এক্সপ্লোর

Aadhaar Update: আধার কার্ডে নাম-ঠিকানা বদলের খরচ বাড়ল, কোন খাতে কত টাকা দিতে হবে, জানাল UIDAI

Aadhaar Update Fee: ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ফি কার্যকর থাকবে বলে ঠিক হয়েছে আপাতত।

নয়াদিল্লি: আধার কার্ডে নাম-ঠিকানা ও অন্যান্য তথ্য বদলের খরচ বাড়ল। চলতি বছরের ১ অক্টোবর থেকে নতুন হারে ফি কার্যকর হয়েছে। ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ফি কার্যকর থাকবে বলে ঠিক হয়েছে আপাতত। ২০২৮ সালের অক্টোবর মাস থেকে ফের নতুন হারে ফি কার্যকর হবে। (Aadhaar Update Fee)

UIDAI জানিয়েছে, ডেমোগ্রাফিক বায়োমেট্রিক অথবা তথ্য সংক্রান্ত যে কোনও পরিবর্তন ঘটাতে গেলেই বর্ধিত হারে ফি দিতে হবে এখন থেকে। তবে শিশুদের ক্ষেত্রে নির্দিষ্ট বয়স পর্যন্ত বায়োমেট্রিক আপটেড প্রক্রিয়া বিনামূল্যেই সম্পন্ন করা যাবে। বর্ধিত হারে কোন খাতে কত টাকা খরচ হবে, তার স্পষ্ট ভাবে জানানো হয়েছে। (Aadhaar Update)

UIDAI জানিয়েছে, ডেমোগ্রাফিক চেঞ্জেস, অর্থাৎ নাম, ঠিকানা, জন্মের তারিখ, ফোন নম্বর, ইমেল পাল্টানোর ক্ষেত্রে আগে ৫০ টাকা খরচ পড়ত, এখন থেকে তা বেড়ে হল ৭৫ টাকা। একই সঙ্গে বায়োমেট্রিক মডিফিকেশন্স করালে বাড়তি টাকা দিতে হবে না।

বায়োমেট্রিক মডিফিকেশন্স, অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট, আইরিস স্ক্যান, ছবি বদলানোর জন্য এতদিন ১০০ টাকা করে দিতে হতো। এখন থেকে দিতে হবে ১২৫ টাকা করে। 

নথিপত্র সংক্রান্ত তথ্য যেমন, পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণ বদলাতে চাইলে ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত, তা বিনামূল্যেই করা যাবে। এনরোলমেন্ট সেন্টারে গেলে খরচ পড়বে ৭৫ টাকা। এতদিন তা ৫০ টাকা ছিল। 

eKYC বা অন্য টুলের মাধ্যে আধার প্রিন্ট বের করতে হলে প্রথম দফায় ৪০ টাকা দিতে হবে। দ্বিতীয় বার দিতে হবে ৫০ টাকা। 

নির্দিষ্ট সময় অন্তর শিশুদের তথ্য যাতে আপডেট করতে আগ্রহী হন সকলে, তার জন্য শিশুদের তথ্য বদলে আপাতত কোনও ফি ধার্য করা হয়নি। ৫-৭, ১৫-১৭ বছর বয়সিদের প্রথম বায়োমেট্রিক আপডেশন বিনামূল্যেই করা যাবে। ৭-১৫ বছর বয়সিদের বায়েমেট্রিক আপডেশন সাধারণত ১২৫ টাকা ফি লাগে। তবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আপাতত বিনামূল্যেই করা যাবে।

যাঁরা এনরোলমেন্ট সেন্টারে যেতে পারবেন না, লোক এসে বাড়ি থেকেই তাঁদের তথ্য় সংগ্রহ করতে পারেন। তবে সেক্ষেত্রে ৭০০ টাকা দিতে হবে, সেই সঙ্গে দিতে হবে GST-ও। একই ঠিকানার একাধিক বাসিন্দা যদি ওই পরিষেবা নিতে চান, সেক্ষেত্রে বাদবাকি সকলকে মাথাপিছু ৩৫০ টাকা করে দিতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget