এক্সপ্লোর

বিদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ১৭ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক, ইরানে পরীক্ষার ব্যবস্থা করতে চায় সরকার, বললেন হর্ষবর্ধন

অন্যদিকে, আজ স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ইরানে ভারতীয়দের জন্য করোনা ভাইরাস পরীক্ষাগার তৈরি করতে চায় কেন্দ্রীয় সরকার। কিন্তু এখনও পর্যন্ত ইরান সরকার সেই অনুমতি দেয়নি।

নয়াদিল্লি: বিদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ জন ভারতীয়। আজ এমনই জানাল বিদেশমন্ত্রক। লোকসভায় এক প্রশ্নের জবাবে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানিয়েছেন, ‘জাপানে জাহাজে থাকা ১৬ জন ভারতীয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহীতেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক ভারতীয়। চিন থেকে ৭৬৬ জনকে উদ্ধার করে এনেছে সরকার। তাঁদের মধ্যে ৭২৩ জন ভারতীয় এবং ৪৩ জন বিদেশি। একইভাবে জাপানের ক্রুজ শিপ থেকে ১১৯ জন ভারতীয়কে উদ্ধার করে আনা হয়েছে।’ বিদেশ প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, ‘চিনে দু’টি বিশেষ উড়ান নিয়ে যাওয়ার জন্য ৫.৯৮ কোটি টাকার বিল পাঠিয়েছে এয়ার ইন্ডিয়া। বিমানবাহিনীর বিশেষ উড়ানের মাধ্যমে চিনে ত্রাণ পাঠানো হয়েছে। সেই বিমানটি দেশে ফেরার সময় উহান থেকে ভারতীয়দের নিয়ে এসেছে।’ অন্যদিকে, আজ স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ‘ইরানে ভারতীয়দের জন্য করোনা ভাইরাস পরীক্ষাগার তৈরি করতে চায় কেন্দ্রীয় সরকার। কিন্তু এখনও পর্যন্ত ইরান সরকার সেই অনুমতি দেয়নি। বর্তমানে ইরানে প্রায় ১,২০০ জন ভারতীয় আছেন। তাঁদের অধিকাংশই পড়ুয়া ও তীর্থযাত্রী। যদি ইরান সরকার অনুমতি দেয়, তাহলে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার আগেই করোনা ভাইরাস হয়েছে কি না সেটা পরীক্ষা করে দেখা হবে। ইরানে পাঠানো হচ্ছে চার বিজ্ঞানীকে।’ স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘এখন আমরা ১২টি দেশ থেকে ভারতে আসা যাত্রীদের পরীক্ষা করছি। তবে এবার থেকে সব আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের পরীক্ষা করা হবে। গতকাল পর্যন্ত বিমানবন্দরগুলিতে ৫.৮৯ লক্ষ যাত্রীকে পরীক্ষা করা হয়েছে। বড় ও ছোট সমুদ্রবন্দর মিলিয়ে ১৫ হাজার যাত্রীকে পরীক্ষা করা হয়েছে। নেপাল সীমান্তে ১০ লক্ষ ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত ভারতে ২৮ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। তাঁদের মধ্যে তিনজন কেরলের, দিল্লি ও তেলঙ্গানার একজন করে, আগরার ৬ জন এবং বাকিরা ভারতে আসা ইতালির নাগরিক ও তাঁদের গাড়ির চালক।’

সেরা শিরোনাম

Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Bengal Cricket: দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?

ভিডিও

Sange Suman(২৬.০৮.২৬)পর্ব ১ | সাংসদ পদ খারিজ ইস্যুতে বিপদ বাড়ল তৃণমূল ত্যাগী ২০ সাংসদের?
ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!
ABVP Protest News : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আবার পথে নামল ABVP, 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
Howrah Fire: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আন্দুলে, বহুতলে আগুন, একজনের মৃত্যু
BJP News: সুকান্ত মজুমদারকে নিশানা, বিজেপি বিধায়ককে শোকজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Bengal Cricket: দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
Nepal Flash Flood: নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
Weather Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
Nepal Flash Flood: নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
Nepal Flash Flood: ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
Embed widget