এক্সপ্লোর

Maharashtra Corona Case : একদিনে সর্বাধিক মৃত্যু মহারাষ্ট্রে, সংক্রমিত ৫৭ হাজারের বেশি

করোনা সংক্রমণের নিরিখে বরাবরই শীর্ষে মহারাষ্ট্র। এবার একদিনে সর্বাধিক মৃত্যু দেখল এই রাজ্য। মৃত্যু হয়েছে ৯২০ জনের।

মুম্বই : করোনা সংক্রমণের নিরিখে বরাবরই শীর্ষে মহারাষ্ট্র। এবার একদিনে সর্বাধিক মৃত্যু দেখল এই রাজ্য। মৃত্যু হয়েছে ৯২০ জনের। বুধবার নতুন করে ৫৭ হাজার ৬৪০ জন সংক্রমিত হন।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজধানী মুম্বইয়ে নতুন করে ৩ হাজার ৮৭৯ জন করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে ৭৭ জনের। অন্যদিকে পুণেতে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৮৪ জন। মৃত্যু হয়েছে ৯৩ জনের। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬.১৪ লক্ষ।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সুপ্রিম কোর্ট মহারাষ্ট্রের প্রশংসা করেছে। একইসঙ্গে কেন্দ্রকে সুপারিশ করেছে, "মুম্বই মডেল"-এর অনুকরণে দিল্লিতে অক্সিজেন জোগানের চেষ্টা করতে। এর পাশাপাশি হাইকোর্টের অক্সিজেন সরবরাহের উপর নজরদারি চালানো থামাতে চায়নি শীর্ষ আদালত। 

মঙ্গলবার সন্ধ্যায় মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, রাজ্যের ১৫টি জেলায় সংক্রমণ কমছে।

এই তালিকায় রয়েছে- মুম্বই, ঔরঙ্গাবাদ, থানে, নাসিক, রায়গড়, নাগপুর, লাটুর, অমরাবতী, নান্দেড, ধুলে, ভাণ্ডারা, নান্দুরবার, ওসমানাবাদ, চন্দ্রপুর এবং গোন্ডিয়া।

এদিকে রাজ্যে গত তিনদিনে প্রতিদিন ৩০০০০-এর কম করোনা পরীক্ষা হয়েছে। তবে গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সতর্ক করে দিয়েছেন, তৃতীয় ঢেউয়ের জন্য রাজ্যবাসীকে প্রস্তুত থাকতে হবে। মহারাষ্ট্র কোভিড-১৯ টাস্ক ফোর্সকে প্রত্যেক ফ্যামিলি ডক্টরের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে অনেক ভাল চিকিৎসক রয়েছেন। আমরা একসাথে এর বিরুদ্ধে লড়াই করব। আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, করোনায় মৃত্যু যেন না বাড়ে। এর পাশাপাশি তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে রাজ্যে অক্সিজেন জেনারেশন ক্যাপাসিটি প্রতিদিন ৩ হাজার মেট্রিকটন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মিশন অক্সিজেন প্রোগ্রামের মাধ্যমে এর প্রস্তুতি চলছে বলে জানান উদ্ধব।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপও নিয়েছে। রাজ্যের বিভিন্ন অংশে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পশ্চিম মহারাষ্ট্রের সাঙ্গলি, সাতারা, কোলহাপুর জেলায় সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় সেখানে কড়াকড়ি বাড়িয়েছে প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget