এক্সপ্লোর

নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে হত পিএইচডি গবেষক হিজবুল জঙ্গির স্মরণে প্রার্থনাসভা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে, সাসপেন্ড ৩ কাশ্মীরী পড়ুয়া

আলিগড় (উত্তরপ্রদেশ): কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হিজবুল মুজাহিদিন জঙ্গি মানান বসির ওয়ানির স্মরণসভা হল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (এএমইউ)। পিএইচি গবেষক ওয়ানি হিজবুলে নাম লেখানোর আগে সেখানকার ছাত্র ছিল। গত জানুয়ারি পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী বাহিনীতে যোগ দেয় সে। আজ তার স্মরণে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রার্থনা করতে দেখা যায়। এ ঘটনায় উদ্বিগ্ন সেখানকার কর্তৃপক্ষ স্মরণসভার আয়োজকদের শোকজ নোটিস দিয়েছে, পাশাপাশি তিন পড়ুয়াকে বেআইনি সমাবেশের জন্য সাসপেন্ড করেছে তারা। সূত্রের খবর, এরা কাশ্মীরী। কয়েকজন কাশ্মীরী ছাত্র নিহত হিজবুল কমান্ডারের জন্য প্রার্থনাসভার জন্য ক্যাম্পাসের কেনেডি হলে জমায়েত হলে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও ছাত্র সংসদের নেতারা চলে আসেন, তাদের বাধা দেন। এএমইউয়ের মুখপাত্র অধ্যাপক সফি কিদোয়াই জানান, এ নিয়ে কথা কাটাকাটি হয় দুপক্ষের। শেষ পর্যন্ত কাশ্মীরী ছাত্ররা চলে যায়। এএমইউয়ের রেজিস্ট্রার ডাঃ আবদুল হামিদ বৃহস্পতিবারই জানান, হান্ডওয়ারায় বৃহস্পতিবার এনকাউন্টারে নিহত হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী মানান ওয়ানি একসময় এএমইউয়ের ছাত্র ছিল। তবে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তারপর থেকে তার কোনও খবর তাঁদের কাছে ছিল না। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনও সম্পর্ক এখন আর নেই। আলিগড়ের বিজেপি সাংসদ সতীশ গৌতম ওয়ানির জন্য প্রার্থনাসভার নিন্দা করে বলেছেন, যে ছাত্ররা এমন অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বদনাম করছে, ক্যাম্পাসে ঢোকার আগে তাদের দেহ তল্লাশি করা হোক, বহিষ্কার করা উচিত প্রতিষ্ঠান থেকেও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশবিরোধী আখ্যা পেতে পারে, এমন যে কোনও কাজের প্রতি তারা জিরো টলারেন্স পলিসি অর্থাত্ কোনওমতেই মেনে না নেওয়ার নীতি নিয়েছে। ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়জুল হাসানও বলেন, তিনি সবসময় স্বাধীন মতপ্রকাশের পক্ষপাতী, কিন্তু সন্ত্রাস বা রাষ্ট্রদ্রোহিতা তাঁদের কাছে গ্রহণযোগ্য নয়। তাঁরা কখনই বিশ্ববিদ্যালয়ের বদনাম হতে দেবেন না। প্রসঙ্গত, পিএইচডি গবেষণা ছেড়ে জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়া ২৭ বছরের ওয়ানি ও আরও ২ জঙ্গির গোয়েন্দা সূত্রে হান্ডওয়ারার সাটগুন্ডে গা ঢাকা দিয়ে থাকার খবর পেয়ে নিরাপত্তাবাহিনী সেখানে অভিযানে নামে। বারবার ধরা দিতে বলা হলেও তারা তাতে কর্ণপাত করেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget