এক্সপ্লোর

Karnataka Coronavirus Update: কর্ণাটকে ইয়েলেহাঙ্কার হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু ২ করোনা আক্রান্তর

হাসপাতালে মোট ৪৫ জন কোভিড আক্রান্ত চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ ৩৫ টি অক্সিজেন সিলিন্ডার রিফিলিং করতে পাঠিয়েছিল।

ব্যাঙ্গালোর:  করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সারা দেশের বিভিন্ন অংশ থেকেই অক্সিজেনের অভাবে আক্রান্তদের মৃত্যুর খবর সামনে আসছে। এরইমধ্যে কর্ণাটকের ইয়েলাহাঙ্কার আরকা হাসপাতালে অক্সিজেনের অভাবে দুই রোগীর মৃত্যুর খবর সামনে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল রাত আটটার সময় অক্সিজেন সরবরাহের আর্জি জানিয়েছিল।

হাসপাতালে মোট ৪৫ জন কোভিড আক্রান্ত চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ ৩৫ টি অক্সিজেন সিলিন্ডার রিফিলিং করতে পাঠিয়েছিল। ভোর চারটেয় ১৫ সিলিন্ডার রিফিল হয়ে আসে। কিন্তু বাকি ২০ সিলিন্ডার এখনও আসেনি। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানা গেছে। যদিও এরইমধ্যেই অক্সিজেনের সরবরাহের অভাবে দুই রোগীর মৃত্যুর খবর অত্যন্ত মর্মান্তিক।

এর আগে, অক্সিজেনের অভাবে কর্ণাটকে ২৪ জনেরও বেশি করোনা রোগীর মৃত্যু হয়। চামরাজনগর জেলা হাসপাতালে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃতদের সকলেই অক্সিজেন সাপোর্টে ছিলেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার কর্ণাটকে করোনায় আক্রান্ত হন ৩৭ হাজার ৭৩৩ জন।  এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। চামরাজনগর জেলা কালেক্টরের থেকে এই ঘটনার রিপোর্ট তলব করেন তিনি। 
কী করে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। হাসপাতালে অক্সিজেন সঙ্কটের জেরে রোগী মৃত্যুর ঘটনায় এদিনই জরুরি বৈঠকের ডাকেন। 

মৃতদের পরিবারের অভিযোগ, শনিবার রাত পৌনে ১২টা নাগাদ হাসপাতালের অক্সিজেন শেষ হয়ে যায়। এরপরই এক-এক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন রোগীরা।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই হাসপাতালের জন্য বরাদ্দ অক্সিজেন পাঠিয়ে দেওয়া হয় মহীশূরে। কিন্তু, কার নির্দেশ এমনটা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

উত্তরপ্রদেশের মেরঠেও এদিন অক্সিজেনের অভাবে মৃত্যুর অভিযোগ উঠেছিল। হাসপাতালে ভর্তি থাকা এইসব রোগীর আত্মীয়স্বজনদের অভিযোগ, দরকার থাকলেও কোনও রোগীকে বেশ খানিকক্ষণ অক্সিজেন দিতে পারেনি হাসপাতাল। ফলে ৫ জন রোগীর মৃত্যু হয়েছে। 

উল্লেখ্য,  করোনার দ্বিতীয় ঢেউ সারা দেশে কার্যত ত্রাহি ত্রাহি রব তুলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget