্ষে ২৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। 

নয়াদিল্লি: যুদ্ধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া। ক্রমশ বাড়ছে ক্ষতির বহর। তার প্রভাব এসে পড়েছে ভারত, পাকিস্তানেও। এ দোশে ও পাকিস্তানে বিভিন্ন জায়গায় পথে নেমেছে খামেনেই-সমর্থকরা। মার্কিন এবং ইজরায়েল যৌথ হামলায়  ইরানের সর্বোচ্চ ধর্মীয়নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর থেকে এদেশে ও পাকিস্তানের বেশ কিছু জায়গায় খামেনেই অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। ভারতে সেই বিক্ষোভ শক্তহাতে নিয়ন্ত্রণ করা গেলেও পাকিস্তানে অত্যন্ত হিংস্র রূপ নেয় এই আন্দোলন। ইরান-সমর্থকরা আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে এমন বিক্ষোভ দেখাতে থাকে যে, পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বেশ কয়েকটি সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান-পন্থী বিক্ষোভে কমপক্ষে ২৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। 

পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। ইরান-পন্থীদের ক্ষোভ আছড়ে পড়েছে সে দেশের মার্কিন কনস্যুলেটগুলির উপর। প্রশাসন পেশোয়ারের মার্কিন কনস্যুলেট ভবন সহ সারা দেশে মার্কিন দূতাবাস এবং কনস্যুলেটগুলির চারপাশে নিরাপত্তা জোরদার করেছে। লাহৌর এবং করাচিতে মার্কিন দূতাবাস এবং এর কনস্যুলেটগুলির নিরাপত্তার স্বার্থে  ভিসা অ্যাপয়েন্টমেন্ট এবং  নাগরিক পরিষেবা বাতিল করা হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার  প্রতিবেদনে প্রকাশ, বন্দর নগরী এবং বাণিজ্যিক কেন্দ্র করাচিতে, মার্কিন কনস্যুলেটের চারপাশে বিক্ষোভ দমন করার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হন। সংবাদমাধ্যমের সূত্রে খবর, রাজধানী ইসলামাবাদে মার্কিন দূতাবাসের দিকে যাওয়ার সময় আরও দুই বিক্ষোভকারী নিহত হন। 

শনিবার রাতেই খামেনেইয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমাজমাধ্যমে খামেনেই নিহত বলে দাবি করেন। রবিবার ইরানও  সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান। এরপর শুধু ইরান নয়, বিভিন্ন দেশে থাকা খামেনেই সমর্থকরা আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে শুরু করে।  

উত্তর  গিলগিট, স্কার্দু এবং শিগার জেলায় শিয়া জনসংখ্যার সংখ্যা বেশি । তাই এই সব এলাকায় খামেনেইয়ের মৃত্যুতে শোকের ছায়া নামে। দেখানো হয় বিক্ষোভ । প্রশাসনিক সূত্রে খবর, বিক্ষোভ দমন করতে গিয়ে নিরাপত্তা কর্মী সহ মোট ১২ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন গিলগিটের এবং অন্য ছয়জন স্কার্দু জেলার। স্কার্দু শহরে, হাজার হাজার বিক্ষোভকারী UNMOGIP-র অফিসে আক্রমণ করে। একটি পুলিশ স্টেশনও পুড়িয়ে দেওয়া হয়, এমনকি একটি স্কুল এবং স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার অফিস ক্ষতিগ্রস্ত হয়।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget